এক্সপ্লোর

Tripura Assembly Election: ত্রিপুরায় বাম-কংগ্রেস আসন সমঝোতা কেন? দলীয় বৈঠকে বোঝালেন ইয়েচুরি

Tripura: ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায়। সেখানে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছিল বামফ্রন্ট। ১৩টি আসন কংগ্রেস এবং ১টি আসন নির্দলের জন্য ছেড়ে রেখে বাকিগুলিতে প্রার্থী ঘোষণা করেছিল বামফ্রন্ট।

প্রসেনজিৎ সাহা ও উজ্জ্বল মুখোপাধ্যায়, ত্রিপুরা ও কলকাতা: দোরগোড়ায় ত্রিপুরার বিধানসভা নির্বাচন। তার আগে ঘর গোছাচ্ছে সব পক্ষ। এই পরিস্থিতিতে দূরত্ব ভুলে কাছাকাছি এসেছে ত্রিপুরায় এক কালে রাজনৈতিক শাসক-বিরোধী সিপিএম ও কংগ্রেস। কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে আসন্ন নির্বাচনে সিপিএম-কংগ্রেসের আসন সমঝোতার বিষয়টি। এই অবহেই কোন পরিস্থিতিতে ত্রিপুরায় কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতায় যেতে হচ্ছে, তা নিয়ে কলকাতায় কেন্দ্রীয় কমিটির বৈঠকে ব্যাখ্যা দেন সীতারাম ইয়েচুরি। আসন সমঝোতা নিয়ে সমস্যা মেটাতে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।

৬০ আসনের ত্রিপুরা বিধানসভায়। সেখানে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছিল বামফ্রন্ট। ১৩টি আসন কংগ্রেস এবং ১টি আসন নির্দলের জন্য ছেড়ে রেখে বাকিগুলিতে প্রার্থী ঘোষণা করেছিল বামফ্রন্ট। পরে শনিবার প্রার্থী ঘোষণা করে কংগ্রেস। তারা ১৭টি আসনে প্রার্থী দিয়েছে। তাহলে কি কিছু আসনে সিপিএম ও কংগ্রেসের বন্ধুত্বপূর্ণ লড়াই হবে? বাংলাতেও নির্বাচনে এমন ছবি দেখা গিয়েছিল। আর ত্রিপুরাতেও এখন যা পরিস্থিতি, সেটাই যদি থেকে যায় তাহলে এখানে চারটি আসনে সিপিএম এবং কংগ্রেসের মধ্যে বন্ধুত্বপূর্ণ লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।

যদিও, কংগ্রেস নেতৃত্ব এখনই আশা ছাড়তে নারাজ। ত্রিপুরার বিধায়ক ও কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন বলেন, 'আশা করি এই আসনগুলিতে প্রার্থীপদ প্রত্যাহার করে নেবে সিপিএম।' সূত্রের দাবি, আসন সমঝোতা নিয়ে সমস্যা মেটাতে কংগ্রেসের হাইকমান্ডের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন ইয়েচুরি। সূত্রের দাবি, কলকাতায় সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে সীতারাম ইয়েচুরি বলেন, 'বিজেপি-তৃণমূল হাত ধরাধরি করে ফের ক্ষমতায় ফেরার চেষ্টা করছে। সেই কারণেই কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ লড়াই ছাড়া অন্য কোনও পথ ছিল না।' শুক্রবার, সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন, বিধায়ক মবস্বর আলি। তাঁর পুরনো কেন্দ্র কৈলাসহর থেকে প্রার্থী করেছে বিজেপি। এখনও পর্যন্ত, ত্রিপুরার ৫৯টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি ও তাঁর শরিক দলগুলো।

বিজেপির ক্ষোভ:
প্রার্থী নিয়ে ক্ষোভ জমেছে বিজেপির অন্দরে। প্রার্থী পছন্দ না হওয়ায়, চণ্ডীপুরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পার্টি অফিসের বাইরে দলীয় পতাকা ও ফেস্টুন ছিঁড়ে, তাতে আগুন ধরিয়ে দেন তাঁরা। এখানেই বিজেপির প্রার্থী করা হয়েছে, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায়কে। তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন দলীয় কর্মীদের একাংশ। বাগবাসাতেও আগুন ধরিয়ে দেওয়া দলীয় পতাকা ও ফেস্টুনে আর, কদমতলাকূর্তিতে দলীয় প্রার্থীর বিরুদ্ধে দেওয়া হয় স্লোগান।

এ দিন ফের ত্রিপুরার ভোট নিয়ে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, 'আমার বলতে দ্বিধা নেই যে, জাতীয় স্তরে তৃণমূল দলের বিস্তৃতি দেরিতে শুরু হয়েছে। আমাদের বুকে আগুন রয়েছে। ত্রিপুরা ও মেঘালয়ের ভোটের ফল আপনারা আগে দেখেছেন। আমরা গোয়ায় ৮ শতাংশে পৌঁছেছি, কিন্তু, বাংলায় কংগ্রেস-বিজেপির সেখানে পৌঁছতে কদিন লেগেছে, সেটাও আপনারা দেখছেন।'

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি নিয়ে শুভেন্দুর নিশানায়, পাল্টা তোপ অভিষেকের

সেরা শিরোনাম

News Live Updates: মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের, অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের
মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের, অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের
Hyderabad News: ইঞ্জেকশনে টয়লেট ক্লিনার ভরে অসুস্থ স্বামীর শরীরে গেঁথে দিলেন মহিলা, প্রেমিকের সঙ্গে ছক কষেই হত্যা
ইঞ্জেকশনে টয়লেট ক্লিনার ভরে অসুস্থ স্বামীর শরীরে গেঁথে দিলেন মহিলা, প্রেমিকের সঙ্গে ছক কষেই হত্যা
Jagannath Rath Yatra 2026: ‘ইচ্ছেমতো দিনে রথযাত্রা নয়’, ISKCON-কে কড়া বার্তা পুরীর গজপতি মহারাজার
‘ইচ্ছেমতো দিনে রথযাত্রা নয়’, ISKCON-কে কড়া বার্তা পুরীর গজপতি মহারাজার
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget