এক্সপ্লোর

Human Chain Chaos: ধর্মতলায় মানব বন্ধনে ধুন্ধুমার, পুলিশকে 'গো ব্যাক' স্লোগান

Junior Doctor Protest: ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের মানববন্ধনে বাধার অভিযোগ।

কলকাতা: আর জি করকাণ্ডের প্রতিবাদে ধর্মতলায় মানব বন্ধন (Human Chain Chaos) জুনিয়র ডাক্তারদের। আর সেই মানববন্ধনে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ধর্মতলায় ডিসি সেন্ট্রালকে ঘিরে বিক্ষোভ আন্দোলনকারীদের। 'গো ব্যাক' স্লোগান দিলেন আন্দোলনকারীরা। 

ধর্মতলায় মানব বন্ধন: দ্রোহ রুখতে গড়ে তোলা হয়েছিল দুর্গ। লোহার শিকল দিয়ে আটকে দেওয়া হয়েছিল রাজপথ। আদালতের রায়ে হল শৃঙ্খলমুক্তি, সরে গেল ব্যারিকেড। হাতে হাত রেখে তৈরি হল অঙ্গীকারের মানব-শৃঙ্খল। বাধা সৃষ্টি করার অভিযোগে, পুলিশকে ঘিরে হল বিক্ষোভও। ধর্মতলায় ছিল জুনিয়র ডাক্তারদের ডাকে মানব বন্ধন কর্মসূচি। আদালতের রায়ে ব্যারিকেড সরে যেতেই রাস্তায় গড়ে ওঠে মানুষের ব্যারিকেড। আন্দোলনকারীদের সঙ্গে মানবন্ধনে যোগ দেন বিভিন্ন বয়সের মানুষ। এরই মধ্যে তাল কাটে কিক্ষক্ষণের জন্য। মানববন্ধনের মধ্যে ঢুকে পড়ে পুজো কার্নিভালে প্রতিমা নিয়ে যাওয়া কয়েকটি গাড়ি। ক্ষোভে ফেটে পড়েন অংশগ্রহণকারীরা। ঘটনার জেরে বিক্ষোভের মুখে পড়েন পুলিশের পদস্থ কর্তারা। দেওয়া হয় গো ব্যাক স্লোগান।

মানববন্ধন কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠল ধর্মতলা। ঠিক যে জায়গায় মানব-বন্ধন কর্মসূচি চলছিল, সেখান দিয়েই যাচ্ছিল শ্রীভূমি স্পোর্টিং-এর পুজো কার্নিভালে অংশগ্রহণকারী গাড়ি। অন্য় একটি গাড়িতে ছিলেন মন্ত্রী সুজিত বসু। গাড়িগুলি ঘিরে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্য়ায়কে ঘিরে বিক্ষোভ ও গো ব্য়াক স্লোগান ওঠে মানববন্ধন কর্মসূচি চলাকালীন তার মধ্য়ে দিয়ে এগোতে থাকে পুজো কার্নিভালের একের পর এক গাড়ি। আন্দোলনকারীদের একাংশের অভিযোগ, পুলিশে ইচ্ছে করেই মানব বন্ধনের মধ্যে গাড়ি ঢুকিয়ে দিয়েছে। অন্যদিকে দেখা যায়, আরও একটি ছবি। যে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, সেই পুলিশকে রক্ষাকবচ দিতে আার এগিয়ে আসে আরেক অংশ। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই কাজ বলে জানান তাঁরা। 

আর জি কর-কাণ্ডের বিচার ও হাসপাতালের নিরাপত্তা সহ ১০ দফা দাবিতে ৫ অক্টোবর রাত থেকে ধর্মতলায় অনশন শুরু করেছেন বিভিন্ন মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার অনশনে যোগ দিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার স্পন্দন চৌধুরী এবং অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ হাইজিনের জুনিয়র ডাক্তার রুমেলিকা কুমার। ফলে কলকাতায় অনশনকারীর সংখ্যা দাঁড়াল ৭। উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজে ১ জন অনশন করছেন। কলকাতা ও উত্তরবঙ্গ মিলিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ৭ জন জুনিয়র চিকিৎসক। অনশন চালিয়ে যাচ্ছেন মোট ৮ জন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Doctors Protest: 'এখনও সময় আছে, সরকার সুনির্দিষ্ট পদক্ষেপ নিক' দ্রোহের কার্নিভাল থেকে বার্তা চিকিৎসকের

সেরা শিরোনাম

News Live Update : নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget