এক্সপ্লোর

Digha News: দিঘার সমুদ্রে নেমে তলিয়ে গেল যুবক, নুলিয়াদের তৎপরতায় সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার !

Digha Sea Accident: নিম্নচাপের দোসর অমাবস্যার ভরা কটাল, তারই মধ্যেই অঘটন দিঘার সমুদ্রে ! স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: সদ্য পুরীতে বেড়াতে গিয়ে স্পিডবোর্ডে উঠে দুর্ঘটনার মুখে পড়েছিলেন স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী। আর এবার ফের এল অঘটনের খবর। স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক, অবশেষে নুলিয়াদের তৎপরতায় উদ্ধার করা হয়েছে। দিঘার সমুদ্রে তলিয়ে যাওয়া পর্যটক উদ্ধার করা হয়েছে। দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই যুবককে।


Digha News: দিঘার সমুদ্রে নেমে তলিয়ে গেল যুবক, নুলিয়াদের তৎপরতায় সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার !

আরও পড়ুন, মধ্যরাতে শৌচাগারে কেয়ার টেকারের রক্তাক্ত দেহ ! রহস্যজনক ঘটনা মেমারি স্টেশন সংলগ্ন এলাকায়

ঠিক কী হয়েছিল ?

একে অমবস্যার কটাল, তারই সঙ্গে দোসর নিম্নচাপের প্রভাব রয়েছে। যার ফলে সমুদ্র উত্তাল রয়েছে। এই কথাকে মাথায় রেখেই কিন্তু প্রশাসনের তরফ থেকে দিঘা-মন্দারমণি-শঙ্করপুর বিভিন্ন পর্যটন কেন্দ্রগুিলিতে প্রচার চালানো হচ্ছে। এহেন পরিস্থিতির মাঝেই ওল্ড দিঘায় কয়েকজন পর্যটক, স্নান করতে নামে। আচমকাই একজন ব্যক্তি তলিয়ে যেতে থাকে। সেখানে কর্তব্যরত যেসকল নুলিয়ারা ছিল, তখনই সমুদ্রে নেমে তৎপরতার  সঙ্গে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে। পরবর্তী অবস্থায় তাঁকে,  দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আপাততভাবে ওই ব্যক্তির জ্ঞান এসেছে। তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। 


Digha News: দিঘার সমুদ্রে নেমে তলিয়ে গেল যুবক, নুলিয়াদের তৎপরতায় সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার !

কী বলছে আবহাওয়া দফতর ?

আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের দোসর অমাবস্যার ভরা কটাল। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এগোচ্ছে স্থলভাগের দিকে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা। পাশাপাশি, ঘণ্টায় ৪০- ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সুন্দরবন উপকূলে ঝড় ও বৃষ্টির পরিমাণ বেশি হবে। পাথরপ্রতিমা, নামখানা, সাগর, কুলতলি, গোসাবা, কাকদ্বীপের নদী ও সমুদ্র বাঁধের কানায় কানায় জল। আজ থেকে জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে। পাথরপ্রতিমার জি-প্লট, দুর্বাচটিতে সমুদ্র ও নদীর জল বাঁধ টপকে লোকালয়ে ঢুকতে শুরু করেছে। আজ থেকে মৎস্যজীবীদের নদী, সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। কন্ট্রোল রুম খোলার পাশাপাশি BDO অফিসে শুকনো খাবার, পানীয় জল, তারপোলিন মজুত রাখা হয়েছে।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget