এক্সপ্লোর

Digha Kolkata Special Train : শনি-রবি দিঘা যাওয়ার প্ল্যান? কলকাতা স্টেশন থেকে ছাড়ছে স্পেশ্যাল ট্রেন, জেনে নিন সময়সূচি

Digha Kolkata Special train: এবার ভ্রমনপিপাসুদের মন রাখতে শনি ও রবিবার কলকাতা থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করল রেল। 

কলকাতা : ছোট্ট ছুটি পেলেই বাঙালির কাছের ডেস্টিনেশন দিঘা। সৈক দিঘা'! শনি-রবিবার মানেই দিঘার ট্রেনে টিকিটের জন্য চাহিদা বেড়ে যায় লাফিয়ে। অধিকাংশ মানুষকেই ফিরতে হয় ব্যর্থ মনোরথ হয়ে।  এবার ভ্রমনপিপাসুদের মন রাখতে শনি ও রবিবার কলকাতা থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করল রেল। 

পর্যটকদের চাহিদা সামাল দিতে বিশেষ ট্রেন চালাচ্ছে রেল। শুরু হল বুকিং। কলকাতা স্টেশন থেকে ছাড়বে ট্রেন। 
কলকাতা-দিঘা রুটে বিশেষ এই ট্রেন চলবে শনি ও রবিবার। Kolkata Station থেকে Digha Special Train টি ছাড়বে। পূর্বরেলের ঘোষণা অনুসারে, পরিষেবা শুরু হয়েছে ৭ জুলাই, অর্থাৎ রথের দিন থেকে। ৭ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত শনি-রবিবার এই সার্ভিস পাওয়া যাবে। 

বিজ্ঞপ্তি অনুসারে , 03162 Digha-Kolkata Special টি দিঘা থেকে ছাড়বে জুলাই মাসের প্রতি শনি ও রবিবার।  সন্ধে ৭.১০ ( 19.10 hrs ) এ ছেড়ে কলকাতায় পৌঁছবে রাত ১১ টা ৫৫ য় ( 23.55 hrs) ।  03161 Kolkata-Digha Special টি কলকাতা স্টেশন থেকে ছাড়বে প্রতি শনি ও রবিবার। দুপুর ২ টো ছেড়ে সন্ধে ৬.৫০ এ পৌঁছবে । ট্রেনগুলি থামবে কাঁথি, তমলুক, মেচেদা, বাগনান, উলুবেড়িয়া, আন্দুলে। 

আরও পড়ুন :                                        

পুরীর রথযাত্রায় পদপিষ্ট হওয়ার মত পরিস্থিতি, মৃত কমপক্ষে এক

আপাতত ২৮ জুলাই পর্যন্ত এই পরিষেবার কথা ঘোষণা করা হয়েছে ।  হাওড়া থেকে দিঘাগামী ট্রেনে চাহিদা যথেষ্ট।  এতদিন পর্যন্ত কলকাতা স্টেশন থেকে প্রথম কোনও ট্রেন দিঘা যাচ্ছে। ট্রেনে সেকেন্ড সিটিং, স্লিপার ক্লাস, এসি ও জেনারেল কামরার ব্যবস্থা আছে।  

গরম হোক বা ঠান্ডা, এমনকী বর্ষার দিনেও দিঘায় যাওয়ার জন্য আকুল বঙ্গবাসী। টিকিট পেতে হিমশিম অবস্থা হয়। বয়স্ক বা শিশুদের নিয়ে অনেকেই বাসে যেতে স্বচ্ছন্দ নন। তাঁদের পছন্দ ট্রেনই । তাই সারা বছরই ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে। এ বছর গরমের ছুটি চলাকালীনও দিঘায় ট্রেনের টিকিটের চাহিদা ছিল তুঙ্গে । এবার কলকাতা থেকে ট্রেনে দিঘা যাতায়াতে কিছুটা সুরাহা মিলতে পারে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
West Bengal Floods: বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget