এক্সপ্লোর

Dilip Ghosh : 'বাংলার মানুষ দেখতে চাইছে অভিষেক কবে অ্যারেস্ট হবে'তৃণমূলের 'দিল্লি চলো' অভিযানকে তীব্র কটাক্ষ

Dilip Ghosh Attacks TMC: 'গ্রেফতার কে হবে সে তো দেখা যাবে। যে গ্রেফতার হবে কিছুদিন পরে, সে আবার অন্যের গ্রেফতারের দাবি করছে। '  কটাক্ষ দিলীপের

বিশ্বজিৎ দাস, খড়গপুর : কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে সোমবার ও মঙ্গলবার রাজধানীতে তৃণমূলের ( TMC ) মেগা কর্মসূচি ( TMC Delhi Chalo ) । তার আগে দিল্লিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তৃণমূলের এই প্রতিবাদ কর্মসৃচি নিয়ে তীব্র কটাক্ষ উড়ে এসেছি বিরোধী শিবির থেকে। সুকান্ত মজুমদার ( Sukanta Majumdar ) , শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) থেকে দিলীপ ঘোষ ( Dilip Ghosh ) , বাদ যাননি কেউই। সোমবার ফের একবার তৃণমূলের দিল্লির কর্মসূচি নিয়ে আক্রমণ শানালেন দিলীপ ঘোষ । 

রবিবার দিল্লি পৌঁছে রীতিমতো হুঙ্কার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee ) । বলেছেন, ' বাংলার প্রাপ্য টাকা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পারলে আটকে দেখাও। ' অভিষেকের চ্যালেঞ্জ নিয়ে দিলীপের কটাক্ষ, 'দিল্লি পৌঁছালে ডু অর ডাই। তার আগেই তো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে মানুষরা। যাদেরকে লোভ দেখিয়ে এসি বাসে নিয়ে গেছেন। তারা নিশ্চিন্তে আগে দিল্লি পৌঁছন। তার আগে  তো ধর্নাকারি টিচাররা পৌঁছে যাচ্ছেন। আসলে দিদি প্রধানমন্ত্রী হবে এটা কেউ খাচ্ছে না। তাই দিল্লিতে হাল্লাগোল্লা করে হাওয়া তোলার চেষ্টা করছে। যাতে বোঝাবে টিএমসি লড়াইতে আছে।'

 শনিবার কলকাতা থেকে জবকার্ড হোল্ডারদের নিয়ে ৪৩টি বাস দিল্লি রওনা দিলেও, রবিবার ভোরে ঝাড়খণ্ডের কোডারমায় দুর্ঘটনার কবলে পড়ে পুরুলিয়া থেকে যাওয়া ১০০ দিনের শ্রমিকদের বাস। আহত হন তৃণমূলের পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ বেশ কয়েকজন। এই ঘটনাটিকে অস্ত্র করে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোশাল নেটওয়ার্কিং সাইটে অভিযোগ করেন,  'যেভাবে তৃণমূল নেতারা বিলাসবহুল বিমানযাত্রা উপভোগ করছেন, আর নিরীহ মানুষকে জীনের ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছেন তা নিন্দনীয়।' এই দুর্ঘটনার প্রসঙ্গ টেনেই সোমবার তৃণমূলকে কটাক্ষ করেন দিলীপ।  

আরও পড়ুন :

ঢুকছে একের পর এক বাস, বাংলার বঞ্চিতদের নিয়ে দিল্লিতে তৃণমূল, আজ কী ঘটতে চলেছে?

দিল্লি যাত্রার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, 'একটা সাধারণ মানুষের গায়ে যদি কোনও বিজেপি শাসিত রাজ্যে হাতে পড়ে, তাহলে ছেড়ে কথা বলবে না তৃণমূল।' এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ' এসব ফাঁকা আওয়াজ দিয়ে কী লাভ .... আপনাদের পেছনে কোন লোক নেই। যাদেরকে টিকিট দিয়েছেন, যারা লুটপাট করে খাচ্ছে, তারাই দিল্লি যাচ্ছে। কয়েকটা গুন্ডা, বদমাশ, সমাজ বিরোধী। আর দু একটা দুর্নীতিগ্রস্ত নেতা। কে আছে ওনাদের সঙ্গে, পুরো পশ্চিমবাংলার মানুষ দেখতে চাইছে অভিষেক কবে অ্যারেস্ট হবে। সে আবার অন্যকে অ্যারেস্ট করার কথা বলছে।' 

রবিবার বাঁকুড়া ও পুরুলিয়ায় ঘরের দেওয়াল চাপা পড়ে চার জনের মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রী ও বিজেপি নেতাদের হাতে ‘রক্ত লেগে আছে’ বলে মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহকে গ্রেফতারের দাবি তোলেন তিনি। এই প্রসঙ্গে দিলীপের মন্তব্য় , ' ডোমের অভিশাপে গরু মরে নাকি। বারবার বলে কী লাভ আছে। গ্রেফতার কে হবে সে তো দেখা যাবে। যে গ্রেফতার হবে কিছুদিন পরে, সে আবার অন্যের গ্রেফতারের দাবি করছে। ' 
 
হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারির আবহেই চড়ছে রাজনীতির উত্তাপ! সোমবার গান্ধীজয়ন্তীতে দিল্লির রাজঘাটে তৃণমূলের ধর্না। সেই কর্মসূচি ঘিরে পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেটাই এখন দেখার বিষয়।

 

সেরা শিরোনাম

News Live Update : উত্তাল রাজধানী, বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হল আধা সামরিক বাহিনীর সময়সীমা
উত্তাল রাজধানী, বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হল আধা সামরিক বাহিনীর সময়সীমা
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget