এক্সপ্লোর

Anubrata Mandal : দিল্লি হাইকোর্টে অনুব্রতর জামিনের আবেদনের উপর শুনানি স্থগিত

Delhi High Court on Anubrata Mandal :প্রায় ৪ মাসের জন্য পিছিয়ে গেল অনুব্রতর জামিনের আবেদনের উপর শুনানি। দিল্লি হাইকোর্টে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের উপর শুনানি স্থগিত

নয়াদিল্লি: দিল্লি হাইকোর্টে (Delhi High Court) অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) জামিনের আবেদনের উপর শুনানি স্থগিত। প্রায় ৪ মাসের জন্য পিছিয়ে গেল জামিনের আবেদনের উপর শুনানি। আগামী ২৭ জুলাই এ নিয়ে হবে শুনানি। 

প্রসঙ্গত, তিহাড় (Tihar) থেকে আসানসোল জেলে (Asansol Jail) ফিরে যেতে আবেদন করেছিলেন বীরভূমের (Birbhum) জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। গত শনিবার রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন করেন অনুব্রত।  অনুব্রত মণ্ডলের ইডি হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। তাঁর বয়ান রেকর্ড করতে চাইলে আসানসোল জেলেই হতে পারে, আবেদনপত্রে জানিয়েছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। পাশাপাশি বলা হয়, আসানসোলের সিবিআই কোর্টে অনুব্রত মণ্ডলের একটি মামলা চলছে। আগামী ৩১ মার্চ সেই মামলার শুনানি। সেই কারণেই তাঁকে সেখানে ফেরানো হোক, আবেদনে জানান বীরভূম জেলা তৃণমূল সভাপতি। 

দীর্ঘ রাজনৈতিক টানাপড়েনের পর দোলপূর্ণিমার দিন দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়া হয় গরুপাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে। ইডি হেফাজত শেষে তিহাড় জেলে যান বীরভূমের দাপুটে জেলা তৃণমূল সভাপতি। এদিকে গ্রেফতার হন অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারি। তাঁকেও তিহাড় জেলে পাঠানো হয়। যদিও কেষ্ট-কন্যা সুকন্যা মণ্ডলকে ডেকে পাঠানো হলেও সেই তলব এড়িয়েছেন তিনি। ফলে এখনও পর্যন্ত অনুব্রত ও তাঁর মেয়েকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সুযোগ পায়নি ইডি।

ইতিমধ্যেই তিহাড় জেলে রয়েছেন অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন। সোমবার, অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও তিহাড় জেলে পাঠিয়েছে আদালত। প্রসঙ্গত, গরুপাচারকাণ্ডে অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনও এই মুহূর্তে তিহাড় জেলে বন্দি। রয়েছেন গরু ব্যবসায়ী এনামুল হক ও বিএসএফের প্রাক্তন কমাডান্ট সতীশ কুমার। গরুপাচার মামলাতেই  এনামুল ও সতীশ কুমার সিবিআইয়ের হাতে গ্রেফতার হন। সিবিআই মামলায় তাঁরা জামিন পেলেও, ইডি-র মামলায় ২ জনে তিহাড় জেলে বন্দি। এমন পরিস্থিতিতেই বীরভূমে উঠে এল ঘাসফুল শিবিরের ছন্নছাড়া ছবি।

আরও পড়ুন, 'আজকে ট্রেলর দেখালাম, ভবিষ্যতে দিল্লিতে..', কী নিয়ে হুঁশিয়ারি অভিষেকের ?

অনুব্রতহীন বীরভূমে তৃণমূলের অন্দরে স্পষ্টতই ফাটল ধরেছে। বেসুরো হয়েছেন শাসকদলের একাধিক নেতা। নানুরের তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাজির বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দলীয় নেতৃত্বেরই সমালোচনা করতে দেখা গিয়েছে তাঁকে। ওই ভিডিও-য় বিধানচন্দ্রকে বলতে শোনা যায়, 'হয়ত বিগত দিনে যাঁরা ছিলেন, তাঁরা সংগঠন বা ক্ষনতাকে কুক্ষিগত করে রেখে দিয়েছিলেন। মানুষের মধ্যে বিকেন্দ্রীকরণ করেননি ক্ষমতা। আমরা চাই, সমাজের সর্বস্তরের মানুষ, যাঁরা তৃণমূলকে ভালবাসেন, তাঁরা এগিয়ে আসুন।' নাম না করে কি আসলে অনুব্রতকেই নিশানা করেছেন নানুরের তৃণমূল বিধায়ক? ভাইরাল বক্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের অফিস ভাঙছে বুলডোজার, তারই ফাঁকে ল্যাপটপ হাতে ছুটলেন এই ব্যক্তি
অভিষেকের অফিস ভাঙছে বুলডোজার, তারই ফাঁকে ল্যাপটপ হাতে ছুটলেন এই ব্যক্তি
Rajarhat News : রাজারহাটে ভাড়াবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, CCTV-তে কে ওই ব্যাগ হাতে কিশোর ? চাঞ্চল্যকর তথ্য
রাজারহাটে ভাড়াবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, CCTV-তে কে ওই ব্যাগ হাতে কিশোর ? চাঞ্চল্যকর তথ্য
West Bengal News Live: আমতলায় বুলডোজার অ্যাকশনের মধ্যেই তৃণমূল নেতাকে তাড়া!
আমতলায় বুলডোজার অ্যাকশনের মধ্যেই তৃণমূল নেতাকে তাড়া!
Bankura: লরি ও ছোট চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, বাঁকুড়ায় মৃত্যু ১ জনের
লরি ও ছোট চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, বাঁকুড়ায় মৃত্যু ১ জনের

ভিডিও

BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE
Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget