এক্সপ্লোর

Abhishek Banerjee: 'আজকে ট্রেলর দেখালাম, ভবিষ্যতে দিল্লিতে..', কী নিয়ে হুঁশিয়ারি অভিষেকের ?

Abhishek attacks Modi Govt: শহিদ মিনার চত্বরে DA-ধর্নামঞ্চের ১০০ মিটার দূরে আজ সভায় এসেই বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: শহিদ মিনার চত্বরে DA-ধর্নামঞ্চের ১০০ মিটার দূরে আজ সভায় এসেই বিজেপিকে (BJP) আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন তিনি 'দো লাড্ডু' প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় সরকারের প্রকল্পকে নিশানা করলেন। বললেন কার্যত ব্যর্থতার কথা। আন্দোলনের আকার দেখিয়ে অভিষেক হুঁশিয়ারি দিয়ে বলে, 'আজকে ট্রেলর দেখালাম, ভবিষ্যতে দিল্লির বুকে এই আন্দোলন করব।'

প্রসঙ্গত, রাজ্যে ইতিমধ্যেই একের পর এক কেন্দ্রীয় প্রকল্পের দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূলের হেভিওয়েটদের। যার জন্য মাঝে কেন্দ্রীয় প্রতিনিধি দল এসে রাজ্যের জেলায় জেলায় খতিয়ে দেখেন। যার পর উঠে আসে আরও একাধিক দুর্নীতির ঘটনা। এদিকে এই কেন্দ্রীয় প্রকল্পকে ঢাল করেই একুশের বিধানসভা ভোটের প্রচার চালিয়েছিল গেরুয়া শিবির। এবং সামনে পঞ্চায়েত। এবং সবচেয়ে বড় কথা চব্বিশের লোকসভা ভোট। তাই কেন্দ্রীয় প্রকল্পের দুর্নীতি, নাম বদলে নিজেদের প্রকল্প বলে চালিয়ে নেওয়া সহ ভুরি ভুরি অভিযোগ দেগেছে কেন্দ্রের বিজেপি সরকার। তবে তা অস্বীকার করে পাল্টা নিশানা করেছে তৃণমূল। এদিন আরও একধাপ এগিয়ে পাল্টা 'সড়ক যোজনা থেকে শুরু করে আবাস যোজনার টাকা কে আটকে রেখেছে ?' প্রশ্ন তোলেন এদিন অভিষেক।

 শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভার বিরোধিতা করে গতকাল আদালতের দ্বারস্থ হয়েছিলেন DA-আন্দোলনকারীরা (DA Agitators)।অভিষেকের সভা অন্যত্র করার নির্দেশ দিক হাইকোর্ট (Calcutta High Court), আবেদন জানিয়েছিলেন মামলাকারীর দল। তবে শেষ অবধি শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভায় (Rally) শর্তসাপেক্ষে ছাড়পত্র দিয়েছে আদালতের । ছাড়পত্র দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। 

সিসিটিভি দিয়ে সব গুরুত্বপূর্ণ জায়গা মুড়ে ফেলতে হবে, পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। তবে, বিচারপতি সতর্ক করে দিয়ে বলেন, 'আদালত প্রত্যাশা করে তৃণমূল ছাত্র-যুবর তরফ থেকে অশান্তির কোনও উস্কানি দেওয়া হবে না। যদি এরকম হয় তার ফল ভাল হবে না। এর পরিপ্রেক্ষিতে রাজ্যের তরফে সওয়াল করা হয়, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের। কিছু হলে পুলিশ নিয়ন্ত্রণ করতে পারবে। তখন বিচারপতি মন্তব্য করেন, সিপিকে মাথায় রাখতে হবে ভবিষ্যতে যেন একই জায়গায় দু'টি কর্মসূচির অনুমতি না দেওয়া হয়।

আরও পড়ুন, 'BJP-র মতো সরকারের টাকা মিসইউজ করি না', বিস্ফোরক মমতা 

অপরদিকে, ধর্না শুরুর আগের দিন  সিঙ্গুর থেকে একাধিক ইস্যুতে সুর চড়ান মুখ্যমন্ত্রী। গ্যাসের দামবৃদ্ধি থেকে একাধিক প্রকল্পের টাকা আটকে রাখা, এমনকি সিবিআই-ইডির অতি সক্রিয়তা নিয়েও এদিন নিশানা করেন তৃণমূল নেত্রী। পাল্টা সুর চড়ায় বিজেপিও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ' কিছু বললেই ইডি-সিবিআইকে পাঠিয়ে দাও। মহিলাদের পর্যন্ত টেনে টেনে নিয়ে যাও। সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞতা জানায় যে বলেছে বাড়ির মহিলাদের এখানে ওখানে ডাকা যাবে না। '       

সেরা শিরোনাম

West Bengal News Live : রাতের অন্ধকারে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপির পঞ্চায়েত সদস্য
রাতের অন্ধকারে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপির পঞ্চায়েত সদস্য
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget