এক্সপ্লোর

Delhi Blast: বিস্ফোরণে রক্তাক্ত দিল্লি, 'এরা ব্যবহার করতে পারে কলকাতাকে', শহরে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ!

Delhi Bomb Blast: পুলিশ সূত্রে খবর,  'কেউ যেন বাংলাদেশ, নেপালের পরিস্থিতির সুযোগ নিতে না পারে। এজন্য গোয়েন্দাদের কড়া নজরদারি করে যেতে হবে।'

আবির দত্ত, কলকাতা: লালকেল্লার সামনে বিরাট বিস্ফোরণ। ঝলসে গেল নিরীহ প্রাণ, ছিন্নভিন্ন দেহ। রাজধানীর প্রাণকেন্দ্র ভিজল রক্তে। প্রশ্নের মুখে পড়ল দিল্লির নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যেই বিস্ফোরণের তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা বা NIA। তবে এরই মধ্যে কলকাতায় নিরাপত্তা বাড়ানোর নির্দেশ। OC, AC, DC-দের নিয়ে লালবাজারে পুলিশ কমিশনারের ভার্চুয়াল বৈঠক। 

প্রয়োজনে হঠাৎ হঠাৎ নাকা চেকিংয়ের নির্দেশ পুলিশ কমিশনারের। পুলিশ সূত্রে খবর,  'কেউ যেন বাংলাদেশ, নেপালের পরিস্থিতির সুযোগ নিতে না পারে। এজন্য গোয়েন্দাদের কড়া নজরদারি করে যেতে হবে। কাশ্মীর-আফগানিস্তান থেকে আসাদের বিষয়ে তথ্য রাখতে হবে। বিভিন্ন জঙ্গি গোষ্ঠী জঙ্গি মডিউল তৈরিতে ব্যবহার করতে পারে কলকাতাকে। এব্যাপারে সতর্ক থাকতে হবে, খবর রাখছে STF'। CP-র সঙ্গে বৈঠকে জানালেন ACP STF ভি সলমন নিশাকুমার, এমনটাই সূত্র মারফত খবর। 

এদিকে, দিল্লিতে বিস্ফোরণের পরই কলকাতায়-সহ রাজ্যজুড়ে নাকা চেকিং শুরু হয়েছে। কলকাতার নিরাপত্তা নিয়ে বৈঠক সিপি-র। শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট। এরই মধ্যে টিম ইন্ডিয়ার জন্য লালবাজারের কাছে বাড়তি সুরক্ষা চেয়েছে CAB। কারণ, কলকাতায় রয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল। এই পরিস্থিতিতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ। 

অন্যদিকে, শীতে কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় প্রচুর মানুষ ঘুরতে আসেন। সেই সময় হোটেল ও লজগুলিতে বাড়তি নজর রাখতে থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার কালীঘাটে পুজো দিতে যান গৌতম গম্ভীর। কড়া নিরাপত্তায় মন্দিরে নিয়ে যাওয়া হয় তাঁকে। কলকাতা বিমানবন্দরেও বাড়তি নজরদারি শুরু হয়েছে। ঘটনার পর থেকেই তৎপরতা শুরু হয়েছে। যাত্রী থেকে শুরু করে যারা বিমানবন্দরে আসছেন সবকিছুতেই বিশেষ নজর রাখা হচ্ছে।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আরও জোর দেওয়া হল নিরাপত্তায়। রেলস্টেশন থেকে রাজ্য়সড়ক, জোর কদমে চলছে তল্লাশি, নাকা চেকিং। পশ্চিম বর্ধমান থেকে কোচবিহার, বিভিন্ন জেলায় ধরা পড়ল একই ছবি।   

মঙ্গলবার দুর্গাপুর ব্য়ারেজের কাছে বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য় সড়কে নাকা তল্লাশি চালিয়েছে পুলিশ। এদিন নিউ কোচবিহার স্টেশনে তল্লাশি চালাতে দেখা যায় রেল পুলিশকে। একই ছবি হাওড়া স্টেশনেও। বিশেষত দিল্লিগামী দুরপাল্লার ট্রেনগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। পাশপাশি, অসম-বাংলা সীমান্তে আরও কড়াকড়ি করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Mamata Banerjee: মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget