এক্সপ্লোর

Dense Fog in Kolkata: ঘন কুয়াশায় মোড়া চারিদিক, আলো জ্বালিয়ে রাস্তায় গাড়ি, বিঘ্নিত উড়ান পরিষেবাও

Dense Fog in Kolkata: কুয়াশার প্রকোপে এ দিন কলকাতা বিমান বন্দরেওবিমানের ওঠানামা ব্যাহত হয়। বেশ কিছু বিমানের উড়ানের সময় পিছিয়ে দিতে হয়েছে।

রঞ্জিত সাউ, কলকাতা: রাজ্য থেকে বিদায় নেওয়ার পথে শীত (Kolkata Winter)। তার মধ্যেই কুয়াশায় (Dense Fog) মোড়া সকালে ঘুম ভাঙল শহরবাসীর। সোমবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মোড়া চারিদিক। দেখা মেলেনি সূর্যের। কলকাতা থেকে জেলা সর্বত্রই এমন ছবিই ধরা পড়ল।

চারিদিক ঘন কুয়াশার চাদরে মোড়া থাকায়, স্বাভাবিক ভাবেই কমেছে দৃশ্যমানতা (Visibility Down)। এ দিন সকালে দৃশ্যমানতা কমে গিয়ে ৫০ মিটারে ঠেকে। তাতে সমস্যা তৈরি হয় যান চলাচলে। সকালে রীতিমতো আলো জ্বালিয়েই রাস্তায় গাড়ি চলাচল করছিল। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে বলে মনে করা হচ্ছে। তবে বেলা ৮টা পর্যন্তও এ দিন সূর্যের দেখা মেলেনি। আকাশ আংশিক পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে।

কুয়াশার প্রকোপে এ দিন কলকাতা বিমান বন্দরেও (Calcutta Netaji Subhash Chandra Bose International Airport) বিমানের ওঠানামা ব্যাহত হয়। বেশ কিছু বিমানের উড়ানের সময় পিছিয়ে দেওয়া হয়েছে (Flights delayed due to fog)। সময়সীমায় রদবদলও ঘটেছে একাধিক বিমানের। বিমানবন্দর এবং সংলগ্ন এলাকা ঢেকে গিয়েছে কুয়াশার চাদরে। কুয়াশার প্রভাব পড়েছে ফেরি চলাচলেও।

আরও পড়ুন: North 24 Parganas Weather Forecast: আজ কত উত্তর ২৪ পরগণার তাপমাত্রা?

তবে কুয়াশার এই প্রকোপ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি হওয়াতেই দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। এ দিন সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৮ শতাংশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেশি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই মুহূর্তে রাজ্য থেকে বিদায় নেওয়ার পথে শীত। তবে এখনও হিমেল হাওয়ার পরশ বোধ হচ্ছে ভালই। গতকালের থেকে এ দিন তাপমাত্রা সামান্য বেশি থাকলেও, শীত শীত ভাব এখনও রয়েছে। এ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাবাবিকের থেকে ৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রির আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
Suruchi Sangha : সুরুচি সঙ্ঘের পুজো কমিটি থেকে বাদ অরূপ-স্বরূপ! নতুন সম্পাদক হলেন এই বিজেপি বিধায়ক
সুরুচি সঙ্ঘের পুজো কমিটি থেকে বাদ অরূপ-স্বরূপ! নতুন সম্পাদক হলেন এই বিজেপি বিধায়ক
Suvendu Adhikari On Rath Yatra : রথযাত্রার আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবার ৫ লক্ষ টাকার অনুদান পাবেন এঁরা
রথযাত্রার আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবার ৫ লক্ষ টাকার অনুদান পাবেন এঁরা
West Bengal News Live : আজ থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
আজ থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Lionel Messi: লাল কার্ডের জন্য ২১ বছর আগে ছিলেন দলের বাইরে, ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথম খেলবেন মেসি, বললেন...
লাল কার্ডের জন্য ২১ বছর আগে সুযোগ মেলেনি, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম খেলবেন মেসি! বললেন...
Best FD Bank : ৩ বছরের FD-তে কোথায় পাবেন বেশি সুদ ? ব্যাঙ্ক না NBFC
৩ বছরের FD-তে কোথায় পাবেন বেশি সুদ ? ব্যাঙ্ক না NBFC
Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
Embed widget