এক্সপ্লোর

Doctors Protest: 'এখনও সময় আছে, সরকার সুনির্দিষ্ট পদক্ষেপ নিক' দ্রোহের কার্নিভাল থেকে বার্তা চিকিৎসকের

Droha Carnival: আদালতের রায়ের পরেই লৌহকপাটের দরজা খুলে যায় রানি রাসমণি অ্যাভিনিউয়ে।

কলকাতা: ফের আদালতে জোর ধাক্কা রাজ্যের। রানি রাসমণি অ্যাভিনিউ চিকিৎসকদের 'দ্রোহের' কার্নিভালে (Droha Carnival) অনুমতি দিলেন বিচারপতি রবি কৃষণ কপূর। পুলিশের জারি করা ১৬৩ নম্বর ধারা খারিজ করে দেওয়া হল। আর এই নির্দেশের পরই সরকার সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার বার্তা দিলেন চিকিৎসকরা। 

কী প্রতিক্রিয়া চিকিৎসকের? 

আদালতের রায়ের পরেই লৌহকপাটের দরজা খুলে যায় রানি রাসমণি অ্যাভিনিউয়ে। ছিঁড়ে দেওয়া হয় লোহার ব্যারিকেডের শেকল। অনশন মঞ্চে জয়ের শঙ্খধ্বনিও শোনা যায়। এই নির্দেশের প্রেক্ষিতে চিকিৎসক অভিজিৎ চৌধুরী বলেন, "আমার মনে হচ্ছে সবাই মিলে শিকল ভাঙার গান গাইছে। এই মোহের উৎসব ভগ্ন হতে বাধ্য। বছরের পর বছর ধরে চলা অনাচারের বিরুদ্ধে শৃঙ্খল ছেঁড়ার গান গাইছে। সেটাই এই মুহূর্তে সবথেকে আনন্দের। আমার মনে হয় এখনও সময় আছে, সরকার সুনির্দিষ্ট পদক্ষেপ নিক। যে ঘটনাকে কেন্দ্র করে মানুষ আজকে জেগে উঠেছে, সেটা তাদের কর্ণ কুহুরে প্রবেশ করুক। সদর্থক পদক্ষেপ নিক। নাহলে সত্যি সত্যি খারাপ সময় আসছে।'' 

পুজো মণ্ডপে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান দেওয়ায় গ্রেফতারি থেকে শুরু করে, সিনিয়র চিকিৎসকদের সংগঠনের ডাকা 'দ্রোহের কার্নিভাল'এর বিরোধিতা ৫ দিনের মধ্যে কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। এবিষয়ে চিকিৎসক মানস গুমটা বলেন, "এই যে ভয়ঙ্কর ক্রোধ, এই ক্রোধকে কিন্তু কেউ আটকে রাখতে পারবে না। তার কারণ একটাই, কারণ, মানুষ কিন্তু কোনও শান্তিপূর্ণভাবেই এই ক্রোধকে প্রকাশ করতে চেয়েছে। এখানে যারা কার্নিভাল করছে, তারা কিন্তু আনন্দ-উৎসব করার জন্য় করছে না। তারা কেউ লাঠি-সোঁটা নিয়ে ওই কার্নিভালে কিন্তু অংশগ্রহণ করবে না। এই প্রশাসন কিন্তু নির্বিকার। আমরা এখনও বলছি, এই প্রশাসনের মানবিক মুখ কিন্তু দেখা যাচ্ছে না। এখানে যারা বসে আছে, তারা কিন্তু এই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য়ের ভালোর জন্য় চাইছে। তাদের একমাত্র এবং অন্য়তম দাবি হচ্ছে, অভয়ার ন্য়ায়বিচার। অতীতেও চেষ্টা করেছিলেন, আইন দিয়ে বেঁধে রাখবেন। পারেননি। ওখানেও যেমন কার্নিভাল করার অধিকার আছে, এখানেও কিন্তু মানুষের সেই অধিকার আছে। সেই অধিকার আমরা বুঝে নেব। এটা আমাদের প্রতিবাদ করাটা অধিকারের মধ্য়ে পড়ে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Kolkata News: প্রতীকী অনশনকারী ব্যাজ পরে রেড রোডে, 'আটক' চিকিৎসক

সেরা শিরোনাম

Bishnu Prasad Sharma : বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Tulu Mondal: গাড়ি থেকে উদ্ধার ৫ কোটি টাকা, আর সেই মামলার ডাকে সাড়া দিয়েই ভবানী ভবনে হাজিরা টুলু মণ্ডলের
গাড়ি থেকে উদ্ধার ৫ কোটি টাকা, আর সেই মামলার ডাকে সাড়া দিয়েই ভবানী ভবনে হাজিরা টুলু মণ্ডলের
Ahishek Banerjee : অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget