এক্সপ্লোর

Dilip Ghosh : 'উত্‍পাত করা ছাড়া আর তৃণমূলের আর কোনও কাজ নেই' , খোঁচা দিলীপের, পাল্টা কটাক্ষে কুণাল

একে অপরের গড়ে সভা করতে চলেছেন দুই রাজনৈতিক তারকা। বঙ্গ রাজনীতির নজর এখন দুই হাইভোল্টেজ সভার দিকে। 

কলকাতা : শনিবার । একে অপরের গড়ে সভা করতে চলেছেন দুই রাজনৈতিক তারকা। বঙ্গ রাজনীতির নজর এখন দুই হাইভোল্টেজ সভার দিকে। 

শনিবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari ) গড়ে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee )। এই সভা করা আটকাতেই আদালতে দৌড়েছিলেন শুভেন্দু।

অভিষেক বনাম শুভেন্দুর সভা
এর আগেও অধিকারী পরিবারের গড় কাঁথিতে, অভিষেকের সভা ঘিরে রাজনৈতিক চাপানউতোর চরমে উঠেছিল। এবার জল গড়ায় আদালতের চৌকাঠ অবধি। অভিষেকের সভা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। যদিও, তৃণমূলের কর্মসূচিতে শেষ অবধি ছাড়পত্র দেয় আদালত। বৃহস্পতিবার তৃণমূলের কর্মসূচি নিয়ে, বিচারপতি রাজশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করে, শুভেন্দুর আইনজীবী অভিযোগ করেন, এভাবে অধিকারী পরিবারের বাড়ির অদূরে সভার মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারীর পরিবারকে হেনস্থার পরিকল্পনা করা হচ্ছে।  পুলিশ সুপার এবং থানার ওসি’কে বলে কোনও লাভ হয়নি। এনিয়ে উপযুক্ত পদক্ষেপের আর্জিও জানানো হয়। 

অন্যদিকে  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে সভা করবেন শুভেন্দু অধিকারী। শনিবার কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের অদূরেই অভিষেকের সভা নির্ধারিত। শুক্রবার আদালত এই সভা করার অনুমতিও দিয়েছে। অন্যদিকে় শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিয়েছে আদালত। শুভেন্দুর ডায়মন্ডহারবারের সভায় অনুমতি দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। ডায়মন্ডহারবারের লাইট হাউস মাঠে সভা করবেন বিরোধী দলনেতা।  সেই সঙ্গে আদালতের নির্দেশ, শব্দবিধি মেনে করতে হবে সভা। 

দিলীপ বনাম কুণাল
যুযুধান দুই পক্ষের সভাকে ঘিরে ক্রমেই উত্তাপ চড়ছে বঙ্গ রাজনীতির। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিকে কটাক্ষ করে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, তাঁদের নেতার বাড়ির সামনে সভা করে উত্‍পাত করা ছাড়া আর তৃণমূলের আর কোনও কাজ নেই।  সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। 'অভিষেককে ভয় পাচ্ছে বিজেপি' , দিলীপ-মন্তব্যের পাল্টা খোঁচা কুণাল ঘোষের।

 বিচারপতির নির্দেশ, সাধারণ মানুষের অসুবিধা করা যাবে না। পুলিশ এবং বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যেই অনুমতি দিয়েছে, আদালতে জানালেন মামলাকারীর আইনজীবী। সভার অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হয়েছিল জেলা বিজেপি নেতৃত্ব। অন্যদিকে কাঁথির সভা ঠেকাতে পরিবারকে হেনস্থার পরিকল্পনার অভিযোগ এনে বৃহস্পতিবার আদালতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের সভায় সেদিনই ছাড়পত্র দেন বিচারপতি রাজশেখর মান্থা। 

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা যে মানহানির মামলা করেছিলেন, তার প্রেক্ষিতে বিরোধী দলনেতাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। শুভেন্দু অধিকারীর আইনজীবী আবেদন জানিয়েছিলেন, যাতে তাঁকে সশরীরে আদালতে উপস্থিত হতে না হয়। যদিও, আদালত সেই আবেদনে মান্যতা দেয়নি। ১৯ ডিসেম্বর শুভেন্দু অধিকারীকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Suvendu Adhikari : সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী
সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget