এক্সপ্লোর

Abhishek Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে বাংলাভাগ হতে দেব না : অভিষেক

Abhishek Banerjee on Divide Bengal Controversy in Dhupguri: 'মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে বাংলাভাগ হতে দেব না',  ধূপগুড়ির দলীয় সভা থেকে হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

ধূপগুড়ি, উত্তরবঙ্গঃ 'মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থাকতে বাংলাভাগ হতে দেব না',  ধূপগুড়ির দলীয় সভা থেকে হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন ধূপগুড়ি সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) গেরুয়া শিবিরকে বাংলাভাগের ইস্যুতে নিশানা করেন। তিনি বলেন, বিজেপিকে (BJP) বাংলাভাগ করতে দেব না। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ (North Bengal and South Bengal) বলে কিছু নেই। শুধু আছে পশ্চিমবঙ্গ (West Bengal)।

আরও পড়ুন, 'দার্জিলিং স্মাইলিং, কালিম্পং ডার্লিং', দখলের অভীপ্সা নেই, পাহাড়কে শুধু ভালবাসবেন, জানিয়ে দিলেন মমতা

প্রসঙ্গত, বাংলাভাগের ইস্যুতে গত বছর থেকে কম জল ঘোলা হয়নি। উত্তরবঙ্গে একের পর এক বিজেপির শীর্ষ নের্তৃত্ব গিয়েছেন। বিজেপির হেভিওয়েট জন বার্লা সভা করতে গিয়ে এই ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করেন। তারপরেই বিতর্কের ঝড় ওঠে। এদিকে সেই বাংলাভাগের ইস্যু উঠতেই উত্তাল হয় উত্তরবঙ্গ। সামাল দিতে সফর করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মূলত, পৃথক উত্তরবঙ্গের দাবিতে দিনের পর দিন গেরুয়াশিবিরের একাধিক নেতা এটা সাধারণ মানুষের দাবি বলে সরব হয়েছেন। যদিও একটুও ক্ষোভের আগুন নেভেনি। তবে সম্প্রতি রাজ্যে এসে দলীয় বৈঠকে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাফ জানিয়েছেন,পৃথক উত্তরবঙ্গের দাবি নিয়ে দলের বাইরে কেউ কথা বলবেন না। যদিও কার্শিয়াং-র বিজেপি বিধায়ক বিষ্ণুপদ শর্মার বক্তব্যের পরে ফের বিতর্ক উসকে যায়। তবে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি এই বিতর্কে জল ঢেলেছেন। দলের এমন কোনও লক্ষ্য নেই বলেই দাবি তাঁদের। আর এদিন সেই বাংলাভাগের ইস্যুতেই গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,' উত্তরবঙ্গ বলে তৃণমূলের অভিধানে কোনও শব্দ নেই।  আমাদের অভিধানে দার্জিলিং, কালিম্পং, মালদা, জলপাইগুড়ি রয়েছে। আলাদা করে কেউ যদি ভাবেন, বাংলাকে ভাগ করবে, তাহলে শেষ রক্তবিন্দু অবধি লড়াই করব। কিন্তু কিছুতেই বাংলাকে ভাগ হতে দেব না', প্রতিশ্রুতি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন তৃমমূলের টিকিট পাওয়া নিয়ে তিনি বলেন, কোনও দাদা দিদিকে ধরে তৃণমূলের টিকিট পাওয়া যাবে না। আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক বলে এদিন ফের সরব হন তৃণমূলের যুবরাজ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Tulu Mondal: টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget