এক্সপ্লোর

অন্যের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে পাচার হত সাইবার প্রতারণার বিপুল টাকা! কলকাতাতেই এমন ১০০ অ্যাকাউন্টের হদিশ

সাইবার প্রতারণার তদন্তে নেমে কলকাতায় ১০০টি ভাড়াটে ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

প্রকাশ সিনহা, কলকাতা : ডিজিটাল অ্যারেস্ট ( Digital Arrest ) নিয়ে তোলপাড় সারা দেশ। বারবার সতর্কবার্তা সত্ত্বেও একের পর এক মানুষ সর্বস্বান্ত হয়েছেন। প্রধানমন্ত্রী নিজেও সতর্ক করেছেন। কিন্তু হুঁশ ফেরেনি অনেক মানুষের। কথার ফাঁসে ফেলে ত্রাসের পরিবেশ তৈরি করে ধনে-প্রাণে মারছে সাইবার-অপরাধীরা। কখন কীভাবে ফাঁদ পাতছে তারা, বুঝেই উঠতে পারছেন না অনেকে। এবার সাইবার প্রতারণার তদন্তে নেমে কলকাতায় ১০০টি ভাড়াটে ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

কী এই ভাড়াটে অ্যাকাউন্ট ? ED সূত্রে খবর, দেড়-দু’মাসের জন্য ৬০-৭০ হাজার টাকায় এই অ্যাকাউন্টগুলি প্রতারকরা ভাড়া নিত। অর্থাৎ বিভিন্ন ব্য়ক্তিকে টাকার প্রলোভন দেখিয়ে তাদের নামে অ্যাকউন্ট ওপেন করা হত। তারপর সেই অ্যাকাউন্টগুলি টাকা লেনদেনের জন্য ব্যবহার হত। যাদের নামে অ্যাকাউন্ট তারা বেশিরভাগই জানত না, তাদেরই ব্যক্তিগত ডিটেইল ব্যবহার করে খোলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কত বড় বেআইনি কাজে ব্যবহার করছে সাইবার অপরাধীরা। 

ED সূত্রে দাবি, ডিজিটাল অ্যারেস্ট-সহ একাধিক সাইবার প্রতারণার টাকা ঢোকা এবং বেরিয়ে যাওয়ার পরেই বন্ধ করে দেওয়া হত এই অ্যাকাউন্টগুলি। কলকাতার ৫টি ব্যাঙ্কে এই ১০০টি ভাড়াটে অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিকে চিঠি দিয়ে অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য এবং স্টেটমেন্টের কপি চেয়েছে ED. কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, ডিজিটাল অ্যারেস্ট মামলায় ধৃত চিরাগ কাপুরকে জেরা করে ভাড়াটে অ্যাকাউন্টের হদিশ মেলে। 

কে এই চিরাগ কাপুর? ইডি সূত্রে খবর, ডিজিটাল প্রতারণার তদন্তে নেমে তারা জানতে পারে, দেশজুড়ে ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে প্রতারণার চক্র কাজ করছে ব্যাঙ্গালোর থকে। তারা  মানুষকে ঠকিয়ে ১৮৫ কোটি টাকা আত্মসাৎ করেছে প্রায়। টাকার অঙ্কটা আরও বেশিও হতে পারে। ইডি জানতে পারে, দেশজুড়ে সক্রিয় এই প্রতারণাচক্রের মূল পাণ্ডা দু'জন। চিরাগ কপুর এবং যোগেশ দুয়া। এই দুই পাণ্ডাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।  চিরাগ কপুরকে গ্রেফতার করা হয় ব্যাঙ্গালোর থেকে আর যোগেশ দুয়াকে গ্রেফতার করা হয় দিল্লি থেকে। এই চিরাগকে  হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ইডি। তাতেই বেরিয়ে আসে নানা চাঞ্চল্যকর তথ্য । 

ইডি সূত্রে খবর, দেশজুড়ে দায়ের হয়েছে প্রায় হাজারখানেক কেস। তার মধ্যে কলকাতায় অভিযোগ হয়েছে ৭১টি।  দেশজুড়ে কীভাবে এই চক্র কাজ করত, কোথায় কোথায় এজেন্টরা রয়েছে, তা খতিয়ে দেখছে ইডি।             

 

সেরা শিরোনাম

Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
West Bengal Floods: বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget