এক্সপ্লোর

Delhi Jewellery Shop Sealed : 'ভেতরে কোটি কোটি টাকার সোনা', একসঙ্গে ৫৪টি গয়নার দোকানে তালা মারল দিল্লি পুরসভা

দোকান বন্ধ হয়ে যাওয়ায় মূল্যবান সামগ্রী কীভাবে নিরাপদে বের করা হবে, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে ব্যবসায়ী মহলে ।

নয়াদিল্লি: এক সঙ্গে ৫৪টি গয়না ও সোনারুপো কেনা-বেচার দোকানে পড়ল তালা। একেবারে সিল করে দিয়ে চলে গেলেন দিল্লি পুরসভার আধিকারিকরা । অভিযোগ, বেসমেন্টে বেআইনিভাবে চলছিল দোকানগুলি। আর কী কী অভিযোগ ওই নির্দিষ্ট বিপণিগুলির বিরুদ্ধে , তা জানা যায়নি। তবে সূত্রের খবর, এইভাবে বেসমেন্টে দোকানগুলি চালানোর ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানা হয়নি। তাই এই পদক্ষেপ। জানা গিয়েছে, আগেই এই বিষয়ে দোকানগুলিকে নোটিশ দেওয়া হয়েছিল। 

দিল্লির ঐতিহ্যবাহী চাঁদনি চক এলাকা একসঙ্গে ৫৪টি স্বর্ণব্যবসায়ীর দোকানে তালা পড়ল।  পুরসভার এই অভিযানের পর চরম উদ্বেগে ব্যবসায়ীরা। তাঁদের দাবি, দোকানের ভেতর রয়েছে কোটি কোটি টাকার সোনা-রুপার গয়না। সিল করার পর সেগুলি দোকানের ভিতরেই রয়ে গিয়েছে। তাই সুরক্ষা নিয়ে আতঙ্কে তাঁরা। তাই নিয়েই এখব ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ চরমে। 

অল ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি যোগেশ সিংঘাল জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ কুচা মহাজানিতে পুর আধিকারিকরা এই পদক্ষেপ করে। ব্যবসায়ীদের দাবি, একযোগে দোকান সিল করার আগে একাধিক বাড়ির বিভিন্ন দোকানে নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছিল। এরপরই সংশ্লিষ্ট দোকানগুলিতে সিল করার অভিযান চলে। দোকান বন্ধ হয়ে যাওয়ায় মূল্যবান সামগ্রী কীভাবে নিরাপদে বের করা হবে, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

পুরসভার দাবি, দিল্লি-২০২১ মাস্টার প্ল্যান লঙ্ঘন করে বেসমেন্টগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল। তাই পুলিশ ও পুর-আধিকারিকরা দোকানগুলি সিল করে দিয়েছে। পুরসভা যে নোটিস লাগিয়ে দিয়ে গিয়েছে, তাতে বলা হয়েছে, দোকানের মালিককে বেসমেন্টের অপব্যবহার বন্ধ করতে হবে। স্পষ্ট বলা হয়েছে, বেসমেন্ট বাণিজ্যিক কার্যকলাপের জন্য ব্যবহার করা যাবে না। পুরসভার দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারেই এই অভিযান। চাঁদনি চকে বেসমেন্টের এই ৫৪টি অবৈধ দোকানের বিরুদ্ধে একাধিক আইন লঙ্ঘন করার অভিযোগ রয়েছে।  মানা হয়নি দমকলের নিয়মাবলিও। সেইজন্যই এই কড়া পদক্ষেপ।   

দিল্লি-২০২১ মাস্টার প্ল্যান অনুসারে,বেসমেন্ট শুধুমাত্র নির্দিষ্ট কিছু উদ্দেশ্যেই ব্যবহার করা যায়।  পার্কিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। এছাড়া গুদামের কাজে ব্যবহার করা যেতে পারে। তবে পার্কিং কখনওই  বসবাসের জন্য ব্যবহার করা যায় না। অথবা অনুমতি ছাড়া কোনও বাণিজ্যিক কার্যকলাপের জন্য ব্যবহার করা যাবে না। কিন্তু অভিযোগ, সেই সব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই চলছিল এই সব দোকানগুলি।   

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Jalpaiguri News: AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Cyclone Akvan: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান' ! ২০ নভেম্বর এই দুই উপকূলে আঘাত হানতে পারে, বড় আপডেট আবহাওয়া দফতরের
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান' ! ২০ নভেম্বর এই দুই উপকূলে আঘাত হানতে পারে, বড় আপডেট আবহাওয়া দফতরের
ABVP Targets Biman Bose: বইয়ের স্টল নিয়ে উত্তপ্ত কলেজ স্ট্রিট, বিমান বসুকে ‘গো ব্যাক’ স্লোগন ABVP-র
বইয়ের স্টল নিয়ে উত্তপ্ত কলেজ স্ট্রিট, বিমান বসুকে ‘গো ব্যাক’ স্লোগন ABVP-র
Advertisement

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget