এক্সপ্লোর

Dengue Scare : ডেঙ্গি আবহে হাওড়া পুর এলাকায় ওষুধের দোকানে নথিভুক্ত করা হচ্ছে প্যারাসিটামল ক্রেতাদের নাম-ঠিকানা ও ফোন নম্বর

Howrah : স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত হাওড়ায় মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২ হাজারের বেশি।  চলতি বছরে হাওড়া জেলায় এখনও পর্যন্ত ৬ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। 

ঝিলম করঞ্জাই, সুনীত হালদার, সন্দীপ সরকার, হাওড়া : পুজোর (Durga Puja 2022) একেবারে দোরগোড়ায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গি (Dengue Scare)। এই আবহে, হাওড়া পুর এলাকায় (Howrah Municipality Area) ওষুধের দোকানে, নথিভুক্ত করা হচ্ছে প্যারাসিটামল ক্রেতাদের নাম, ঠিকানা ও ফোন নম্বর। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই তথ্য থেকে কোন কোন অঞ্চলে জ্বরের প্রকোপ রয়েছে, তা ট্র্যাক করতে সুবিধা হবে।

ডেঙ্গি উদ্বেগ

উৎসবের আনন্দঘন মরশুমে, শিয়রে সংক্রান্তি হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গি। কার্যত ঝড়ের বেগে, ঘরে ঘরে, ছড়াচ্ছে মশাবাহিত এই অসুখ। কোথাও কোথাও একই পরিবারে আক্রান্ত একাধিক সদস্য। ফলে রাজ্যজুড়ে এখন উদ্বেগ, আতঙ্কের অপর নাম ডেঙ্গি। স্বাস্থ্য দফতর (West Bengal Health Department) সূত্রে খবর, শনিবার পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৬ হাজারের বেশি।

প্যারাসিটামল কিনলে নথিভুক্ত হচ্ছে নাম-নম্বর

এই পরিস্থিতিতে হাওড়া পুর-এলাকায় জ্বর, গায়ে-হাত-পায়ে ব্যথার উপসর্গের কথা বলে, কেউ বেশি পরিমাণে প্যারাসিটামল (Paracetamol) কিনলেই, ক্রেতার নাম, ঠিকানা, ফোন নম্বর লিখে রাখছে অনেক ওষুধের দোকান। তবে কাদের নির্দেশে এমনটা হচ্ছে, সেটা খোলসা হয়নি। কেউ বলছে প্রশাসন, কেউ বলছে পুলিশের নির্দেশ। এবিষয়ে হাওড়া জেলা স্বাস্থ্য প্রশাসনের তরফেও খোলসা করে কিছু বলা হয়নি। ওষুধের দোকানের কর্মীরা বলছেন, যেহেতু ডেঙ্গি বাড়ছে, তাই এই পদক্ষেপ গত দুসপ্তাহ ধরে।

হাওড়ায় ডেঙ্গি বাড়বাড়ন্ত

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত বৃহস্পতিবার পর্যন্ত হাওড়া জেলায় মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২ হাজারের বেশি। শুধু এক সপ্তাহেই আক্রান্ত হয়েছেন ৫১৬ জন। চলতি বছরে হাওড়া জেলায় এখনও পর্যন্ত ৬ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। 

তাহলে কি এবার জ্বরের সূত্র ধরে, ডেঙ্গিপ্রবণ এলাকা চিহ্নিত করতে চাইছে প্রশাসন? সেই কারণেই কি নথিভুক্ত করা হচ্ছে প্যারাসিটামল ক্রেতাদের নাম, ঠিকানা, ফোন নম্বর? জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ক্রেতার নাম ওষুধের দোকানে নথিভুক্ত থাকলে, সেই তথ্য থেকে কোন অঞ্চলে জ্বর হচ্ছে, তা ট্র্যাক করতে সুবিধা হবে। সেকারণেই এই নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় হাওড়া (Howrah) জেলার জন্য স্বাস্থ্য দফতরের তরফে একজন পতঙ্গবিদকে নিয়োগ করা হয়েছে। 

আরও পড়ুন- বাগুইআটির এই পুজোয় এবার স্বাগত জানাচ্ছে রোবট, সেই করবে দেবীবরণও !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget