এক্সপ্লোর

Didir Doot: সরকারি হোমে ঢুকতে পারলেন না দিদির দূত, প্রশ্ন শুনলেন ওষুধ নিয়ে

Coochbehar: সম্প্রতি রাজ্যজুড়ে নানা জেলায় বারবার নানা ক্ষোভ বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে দিদির দূতেদের।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে একাধিক অভিযোগ শুনতে হল প্রাক্তন তৃণমূল সাংসদ ও প্রাক্তন জেলা সভাপতিকে! অন্যদিকে সরকারি হোমে ঢুকতেই পারলেন না কোচবিহারের জেলা সভাধিপতি। 

হোমে ঢুকতে বাধা:
সম্প্রতি রাজ্যজুড়ে নানা জেলায় বারবার নানা ক্ষোভ বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে দিদির দূতেদের। শনিবার সকালে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বেরিয়ে, কোচবিহারের গুড়িয়াহাটি এক নম্বর পঞ্চায়েত এলাকায় যান দিদির দূত, তৃণমূল নেতা ও কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন এবং পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ। সেখানে বাবুরহাটের সরকারি হোম শহিদ বন্দনা স্মৃতি মহিলা আবাস পরিদর্শনে যান তাঁরা। 
কিন্তু সেখানে প্রথমে তাঁদের ঢুকতে বাধা দেন হোমের দায়িত্বপ্রাপ্ত মহিলা আধিকারিক। ঠায় দাঁড়িয়ে থাকতে হয় সভাধিপতিকে। কোচবিহারের জেলা সভাধিপতি ও তৃণমূল নেতা উমাকান্ত বর্মনকে বলতে শোন যায়, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রজেক্ট চলছে। দিদির সুরক্ষা কবচ। দিদির দূত হিসেবে গুড়িয়াহাটি ১ জিপিতে আমি এসেছি। সমস্ত প্রতিষ্ঠানগুলো ভিজিট হল। পাশে যেহেতু শহিদ বন্দনা স্মৃতি মহিলা আবাস আছে সেখানে আমি আর আমার কর্মাধ্যক্ষ ভিতরে গিয়ে পরিবেশটা একটু দেখব। অন্য কেউ আর যাবে না। ডিএম সাহেব বললেন, আপনারা যান ঘুরে আসুন। আপনাকে ফোনটা দিলাম। ডিএম সাহেব আপনাকেও বলে দিল। তারপরও আপনি আমাকে ওমুককে ফোন করবেন, তমুককে ফোন করবেন..কোনও খবর নাই, আমি দাঁড়িয়ে আছি।' ঘণ্টাখানেক দাঁড়িয়ে থাকার পর শেষে হোমে ঢোকার অনুমতি মেলে। কিন্তু এদিন আর সরকারি হোমে যাননি দুই তৃণমূল নেতা। পরে উমাকান্ত বর্মন বলেন,'অনেকক্ষণ ছিলাম। বেশিক্ষণ অপেক্ষা করার সময় হবে না। তাই ভিজিটের জন্য গেলাম না। ডিএম সাহেবকেও বলব। অনেক অভিযোগ রয়েছে। সেই কারণেই হতে পারে।'

ওষুধ নিয়ে প্রশ্ন:
অন্যদিকে, দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে এদিন দিনহাটার ভিলেজ ওয়ান গ্রাম পঞ্চায়েতের ভাগ্নি ১ গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে যান তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি এবং এনবিএসটিসি (NBSTC) চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। সেখানে গিয়ে তাঁকে পরিষেবা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়! এক স্বাস্থ্যকর্মী বলেন, 'অল্প কিছু আছে মেট্রোজিল। ওআরএসটাও নেই। এখন ওষুধ খুব কম। কিন্তু পাবলিক তো বোঝে না। এসে বলে ওষুধ নেই, ওষুধ নেই।' বেতন, শৌচাগার নিয়ে অভিযোগ করেন এক আশাকর্মী। ছুটি না থাকা নিয়েও অভিযোগ করেন। যদি পার্থপ্রতিম রায় বলেন, 'আমাকে তো প্রশংসাই করল। আপনাদের কী অভিযোগ করেছে জানি না। একটু ওষুধের সমস্যা রয়েছে।'

গোটা ঘটনায় কটাক্ষ করেছে বিজেপি। জেলার সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, 'এটা হওয়ারই ছিল। দুর্নীতি দেখে মানুষ এদের ওপর তিতিবিরক্ত।' এদিন স্বাস্থ্যকেন্দ্রের ভবন নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন কোচবিহারের প্রাক্তন তৃণমূল সাংসদ। 

আরও পড়ুন: ত্রিপুরায় বাম-কংগ্রেস আসন সমঝোতা কেন? দলীয় বৈঠকে বোঝালেন ইয়েচুরি

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ED-র বিবৃতিতে মমতার নাম, ইন্দ্রনীলের সংস্থায় ৩.৮ কোটি টাকার ৩০ লক্ষ প্রাক্তন মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার
ED-র বিবৃতিতে মমতার নাম, ইন্দ্রনীলের সংস্থায় ৩.৮ কোটি টাকার ৩০ লক্ষ প্রাক্তন মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার
Suvendu Adhikari : 'মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বলেছেন ভোট নষ্ট করব না', রেজিনগরে প্রচারে ঝড় তুললেন শুভেন্দু
'মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বলেছেন ভোট নষ্ট করব না', রেজিনগরে প্রচারে ঝড় তুললেন শুভেন্দু
West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
Adhir On Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী

ভিডিও

RG Kar News: সিটের ভূমিকাতেও অসন্তোষ, তদন্তের গোড়া থেকেই CBI ভয় দেখাত, অভিযোগ অভয়ার মায়ের
Lalbaba Rice : খাদ্যাভ্যাস ও পুষ্টিগুণ নিয়ে বিশেষ আলোচনা, পার্টনার হিসেবে ছিল লালবাবা রাইস
Akhruzzaman News:
Nabanna News: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে মহিলা, তারপর... | PMO | ABP Ananda
Brazil Team | ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে কলকাতায় পা রাখল বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget