এক্সপ্লোর

Kanchenjunga Express Train Accident: দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, 'গাফিলতির তদন্ত হবে', ঘটনাস্থলে দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা

Kanchenjunga Train Accident: ফিরল করমণ্ডলের স্মৃতি। মালগাড়ির ধাক্কায় ইঞ্জিনের উপর উঠে গেল কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেসের বগি। ফের একই লাইনে কীভাবে দুই ট্রেন? উঠছে প্রশ্ন।

আবির দত্ত, জলপাইগুড়ি: ফিরল ১ বছর আগের মর্মান্তিক স্মৃতি। আবারও ভয়াবহ রেল দুর্ঘটনার খবর (Train Accident)। রবিবারের সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Sealdah Kanchanjungha Express)। ফাঁসিদেওয়ার কাছে পিছন থেকে ধাক্কা দিল মালগাড়ি। সঙ্গে সঙ্গে লাইনচ্যুত হয়ে যায় ৩টি বগি। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা অন্তত ৬। আহত এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, অন্তত ৪১। ঘটনাস্থলে পৌঁছন দার্জিলিঙের (Darjeeling) সাংসদ রাজু বিস্তা (Raju Bista)।

ফাঁসিদেওয়ার আগে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ঘটনাস্থলে দার্জিলিঙের সাংসদ

এদিন দুর্ঘটনাস্থলে পৌঁছন দার্জিলেঙের সাংসদ রাজু বিস্তা। তিনি বলেন, 'যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। আপনারা দেখতেই পাচ্ছেন যে অত্যন্ত দ্রুততার সঙ্গে প্রশাসনের উদ্ধারকারী দল, NDRF, STRF কাজ করছে। আমরা কেউই চাই না এমন ঘটনা ঘটুক, আমার মনে হয় সকলের একটু ধৈর্য্য ধরা উচিত। এখন আমাদের উদ্ধারকারী দলকে কাজ করতে দেওয়া উচিত। ২ ডজনের বেশি অ্যাম্বুলেন্স এসেছে। বৃষ্টিও পড়ছে, আবহাওয়াও ভাল নয়। ফলে ওঁদের কাজ করতে দেওয়া উচিত ওঁদের মতো করে। যে ঘটনা ঘটেছে, কোথাও না কোথাও গিয়ে গাফিলতি হয়েছে। কী হয়েছে, কোথায় গাফিলতি, সবটাই তদন্ত হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। লাগাতার যোগাযোগ রেখেছেন রেলমন্ত্রী। খোঁজ নিয়ে চলেছেন সকাল থেকে।'

আরও পড়ুন: Kanchenjunga Express Train Accident: 'মারাত্মক চিৎকার করছিলেন যাত্রীরা', ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রী

মাত্র ১ বছরের ব্যবধান। ফিরল করমণ্ডলের স্মৃতি। মালগাড়ির ধাক্কায় ইঞ্জিনের উপর উঠে গেল কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেসের বগি। ফের একই লাইনে কীভাবে উঠল দুই ট্রেন? উঠছে একাধিক প্রশ্ন। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায়। একটি কামরা আরেকটি কামরার ওপর উঠে গিয়েছে। আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সকাল পৌনে ৯টা নাগাদ দার্জিলিঙের রাঙাপানি স্টেশন পেরোতেই নিজবাড়ি ও চটেরহাট স্টেশনের মাঝে ফাঁসিদেওয়ার নির্মলজোত এলাকায় ট্রেনের পিছনে মালগাড়ি ধাক্কা মারে। যাত্রী বোঝাই ট্রেনের দুটি কামরা পুরোপুরি উল্টে যায়। সিগন্যাল-বিভ্রাটে দুর্ঘটনা কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেল-যোগাযোগ ব্যাহত।                      

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Nirmal Ghosh Arrested On RG Kar Case:
"এমন কোনও মৃত্যু নেই, যে সেই পরিবারের পাশে গিয়ে আমার বাবা দাঁড়াননি, অভয়ার বেলাতেও তাই..", দাবি নির্মল কন্যার
Annapurna Yojana: লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কেন সবাই কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না? কবে থেকে সকলে পাবেন? যা জানালেন মুখ্যমন্ত্রী...
লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কেন সবাই কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না? কবে থেকে সকলে পাবেন? যা জানালেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget