এক্সপ্লোর

Amit Shah in Bengal: দূরত্ব ঘোচানোর প্রচেষ্টা, ‘চার মাথা’কে নিয়ে পৃথক বৈঠক শাহের, রাজ্য BJP-তে ফের সক্রিয় হবেন দিলীপ?

Dilip Ghosh: মিত শাহের ডাকা বৈঠকে শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীদের সঙ্গে উপস্থিত রইলেন দিলীপও। 

কলকাতা: পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখনও পর্যন্ত তাঁর নেতৃত্বেই সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে বিজেপি। তাই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষকে ফের সক্রিয় ভূমিকায় দেখার দাবি উঠছিল দলের অন্দরেই। সব ঠিক থাকলে, একবার ফের পশ্চিমবঙ্গ বিজেপি-তে সক্রিয় ভূমিকায় দেখা যেতে পারে দিলীপকে, যার সূচনা হয়ে গেল বুধবার। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকা বৈঠকে শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীদের সঙ্গে উপস্থিত রইলেন দিলীপও। (Dilip Ghosh)

তিন দিনের সফরে রাজ্যে এসেছেন শাহ। রাজ্যে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। আর যাবতীয় কর্মসূচির মধ্যেই শমীক, সুকান্ত, শুভেন্দু এবং দিলীপের সঙ্গে পৃথক ভাবে বৈঠকে বসেছেন শাহ। দিলীপকে নিয়ে আলাদা ভাবে শাহের বৈঠকে বসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।  (Amit Shah in Bengal)

এদিন পশ্চিমবঙ্গ বিজেপি-র চার 'মাথা'কে নিয়ে যে পৃথক বৈঠক করেন শাহ, তাতে কী কথা হয়েছে, এখনও খোলসা করেননি পশ্চিমবঙ্গ বিজেপি নেতৃত্ব। তবে সূত্রের খবর, আগামী দিনে দল কী ভাবে নেতৃত্ব দেবে পশ্চিমবঙ্গ বিজেপি-কে, তা নেতৃত্বকেই কাঁধে তুলে নিতে হবে। শাহ, নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় নেতৃত্ব বাইরে থেকে আসবেন যাবেন। কিন্তু পশ্চিমবঙ্গে দলের ভোটার ও কর্মীদের সঙ্গে নিয়ে চলা, নিজেদের মতাদর্শকে EVM পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই চার নেতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

এদিন বৈঠকে যাওয়ার পথে শুভেন্দু বলেন, "আমরা সকলেই উজ্জ্বীবিত। আমরা জিতব। '২৬-এ পরিবর্তন হবে, আসল পরিবর্তন।"  বহুদিন পর দলের সাংগঠনিক বৈঠকে ডাক পেয়ে খোশমেজাজে দেখা যায় দিলীপকে। প্রতিক্রিয়া জানতে চাইলে বলেন, "শোনার জন্য ডাকা হয়েছিল।" তবে পরে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'আমাদের রাজ্যে রাষ্ট্রবাদী সরকার চাই। দেশবিরোধী, তোষণকারী, অনুপ্রবেশ সমর্থনকারী সরকারকে এবার বাংলার মানুষ বিদায় দেবে'। আজকের এই বৈঠক থেকে কর্মীদের কাছে দলকে বেঁধে রাখার বার্তাও গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে, বিভেদ ঘুচিয়ে, দলের ঐক্যবদ্ধ চেহারা সকলের সামনে তুলে ধরতেই এদিন চারজনকে নিয়ে শাহ আলাদা ভাবে বৈঠক করেন বলে মনে করা হচ্ছে।

২০১৯ সালের লোকসভা নির্বাচন হোক বা ২০২১ সালের বিধানসভা নির্বাচন, দিলীপের হাত ধরেই এ রাজ্যে অভাবনীয় সাফল্য পেয়েছিল বিজেপি। কিন্তু সাম্প্রতিক কালে দলে দিলীপ একরকম কোণঠাসা বলেই মনে করা হচ্ছিল। ২০২১ সালের পর থেকে পশ্চিমবঙ্গ বিজেপি-তে একরকম কোণঠাসা শুরু হতে করেন দিলীপ। প্রথমে রাজ্য সভাপতির পদ চলে যায় তাঁর। এর পর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দিলীপের কেন্দ্রবদলও হয়। বিজেপি-র মিটিং-মিছিলে দিলীপের উপস্থিতিও কমে আসে সময়ের সঙ্গে। পশ্চিমবঙ্গ বিজেপি-র শীর্ষ নেতাদের সঙ্গে দিলীপের মতবিরোধ হচ্ছে বলেও ধারণা তৈরি হয়।

তবে দিলীপের সঙ্গে বিজেপি-র দূরত্ব আরও বাড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে তিনি দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়ার পর। মন্দির দর্শনের পর স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে মমতার সঙ্গে তাঁর খোশগল্পের ভিডিও যারপরনাই অস্বস্তিতে ফেলেছিল পশ্চিমবঙ্গ বিজেপি-কে। দলের অন্দরে দিলীপকে নিয়ে অস্বস্তি শুরু হয়। সেই থেকেই দলের যাবতীয় কর্মসূচি থেকে কার্যত ছেঁটে ফেলা হয় দিলীপকে। দিলীপ যদিও নিজের মতো করে দলের হয়ে কাজ করছিলেনই। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে না বৈঠকে দেখা যেত তাঁকে, না দেখা যেত রাজ্য কমিটির কোনও সভায়।

কিন্তু ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দিলীপের প্রয়োজনীয়তা অনুভব করছিলেন অনেকেই। বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়, যিনি শুভেন্দুর ঘনিষ্ঠ বলে পরিচিত, সম্প্রতি তিনিও দিলীপকে সক্রিয় ভূমিকায় দেখতে চেয়ে সরব হন। বিজেপি-র একটি বড় অংশ, বিশেষ করে নীচু তলার কর্মীরা দিলীপকে আরও বেশি করে চাইছিলেন। তাই এদিন শাহের বৈঠকে দিলীপের উপস্থিতিতে সেই দূরত্ব ঘুচল বলে মনে করা হচ্ছে। দিলীপকে দলের মূল কর্মসূচির সঙ্গে একাত্ম করার প্রয়াসও শুরু হল বলে মনে করা হচ্ছে। 

সেরা শিরোনাম

Mamata Banerjee: ‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত সময় লেগেছিল?’ ভবানীপুরে দাঁড়িয়ে আক্রমণে শুভেন্দু
‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত সময় লেগেছিল?’ ভবানীপুরে দাঁড়িয়ে আক্রমণে শুভেন্দু
College News: কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget