এক্সপ্লোর

Dilip Ghosh: 'পশ্চিমবঙ্গের ক্ষতি হয়েছে, লাভবান শুধু মমতা', সিঙ্গুর ইস্যুতে তৃণমূলকে তীব্র আক্রমণ দিলীপের

Mamata Banerjee: নন্দীগ্রাম ও সিঙ্গুর....এই দুই জমি আন্দোলন। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ক্ষমতায় উত্থানের রাস্তা প্রশস্ত করেছিল

কলকাতা : সিঙ্গুরে (Singur) টাটা গোষ্ঠীর ন্যানো কারখানা না হওয়ায়, রাজ্য় সরকারকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এই নিয়েই লোকসভা ভোটের আগে ফের চড়ছে রাজ্য রাজনীতির পারদ। এবার সিঙ্গুর ইস্যুতে একযোগে সিপিএম ও তৃণমূলকে বিঁধলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 'চালু হয়ে গিয়েছিল প্রায় ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিকে নিজের রাজনৈতিক স্বার্থে বন্ধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে চাষিদের ক্ষতি হয়েছে, ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে, শিল্পপতিদের ক্ষতি হয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষতি হয়েছে। কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ হয়েছে।' এমনই মন্তব্য করলেন দিলীপ।

নন্দীগ্রাম ও সিঙ্গুর....এই দুই জমি আন্দোলন। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ক্ষমতায় উত্থানের রাস্তা প্রশস্ত করেছিল। কিন্তু, সিঙ্গুরে টাটা গোষ্ঠীর ন্যানো কারখানা না হওয়ায়, রাজ্য় সরকারকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। টাটা গোষ্ঠী জানিয়েছে, আরবিট্রাল ট্রাইব্যুনালের নির্দেশ মতো তাদেরকে ক্ষতিপূরণ হিসেবে ৭৬৫ কোটি ৭৮ লক্ষ টাকা দিতে হবে রাজ্য সরকারকে। ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে পুরো ক্ষতিপূরণ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত, ১১ শতাংশ হারে সরকারকে সুদ দিতে হবে, তখন সেই টাকা তৃণমূলের পার্টি তহবিল থেকে দেওয়ার দাবি গতকালই তুলেছেন শুভেন্দু।

এবার সেই সুরেই তৃণমূলকে আক্রমণ করলেন দিলীপ। একই বন্ধনীতে ফেললেন সিপিএমকেও। দিলীপ বলেন, 'ন্যানো ফ্যাক্টরিকে জমি দিয়েছে সিপিএম। তিন ফসলি জমি। সবথেকে দামি, সবথেকে উর্বর জমি হুগলির। সেটা দিয়ে একটা ভুল করেছে। চালু হয়ে গিয়েছিল প্রায় ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিকে নিজের রাজনৈতিক স্বার্থে বন্ধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে চাষিদের ক্ষতি হয়েছে, ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে, শিল্পপতিদের ক্ষতি হয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষতি হয়েছে। কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ হয়েছে। মুখ্যমন্ত্রী হয়েছেন। দেশের সর্বনাশ করে, বাংলার সর্বনাশ করে যাঁরা রাজনীতি করেন, তাঁদের সাজা পাওয়া উচিত। আগে বাংলার লোকের কাছে ক্ষমা চাক তৃণমূল ও সিপিএম। যতই কোর্টে যাক, আজ হোক বা কাল...জরিমানা তো দিতেই হবে। সেই জরিমানা পশ্চিমবঙ্গের লোকের করের টাকায় দেব না। কারণ, আমাদের অনেক ক্ষতি করেছেন আপনি। তৃণমূলের নেতারা এখানকার টাকা-পয়সা চুরি করেছেন, ঝেরেছেন। প্রায় ৬০০ কোটি টাকা। সেগুলো উদ্ধার করে টাটাকে ক্ষতিপূরণ দেওয়া উচিত।'

আরও পড়ুন ; শিল্প আটকাতে যাননি মমতা, পরিস্থিতির জন্য দায়ী বামফ্রন্ট, BJP-তে থেকেই বললেন সিঙ্গুরের মাস্টারমশাই

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget