এক্সপ্লোর

Dilip Ghosh: 'তৃণমূলের নেতারা ছাড়া বাংলায় আর কেউ খেতে পারছে না' ডিএ প্রসঙ্গে মন্তব্য দিলীপের

বকেয়া DA নিয়ে আন্দোলনকারীদের নিশানা করায়, ফিরহাদ হাকিমকে পাল্টা আক্রমণ দিলীপ ঘোষের। 

কলকাতা: তৃণমূলের নেতারা ছাড়া বাংলায় আর কেউ খেতে পারছে না। আদালত বলা সত্ত্বেও সরকার ব্যবস্থা নেয়নি। সরকারি কর্মীরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়ায় পুর পরিষেবা ভেঙে পড়েছে। বকেয়া DA নিয়ে আন্দোলনকারীদের নিশানা করায়, ফিরহাদ হাকিমকে পাল্টা আক্রমণ দিলীপ ঘোষের। 

একদিকে বকেয়া DA-র দাবিতে আন্দোলনে অনড় রাজ্য সরকারি কর্মীরা। গকাল দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত প্রতীকী কর্মবিরতি পালন করবেন তাঁরা। মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি, শহিদ মিনারে ধর্না-অবস্থানে চলছে রাজ্য সরকারি কর্মীদের। এদিন ধর্নার ৩৩ তম দিন। অনশন ১৯ দিনে পড়ল। 

ঠিক কী বলেছিলেন ফিরহাদ হাকিম, তিনি বলএছিলেন, যাঁরা অনেক পান, তাঁদের বেশি পাইয়ে দেওয়াটা আমার কাছে পাপ। না পোষালে ছেড়ে দিন। কেন্দ্রের সরকার যখন অনেক টাকা দিচ্ছে, তখন ওখানে গিয়ে যোগ দিন না। DA আন্দোলনকারীদের কড়া ভাষায় আক্রমণ করলেন ফিরহাদ হাকিম। মাল্টি ন্যাশনালের কোনও বাবু নই আমি, মানুষের করের টাকায় মাইনে হয়। মানুষের সেবা করাটাই আগে ব্রত হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পবিত্র কাজ করছে। আগের সরকার যা করে যেতে পারেনি, সেই কাজটাই করছে, মন্তব্য ফিরহাদের।

গতকাল ডিএ (DA) আন্দোলনকারীদের কড়া বার্তা দেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। 'যাঁরা অনেক পান, তাঁদের বেশি পাইয়ে দেওয়াটা আমার কাছে পাপ। আমি বলেছি, না পোষায় ছেড়ে দিন না। কেন্দ্রের সরকার যখন অনেক টাকা দিচ্ছে, তখন ওখানে গিয়ে যোগ দিন না। মাল্টি ন্যাশনালের কোনও বাবু নই আমি, মানুষের করের টাকায় মাইনে হয়। মানুষের সেবা করাটাই আগে ব্রত হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার পবিত্র কাজ করছে। আগের সরকার যা করে যেতে পারেনি, সেই কাজটাই করছে,’ মন্তব্য ফিরহাদ হাকিমের। 

ডিএ-র দাবিতে অব্যাহত আন্দোলন:  বাজেটে ডিএ ঘোষণা নিয়ে সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগে, যৌথ সংগ্রামী মঞ্চের ডাকে আজ একাধিক সরকারি অফিসে ২ ঘণ্টার কর্মবিরতি পালন হল। সঙ্গে আগামী ১০ তারিখ মঞ্চের ডাকা বনধের সমর্থনে প্রচারও করা হয়। একদিকে বকেয়া ডিএ মেটানোর দাবি। অন্যদিকে, ডিএ নিয়ে সরকারি বিজ্ঞপ্তি ঘিরে দ্বিচারিতার অভিযোগ।প্রতিবাদে সংগ্রামী যৌথমঞ্চের ডাকে মঙ্গলবার, দুপুর দুটো থেকে দু'ঘণ্টার কর্মবিরতি পালন হল বিভিন্ন সরকারি অফিসে। ১৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশের দিন, সরকারি কর্মীদের ৩ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা করেন অর্থমন্ত্রী। কিন্তু আন্দোলনকারীদের দাবি, সরকারি বিজ্ঞপ্তিতে ৬ শতাংশ ডিএ দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু আদতে সরকার ঘোষণা করেছে ৩ শতাংশ ডিএ। আগের ৩ শতাংশ ডিএ, নতুন ঘোষণার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।                                        

এই প্রেক্ষাপটে ১০ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। সমর্থন করছে সিপিএমের রাজ্য সরকারি কর্মীদের সংগঠন রাজ্য কো-অর্ডিনেশন কমিটি।যৌথ সংগ্রামী মঞ্চের ডাকে ২ ঘণ্টার কর্মবিরতির এদিন আংশিক প্রভাব পড়েছিল নবান্নেও। বকেয়া ডিএ-র দাবিতে শহিদ মিনার চত্বরে যৌথ সংগ্রামী মঞ্চের অবস্থান বিক্ষোভ এদিন ৩৩ দিনে পড়ল। অন্যদিকে, অনশন আন্দোলনের এদিন ছিল ১৯- তম দিন। কলকাতার পাশাপাশি একাধিক জেলাতেও কর্মবিরতি পালন করেন সরকারি কর্মীরা। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পুরসভায় বেলা ১২টা থেকে দুপুর দুটো পর্যন্ত কর্মবিরতি পালন করেন সরকারি কর্মীদের একাংশ। ডিএ নিয়ে ১৫ মার্চ সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget