এক্সপ্লোর

Mamata Banerjee: 'দার্জিলিং স্মাইলিং, কালিম্পং ডার্লিং', দখলের অভীপ্সা নেই, পাহাড়কে শুধু ভালবাসবেন, জানিয়ে দিলেন মমতা

Darjeeling News: দলমত নির্বিশেষে পাহাড়ের জনপ্রতিনিধিদের নাগরিকদের স্বার্থকে এগিয়ে রাখার বার্তাও দেন মমতা।

দার্জিলিং: জিটিএ (GTA) নির্বাচন মিটতেি পৃথক গোর্খাল্যান্ডের (Separate Gorkhaland) দাবি তুলেছিলেন। নবান্নে এসে যদিও সুর পাল্টে যায় তাঁর। জানিয়ে দেন, পাহাড় বাংলার সঙ্গেই রয়েছে। সেই অনীত থাপাকে (Anit Thapa) পাশে নিয়েই পাহাড় সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানিয়ে দিলেন, পাহাড়ের দখল নেওয়া তাঁর লক্ষ্য নয়, পাহাড়কে শুধু ভালবাসতে চান তিনি।  

পাহাড়ের দখল নিতে চান না, জানালেন মমতা

উত্তরবঙ্গ সফরে গিয়ে মঙ্গলবার দার্জিলিংয়ে (Darjeeling) জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত িলেন মমতা। সেখানেই পাহাড় নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, "পাহাড়ের দখল নিতে আসব না আমি, পাহাড়কে ভালবাসতে আসব। আমি শুধু দেখতে চাই দার্জিলিং ইজ স্মাইলিং, কার্শিয়ং ইজ অলসো স্মাইলিং।"

দলমত নির্বিশেষে পাহাড়ের জনপ্রতিনিধিদের নাগরিকদের স্বার্থকে এগিয়ে রাখার বার্তাও দেন মমতা। তিনি বলেন, "কে, কোন দলের ভুলে যান। মানুষের জব্য কাজ করুন। পাহাড় উন্নয়ন চায়, শান্তি চায়। সেই কারণেই জিটিএ চায় পাহাড়।"

আরও পড়ুন: Farakka Theft: চুরি করতে এসে গৃহকর্তাকে দেখে মায়া, প্রণাম ঠুকে বাজার করার টাকা রেখে গেল 'সহৃদয়' চোর

পৃথক গোর্খাযল্যান্ডের দাবি যদিও নতুন নয়, কিন্তু ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে থেকে তাতে রাজনৈতিক রং ধরতে শুরু করে। গেরুয়া শিবিরের একাধিক নেতাকে পৃথক গোর্খাল্য়ান্ডের দাবি জানাতে দেখা যায় প্রকাশ্যেই, যাঁদের মধ্যে অন্যতম ছিলেন বিজেপি সাংসদ রাজু বিস্ত। 

জিটিএ নির্বাচন মিটতে পৃথক গোর্খাল্যান্ডের দাবি শোনা যায় অনীতের মুখেও। তিনি জানান, জিটিএ-র প্রথম বৈঠকেই পাস করানো হবে গোর্খাল্যান্ড প্রস্তাব। সেই প্রস্তাব পাঠিয়ে দেওয়া হবে রাজ্য ও কেন্দ্রের কাছে।

পাহাড় নিয়ে স্পষ্ট বার্তা মমতার

এর পর গত সপ্তাহে নবান্নে এসে মমতার সঙ্গে সাক্ষাৎ করেন অনীত। তার পরই সম্পূর্ণ উল্টো সুর শোনা যায় তার গলায়। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত বলেন, “বিজেপি-র উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি পাহাড়কে ২০ বছর পিছিয়ে দিয়েছে। দার্জিলিং বাংলার সঙ্গেই আছে। পাহাড়ের মানুষও সেটা বুঝেছেন। তাই আমাদের সমর্থন করেছেন।’’ এ দিন তাঁকে পাশে নিয়ে অখণ্ড বাংলার পক্ষেই সওয়াল করতে দেখা গেল মমতাকে।

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget