এক্সপ্লোর

Dilip Ghosh: দিলীপের মুখে সিবিআই-সেটিং তত্ত্ব, কুণাল বললেন, 'শুভেন্দুকে গ্রেফতার করানোর কৌশল'

Dilip Ghosh Remarks: রবিবার কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানেই এমন বিতর্কিত মন্তব্য করেন দিলীপ।

কলকাতা: গরুপাচার মামলায় শাসকদলের হেভিওয়েট নেতাকে ধরপাকড় ঘিরে শোরগোল। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। বলা হচ্ছে, রাজনৈতিক স্বার্থে কেন্দ্রের বিজেপি (BJP) সরকার তাদের ব্য়বহার করছে। সেই আবহে এ বার সিবিআই-এর বিরুদ্ধেই মুখ খুললেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর বক্তব্য, "গত কয়েকবছর ধরে বাংলায় সিবিআই-এর সঙ্গে সেটিং করা হয়েছিল। অর্থমন্ত্রক বুঝতে পেরে ইডি-কে (ED) পাঠিয়েছে।"

সিবিআই সম্পর্কে বিতর্কিত মন্তব্য দিলীপের

রবিবার কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানেই এমন বিতর্কিত মন্তব্য করেন দিলীপ। তিনি বলেন, "গত কয়েকবছর ধরে বাংলায় সিবিআই-এর সঙ্গে সেটিং করা হয়েছিল। অর্থমন্ত্রক বুঝতে পেরে ইডিকে পাঠিয়েছে। যাঁরা সেটিং করেছেন, তাঁরা এখন বলছেন ইডি কেন? কারণ এই কুকুরটা পোষ মানবে না, কামড়াবে। তবে অসুখ অনুযায়ী ওষুধ কম হয়ে যাচ্ছে।"

দিলীপের মন্তব্য নিয়ে যদিও কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূলের (TMC) রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর কথায়, "বিকৃত ভাবনা, বিকৃত ভাষা। কোনও সুস্থ রাজনৈতিক লোক, যিনি আবার কেন্দ্রের শাসকদলের সাংসদ, তাঁর মুখে এই ভাষা শোভা পায় না। কীসের সেটিং? আপনার তো কেন্দ্রে রয়েছেন! আপনার দলের নেতা অমিত শাহ, নরেন্দ্র মোদী। সিবিআই তাঁদের অধীনেষ কাদের সেটিং?"

আরও পড়ুন: Cattle Smuggling Case: 'গরুপাচারে প্রত্যক্ষ মদত ছিল অনুব্রতর', সিবিআই-এর এই দাবিতেই জামিন খারিজ কেষ্টর

বঙ্গ বিজেপি-তে দিলীপের তুলনায় তৃণমূল ছেড়ে যাওয়া শুভেন্দু অধিকারীর গুরুত্ব বৃদ্ধি নিয়ে এর আগেও তৃণমূলের তরফে খোঁচা দেওয়া হয় দিলীপকে। এ দিনও বিজেপি-র অভ্যন্তরীণ দ্বন্দ্বের তত্ত্ব খুঁচিয়ে দেন কুণাল। তাঁর কথায়, "দিলীপ কি খুচিয়ে বলে দিলেন যে, সেটিং করে শুভেন্দুকে এফআইআর-এর বাইরে রাখা হয়েছে! কহিঁ পে নিগাহেঁ, কহিঁ পে নিশানা! উনি কি চাইছেন যে, নিজেদের নিরপেক্ষ প্রমাণ করতে শুভেন্দুকে গ্রেফতার করুক সিবিআই! শুভেন্দুকে গ্রেফতার করানোর কৌশলে এই বিবৃতি দিচ্ছেন দিলীপ। সিবিআই, ইডি কেন্দ্রের অধীনে। কে, কার সঙঅগে সেটিং করেছে! উনি যে সংবাদমাধ্যমকে গরম করছেন, প্রধানমন্ত্রীকে চিঠই দিয়েছেন? অমিত শাহকে গিয়ে বলেছেন? "

দিলীপ আসলে শুভেন্দুকে গ্রেফতার করাতে চাইছেন বলে দাবি কুণালের

কুণাল আরও জানিয়েছেন, সিবিআই এবং ইডি-তে যোগ্য এবং দক্ষ অফিসার রয়েছেন অনেক। কিন্তু বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে, তাদের মর্যাদা ক্ষুণ্ণ করছে। 

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget