এক্সপ্লোর

Digha:দিঘার সমুদ্রে তলিয়ে যাওয়ার মুখে পর্যটককে উদ্ধার করলেন নুলিয়ারা

চার নুলিয়ার তৎপরতায় কোনরকমে উদ্ধার করা হয় পর্যটককে। আশঙ্কাজনক অবস্থায় দিঘা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ঋত্বিক প্রধান, দিঘা (পূর্ব মেদিনীপুর) : বন্ধুদের সঙ্গে দিঘায় বেড়াতে এসে চরম বিপদ থেকে রক্ষা পেলেন এক পর্যটক। সমুদ্রে তলিয়ে যাওয়ার মুখে নুলিয়াদের তৎপরতায় রক্ষা পেলেন তিনি।  দিঘার সমুদ্রে স্নানে নেমে তলিয়ে যেতে বসা ওই পর্যটককে উদ্ধার করল নুলিয়ারা। প্রায় ১০০ মিটার দূরে তলিয়ে গিয়েছিলে ওই পর্যটক। তাঁর বন্ধুদের চিৎকার-চেঁচামেচিচে দেখতে পেয়ে নুলিয়ারা টিউব নিয়ে ঝাঁপ দেন সমুদ্রে। চার নুলিয়ার তৎপরতায় কোনরকমে উদ্ধার করা হয় পর্যটককে। আশঙ্কাজনক অবস্থায় দিঘা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই পর্যটকের নাম বিজয় নস্কর ( বয়স ৪৫)। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে তাঁর বাড়ি। বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে এই বিপত্তি ঘটে।

এর আগে গত অগাস্ট মাসের শেষে দিঘায় সমুদ্র-স্নানে গিয়ে মৃত্যু হয় এক পর্যটকের। ওড়িশা উপকূলে উদ্ধার হয় দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, বন্ধুদের সঙ্গে দিঘায় বেড়াতে এসেছিলেন নদিয়ার বাসিন্দা প্রীতম সাধুখাঁ। বিকেল ৫টা নাগাদ নিউ দিঘার ক্ষণিকা ঘাটে সকলে স্নান করতে নামেন। প্রীতম তলিয়ে যান। রাত পর্যন্ত সন্ধান না মেলায় থানায় নিখোঁজ ডায়েরি করেন ওই যুবকের বন্ধুরা। পরদিন সকালে সকালে ওড়িশার উদয়পুর ঘাট থেকে উদ্ধার হয় নদিয়ার যুবকের দেহ। 

ঘূর্ণিঝড় ইয়াসের পরও যখন উত্তাল ছিল দিঘার সমুদ্র, তখনও  পুলিশের নজর এড়িয়ে দিঘার সমুদ্রে স্নান করতে নেমে বিপদ ডেকে এনেছিলেন দুই পর্যটক।  সমুদ্রের জলের তোড়ে তলিয়ে গিয়েছিলেন ২ জন।  হাওড়া থেকে ৪ জন বন্ধু দিঘায় এসেছিলেন।  পুলিশের নজর এড়িয়ে দিঘার সমুদ্রে স্নান করতে নামেন তাঁরা। সমুদ্রে তলিয়ে গিয়ে দুই জনের মৃত্যু হয়েছিল। পুলিশ জানিয়েছিল, তাদের প্রথমে সমুদ্রে নামতে বাধা দেওয়া হয়েছিল। কিন্তু পরে নজর এড়িয়ে তাঁরা সমুদ্রে নেমে পড়েছিলেন। 

গত ১৯ অগাস্ট মা-বাবার সঙ্গে ঝাড়গ্রামে বেড়াতে গিয়ে প্রাণ হারিয়েছিল ছোট্ট সমৃদ্ধ। ঝাড়গ্রামের বেলপাহাড়িতে ঘটে গিয়েছিল এক মর্মান্তিক দুর্ঘটনা। ঝর্নার জলে তলিয়ে মৃত্যু হয় ৮ বছরের ওই  শিশুর। মঙ্গলবার মা-বাবা পরিজনদের সঙ্গে ঝাড়গ্রামে বেড়াতে এসেছিল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বাসিন্দা, সমৃদ্ধ দাস। বেসরকারি হোটেলে ছিল পরিবার।  এরপর গাড়িতে করে ঘুরতে যায় জঙ্গলের রাস্তায়। দুপুর নাগাদ পৌঁছয় বেলপাহাড়ির ঘাগড়া জলপ্রপাতের কাছে। পরিবার সূত্রে খবর, আচমকা পা ফস্কে জলপ্রপাতের জলে পড়ে যায় সমৃদ্ধ। সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দেন তার বাবা। কিন্তু, জলের তোড় এতটাই বেশি ছিল যে, ছোট্ট সমৃদ্ধকে উদ্ধার করা যায়নি। কিছুটা দূরে পাথরে আটকে যায় ৮ বছরের শিশুর শরীর।  প্রায় ১ ঘণ্টা পর সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিত্সীকরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
Awas Yojana: এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
Debraj Chakraborty: দেবরাজের বিরুদ্ধে খুলছে 'প্যান্ডোরার বাক্স'! কোন নয়া বিপদে জড়ালেন অদিতি মুন্সির স্বামী ? কী ঘটেছে ?
দেবরাজের বিরুদ্ধে খুলছে 'প্যান্ডোরার বাক্স'! কোন নয়া বিপদে জড়ালেন অদিতি মুন্সির স্বামী ? কী ঘটেছে ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget