এক্সপ্লোর

TMC Delhi Chalo : ঢুকছে একের পর এক বাস, বাংলার বঞ্চিতদের নিয়ে দিল্লিতে তৃণমূল, আজ কী ঘটতে চলেছে?

TMC Massive Protest Rally : 'বাংলার প্রাপ্য টাকা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পারলে আটকে দেখাও', চ্যালেঞ্জ করেছেন অভিষেক ।

অনির্বাণ বিশ্বাস, নয়াদিল্লি : কেন্দ্রীয় 'বঞ্চনা'র প্রতিবাদে দিল্লিতে তৃণমূল।  সোমবার থেকে শুরু দু'দিনের কর্মসূচি শুরু। মেলেনি ট্রেন, কলকাতা থেকে বাসেই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন তৃণমূল কর্মীরা। রাজধানীতে ঢুকছে একের পর এক বাস। বাংলার বঞ্চিতদের নিয়ে দিল্লির দরবারে সোমবার প্রতিবাদ জানাবে তৃণমূল। জাতীয় রাজনীতিতে প্রচলিত কথা - দিল্লির পথ যায় উত্তরপ্রদেশ হয়ে...সেই উত্তরপ্রদেশের ওপর দিয়েই দেশের রাজধানীর দিকে এগিয়েছে একের পর এক জবকার্ড হোল্ডারদের বাস!

কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে সোমবার ও মঙ্গলবার রাজধানীতে তৃণমূলের মেগা কর্মসূচি রয়েছে তৃণমূলের। দুপুর দেড়টায় রাজঘাটে যাবেন তৃণমূলের নেতা-মন্ত্রী-সাংসদরা। মহাত্মাকে শ্রদ্ধা জানিয়ে মনরেগায় বকেয়া নিয়ে সরব হবে তৃণমূল। বাংলার ভুক্তভোগীদের নিয়ে সংসদ ভবনের কাছে যেতে, ছাত্র যুব নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ' একটি সংসদ ভবন থাকা সত্ত্বেও কোটি কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি করেছে মোদি সরকার। বাংলার ভুক্তভোগী মানুষদের দেখাতে হবে, কীভাবে তাঁদের টাকা নিয়ে মোদি সরকার নতুন সংসদ ভবন করেছে।' দিল্লিতে মন্ত্রী-সাংসদ-নেতৃত্বের সঙ্গে রণকৌশল বৈঠকে নির্দেশ দিয়েছেন তিনি। 'বাংলার প্রাপ্য টাকা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পারলে আটকে দেখাও।' রবিবার দিল্লিতে রওনা দেওয়ার আগে ও রাজধানীতে নেমে, মোদি সরকার ও বিজেপিকে এই ভাষায় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

দিল্লি পৌঁছে তিনি আরও বলেন, ' আমি আবার বলছি, পারলে আমাকে আটকে দেখাও। আমি কোনও তদন্তকারী সংস্থাকে চ্যালেঞ্জ করছি না। আমার যা বলার ছিল, বলেছি এবং চ্যালেঞ্জ করছি। দিল্লির মাটিতে দাঁড়িয়েও ফের এই চ্যালেঞ্জ করছি' ।  

তিনি আরও বলেন, কেন্দ্রীয় বঞ্চনার জেরে মানুষের জীবন কতটা বিপর্যস্ত, নবজোয়ার কর্মসূচির সময় উপলব্ধি করেছেন তিনি। তখনই দিল্লিতে গিয়ে প্রতিবাদের সিদ্ধান্ত, বৈঠকে জানিয়েছেন । এরমধ্যেই যন্তরমন্তরে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচির জন্য লিখিত অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। বিকেলে অভিষেকের নেতৃত্বে ফের বৈঠকে বসবে তৃণমূল নেতৃত্ব। তখন মঙ্গলবারের কর্মসূচি নিয়ে হবে বিস্তারিত আলোচনা।  

তৃণমূলের এই কর্মসূচি নিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী এদিন বলেন, ' যন্তর মন্তরে যা খুশি করুন, এপাং, ওপাং ঝপাং, আমরা সবাই কোলা ব্যাঙ, যন্তর মন্তরের বাইরে কিছু করতে যান, ওখানে কিন্তু বিনীত গোয়েল নেই, অমিত শাহের পুলিশ, লাঠির সাইজ ৬ ফুট' 

২০২৪-এর আগে তৃণমূলের এই আন্দোলন রাজনৈতিক প্রেক্ষাপটে কী প্রভাব ফেলবে, তার উত্তর তো সময় দেবে। তবে মোদি সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে, বাংলার শাসকদলের প্রায় ১৬০০ কিলোমিটার পথ উজিয়ে দেশের রাজধানীতে আন্দোলন করতে পৌঁছনো - রীতিমতো অভিনব! 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
West Bengal News Live : SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের

ভিডিও

Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget