এক্সপ্লোর

Cattle Smuggling Case: 'গরুপাচারে প্রত্যক্ষ মদত ছিল অনুব্রতর', সিবিআই-এর এই দাবিতেই জামিন খারিজ কেষ্টর

Anubrata Mandal Arrested: শনিবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে কেস ডায়েরি জমা দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। 

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: সীমান্তে গরুপাচারে সশরীরে এবং প্রত্যক্ষভাবে মদত ছিল অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal), কেস ডায়েরিতে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI)। সিবিআই-এর দাবি, অনুব্রতর নিজের নামে, ঘনিষ্ঠ ও দূর সম্পর্কের আত্মীয়দের নামে বিপুল সম্পত্তি রয়েছে, যার সঙ্গে কারও আয়ের সঙ্গতি নেই। এ সম্পর্কে পর্যাপ্ত তথ্যপ্রমাণ হাতে রয়েছে তাদের। আদালতের বিচারক অনুব্রতর জামিন খারিজের কারণ হিসেবে এই দুটি তথ্যকেই তুলে ধরেন (Cattle Smuggling Case)।

গরুপাচারে প্রত্যক্ষ যোগ অনুব্রতর, দাবি সিবিআই-এর

শনিবার আসানসোল (Asansol) বিশেষ সিবিআই আদালতে (Special CBI Court) কেস ডায়েরি জমা দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।  তাতে এ যাবৎ তদন্তে যা তথ্যপ্রমাণ মিলেছে, তা তুলে ধরেন তাঁরা। তাতেই একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছেন গোয়েন্দারা। তাঁরা জানিয়েছেন, সীমান্তে গরুপাচারে সেফ প্যাসেজ তৈরি করা, পরিবহণ ও সীমান্ত পারাপারে অনুব্রতর যে সরাসরি যোগ ছিল সে সম্পর্কে প্রচুর তথ্যপ্রমাণ তাদের হাতে রয়েছে।

শনিবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে তোলা হয় অনুব্রতকে। সেখানে তাঁর আইনজীবীরা জামিনের আর্জি জানান। অনুব্রতর শারীরিক অসুস্থতার কথা আদালতে তুলে ধরেন তাঁরা। জানান, বয়স ৬৫ পেরিয়েছে অনুব্রতর। হার্টের সমস্যা রয়েছে। অবিলম্বে এসএসকেএণ-এ নিয়ে গিয়ে চিকিৎসা করা প্রয়োজন। সেখান থেকে গোয়েন্দাদের তদন্তে সবরকম সহযোগিতা করবেন তিনি। 

আরও পড়ুন: Kunal Ghosh: 'দাম কমিয়ে দে মা উমা', কণ্ঠে শারদীয়ার গান, পুজোয় গায়ক হিসেবে আত্মপ্রকাশ কুণালের

কিন্তু অনুব্রতর জামিনের তীব্র বিরোধিতা করেন গোয়েন্দারা। তাঁরা জানান, অনুব্রত অত্যন্ত প্রভাবশালী এক ব্যক্তি। জামিন পলে বাইরে থেকে তদন্ত প্রভাবিত করতে পারেন তিনি। এ ছাড়াও, বেআইনি ভাবে গরুর নিলাম, তা পাচারে অনুব্রতর যোগ ছিল বলে জানান তাঁরা। অনুব্রতরকে আরও চারদিন হেফাজতে রাখার আর্জি জানান। তাতে সায় দিয়ে অনুব্রতর জামিনের আর্জি খারিজ করেন বিচারক। আরও চারদিন তাঁর হেফাজতের নির্দেশ দেন। 

আরও চারদিনের হেফাজতে পাঠানো হয়েছে অনুব্রতকে

আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক অনুব্রতর জামিন খারিজের কারণ হিসেবে এই দুটি তথ্যকে তুলে ধরেন। পাশাপাশি, আদালতে সিবিআইয়ের দাবি, সীমান্তে গরুপাচারে সেফ প্যাসেজ তৈরি করা, পরিবহণ ও সীমান্ত পারাপারে অনুব্রতর যে সরাসরি যোগ ছিল সে সম্পর্কে প্রচুর তথ্যপ্রমাণ তাদের হাতে রয়েছে। সিবিআইয়ের কেস ডায়েরিতে থাকা তথ্য উল্লেখ করে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির জামিনের আবেদন খারিজ করেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arjun Singh: 'ধরাও পড়বেন, জেলেও যাবেন, থেরাপিও পাবেন', নির্মল ঘোষকে হুঁশিয়ারি অর্জুন সিংয়ের, মণীশ শুক্লা খুনের ফাইল খোলার দাবি মন্ত্রীর
'ধরাও পড়বেন, জেলেও যাবেন, থেরাপিও পাবেন', নির্মল ঘোষকে হুঁশিয়ারি অর্জুন সিংয়ের, মণীশ শুক্লা খুনের ফাইল খোলার দাবি মন্ত্রীর
Humayun Kabir: 'পুলিশ পুরোপুরি বিজেপির দলদাস', হুমায়ুন কবীরকে ফের জিজ্ঞাসাবাদ রেজিনগর থানায়, একই দিনে বাড়িতে গেল নোটিস
'পুলিশ পুরোপুরি বিজেপির দলদাস', হুমায়ুন কবীরকে ফের জিজ্ঞাসাবাদ রেজিনগর থানায়, একই দিনে বাড়িতে গেল নোটিস
Anubrata On Abhishek : 'ছোট থেকে দেওয়ালও লেখেনি, মিছিলও করেনি...', অভিষেককে ঝাঁঝালো আক্রমণ অনুব্রতর
অভিষেককে ঝাঁঝালো আক্রমণ অনুব্রতর
West Bengal News Today Live Updates: ২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget