এক্সপ্লোর

Firhad Hakim : 'আগের সরকারের পাপের ফল ভুগছে কলকাতা' ডেঙ্গি-পরিস্থিতি নিয়ে বাম জমানাকে আক্রমণে ফিরহাদ

Dengue Scare in Kolkata : কলকাতা পুরসভার হিসেব অনুযায়ী, গত সপ্তাহে আক্রান্তের সংখ্যা ছিল ২৭০০ জন। সেই সংখ্যাটাই এদিন বেড়ে হল ৩৮০২।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা : গত একদিনে রাজ্যে ডেঙ্গির বলি হয়েছেন ৪ জন। যার মধ্যে ২ জনই কলকাতার। রাজ্যজুড়ে ডেঙ্গিতে মৃত্যুর পাশাপাশি, কলকাতা পুর এলাকায় রেকর্ড বাড়বাড়ন্ত ডেঙ্গির। গত ১ সপ্তাহের মধ্যে একলাফে ডেঙ্গি আক্রান্ত (Dengue Affected) বেড়েছে ১১০২ জন। 

পুরসভার হিসেব অনুযায়ী, গত সপ্তাহে আক্রান্তের সংখ্যা ছিল ২৭০০ জন। সেই সংখ্যাটাই এদিন বেড়ে হল ৩৮০২। সবমিলিয়ে ডেঙ্গি আতঙ্কে (Dengue Scare) একদিকে যখন কলকাতাবাসীদের মধ্যে ত্রাহি ত্রাহি অবস্থা, তখন উল্টোদিকে গোটা পরিস্থিতির মাঝে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। 

ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে বলতে গিয়ে রাজ্যের বাম সরকারকে নিশানা করেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তৃণমূলের নেতার কটাক্ষ 'আগের সরকারের পাপের ফল ভুগছে কলকাতা'। কলেজ স্ট্রিটে বর্ণপরিচয় মার্কেটে জমা জল নিয়ে মেয়রের আক্রমণ বর্ণপরিচয় মার্কেট একটা উদাহরণ, আরও আছে। পাশাপাশি ব্যক্তিগত স্বার্থে পুরসভাকে ব্যবহারের অভিযোগ ফিরহাদ হাকিমের।

মেয়রের যে বক্তব্যের পাল্টা আক্রমণ শানিয়েছেন তথা বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। কলকাতার পুরসভার প্রাক্তন মেয়রের পাল্টা, 'গত ১০ বছর ধরে দায়িত্বে আছেন, তারপরও এই সমস্ত কথা বলছেন। বলতে হয়, অপদার্থরা দায়িত্বে। পদত্যাগ করুন, অনেক কাজের লোক রয়েছে। আমরা কলকাতা পুরসভার দায়িত্বে থাকার সময়ও ডেঙ্গি সামলেছি। তার আগে তো সুব্রত মুখোপাধ্যায় দারুণ কাজ করেছিলেন বলে তৃণমূল দাবি করে, আমরা তো বলিনি উনি কাজ করেননি। তাহলে আমাদের সময় যখন ডেঙ্গি সামলাতে হচ্ছিল, তখন তো আমরাও আক্রমণ করতে পারতাম।'

এদিকে, ডেঙ্গির বাড়বাড়ন্তের মাঝেই জানানো হয়েছে, ডেঙ্গি-ম্যালেরিয়া নিয়ে বাড়তে থাকা উদ্বেগের জেরে এবার থেকে সন্ধেতেও খোলা থাকবে সরকারি স্বাস্থ্যকেন্দ্রের আউটডোর (Outdoor)। সপ্তাহে ২ দিন, মঙ্গল ও শুক্রবার সন্ধেতেও খোলা থাকবে আউটডোর। বাকি ৪ দিন সকালে খোলা থাকবে সরকারি স্বাস্থ্যকেন্দ্র।         

আরও পড়ুন- অনেক সময়ই ব্যথা ভোগাচ্ছে না আক্রান্তকে , বদলে যাচ্ছে ডেঙ্গির উপসর্গ ! কী পরামর্শ চিকিৎসকদের ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget