এক্সপ্লোর

Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

Kolkata Roads Problem: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ। পদে পদে মৃত্যুফাঁদ! বলে না দিলে বোঝার উপায় নেই এটা রাস্তা! রাস্তায় নেমে যেখানে রীতিমতো খুঁজতে হয় পা ফেলার জায়গা, সেখান দিয়েই চলছে বাস-ট্যাক্সি-অটো।

কলকাতা: রাজ্যে পালা বদলের পর একের পর এক মেয়র ও মেয়র পারিষদের পদত্যাগের জেরে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। গোদের ওপর বিষফোঁড়া হয়ে উঠেছে বেহাল পথ। খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! এই বিষয়ে পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, 'ভুক্তভোগী তো ১৫ বছর ধরে আমরা হয়েছি। তখনতো তৃণমূলের কাউন্সিলররা ছিল।'

ভরা বর্ষায় চরমে দুর্ভোগ। পদে পদে মৃত্যুফাঁদ! বলে না দিলে বোঝার উপায় নেই এটা রাস্তা! রাস্তায় নেমে যেখানে রীতিমতো খুঁজতে হয় পা ফেলার জায়গা, সেখান দিয়েই চলছে বাস-ট্যাক্সি-অটো। ৪ মে নতুন সরকার রাজ্যে আসার পর কলকাতা পুরবোর্ড ভেঙে যাওয়া এবং একের পর এক মেয়র ও মেয়র পারিষদের পদত্যাগের জেরে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

রাজনৈতিক এই টানাপোড়েনের মধ্যে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। দৈনন্দিন পুর পরিষেবা পেতে যখন, কোথায় যাবেন বুঝে উঠতে পারছেন না, তখন গোদের ওপর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে বেহাল রাস্তা। দমদম রোড, ভিআইপি রোড, সল্টলেক, গড়িয়া স্টেশন রোড একই ছবি, আনন্দপুরে পাসপোর্ট অফিসের সামনের রাস্তার।

এই পরিস্থিতির জন্য পুরমন্ত্রী আগেই দায়ী করেছেন তৃণমূলকে। ফিরহাদ হাকিমকে দায়ী করেছেন বিধায়ক ও 'কালীঘাট-তৃণমূল'-এর মুখপাত্র কুণাল ঘোষ। অগ্নিমিত্রা পাল বলেছেন, 'আজকে তৃণমূলের কাউন্সিলররা যে মুহূর্তে দেখল যে নতুন সরকার এসে গেছে তারা আর ওই আন্ডার দ্য টেবিল ডিলিং গুলো করতে পারবে না, তারা ছেড়ে চলে গেল। এতটাই দায়িত্বজ্ঞানহীন আমি বলব।নতুন সরকার আসার পর অন্তত সেই সামান্যটুকু অন্তত দেখানো উচিত ছিল। আমাদের সরকার নেই তো কি হয়েছে? সামনে বর্ষাকাল, নতুন সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একটু সাহায্য করে দিই।'

কলকাতা পুরসভা সূত্রে খবর, শহরে মোট বেহাল রাস্তা ১৮টি। তার মধ্যে খুব খারাপ অবস্থা ১১টি, মাঝারি খারাপ ৩টি এবং অপেক্ষাকৃত কম খারাপ ৪টি। কলকাতা পুরসভা সূত্রে খবর, বিভিন্ন এলাকায় প্যাচওয়ার্ক ও জরুরি মেরামতির কাজ চলছে। গুরুত্বপূর্ণ রাস্তাগুলিকে আরও টেকসই করতে পরিকল্পনা নেওয়া হয়েছে। আকচাআকচি চলছেই। কিন্তু কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে? উত্তরা অধরা।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Advertisement

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget