এক্সপ্লোর

Dilip Ghosh: 'এই ধরনের নাটক রাজ্যপালের শোভা পায় না,' বাংলায় 'হাতেখড়ি' নিয়ে কটাক্ষ দিলীপের

Kolkata News: গতকাল বাংলায় প্রতীকী হাতেখড়ি হয়েছে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের।

কলকাতা: রাজ্যপালের বাংলায় 'হাতেখড়ি'কে এবার তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের। 'এই ধরনের নাটক রাজ্যপালের শোভা পায় না। যে কিছু জানে না, তাঁরই হাতেখড়ি হয়। যিনি সব জেনে গেছেন, তাঁর হাতেখড়ি হয় না। রাজ্যপাল অন্যের বুদ্ধিতে পরিচালিত হচ্ছেন। রাজ্যপালের পদের গরিমা আছে, এইসব ছোটখাটো বিষয়ে না জড়ানো উচিত। আশা করব ভবিষ্যতে রাজ্যপালের পদের মর্যাদা রক্ষা করবেন।' মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। 

রাজ্যপালের বাংলায় হাতেখড়ি: সরস্বতী পুজোর (Sataswati Puja 2023) দিনই আনুষ্ঠানিকভাবে বাংলা শেখা শুরু করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। বৃহস্পতিবার রাজভবনে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সামনেই বাংলায় হাতেখড়ি হয় রাজ্যপালের। রাজ্যপালকে বর্ণপরিচয় উপহার দেন মুখ্যমন্ত্রী। তবে এ দিন রাজভবনে রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠানে যাননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ দিন বিকেলে রাজভবনে বাংলায় হাতেখড়ি হয় রাজ্যপালের। লালপাড় হলুদ শাড়ি পড়া খুদে সরস্বতীর কাঁধে গুরুদায়িত্ব পড়ে। হাতে ধরে শ্লেটে রাজ্যপালকে অ-আ লেখা শেখায় খুদে মেয়েটি। তার পর রীতি মেনে স্বরবর্ণ-ব্যাঞ্জনবর্ণ উচ্চারণও করেন রাজ্যপালও। গুরুদক্ষিণাবাবদ খুদে মেয়েটির হাতে তুলে দেন উপহারও। 

অব্যাহত তরজা: রাজ্যপালের হাতেখড়ি নিয়ে বরং বিজেপি-তৃণমূল বাগযুদ্ধ শুরু হয়েছে। শুভেন্দুর দাবি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির দাগ তুলতে পরিকল্পনা করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের তরফে। এই হাতেখড়ি অনুষ্ঠান রাজভবনের ভাবমূর্তি উজ্জ্বল করবে না বলেও ট্যুইটারে লেখেন তিনি। তা নিয়ে দুই দলের মধ্যে তরজা শুরু হয়েছে। এর আগে গতকাল রাজ্যপালের বাংলায় হাতেখড়ি নিয়ে কটাক্ষ ছুড়ে দেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যপালের উদ্দেশে তিনি বলেন, "প্রথমেই ভুল মাস্টারের কাছে হাতেখড়ি হলে, ভুলই শিখবেন। তাই ঠিকঠাক মাস্টার চয়ন করুন।" এর পাল্টা দিলীপকে একহাত নেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, "নিজেরা ঠিক ভাবে হাতেখড়ি দিন। না হলে ৭০ থেকে সাতে নেমে যাবেন।"

রাজ্যপালকে বর্ণ পরিচয় উপহার: উপহার হিসেবে রাজ্যপালের হাতে বর্ণপরিচয় তুলে দিলেন মুখ্যমন্ত্রী। প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, "আমরা মূলত স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ শিখি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ের প্রথম এবং দ্বিতীয় ভাগ থেকে। মাতৃভাষাকে সম্মান জানিয়ে এবং রাজ্যপালের শেখার সুবিধার জন্য এটা তাঁর হাতে তুলে দিচ্ছি। এটা আমাদের কাছে খুব গর্বের মুহূর্ত। মহাত্মা গাঁধীও বাংলা শিখেছিলেন। আমাদের প্রাক্তন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গাঁধীরও বাংলা ভাষার প্রতি আগ্রহ ছিল।''   

আরও পড়ুন: Birbhum: কালো টাকা কোন পথে সাদা? উত্তর পেতে অ্যাকাউন্টের ফরেন্সিক পরীক্ষা

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
South 24 Pargana News : বাড়িতে চুরি করতে এসে জন্মদিনের কেক খেল চোরের দল, লুঠ লক্ষ লক্ষ টাকার সামগ্রী
বাড়িতে চুরি করতে এসে জন্মদিনের কেক খেল চোরের দল, লুঠ লক্ষ লক্ষ টাকার সামগ্রী
Birbhum News: DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার আরও এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, সদস্য ছিলেন টুলু মণ্ডলের সিন্ডিকেটের
DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার আরও এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, সদস্য ছিলেন টুলু মণ্ডলের সিন্ডিকেটের
চোরবাগানের ঘটনায় শিক্ষা, কালীপুজোয় কী করা যাবে, কী করা যাবে না, বড় নির্দেশ পুলিশ ও স্বরাষ্ট্র দফতরের
চোরবাগানের ঘটনায় শিক্ষা, কালীপুজোয় কী করা যাবে, কী করা যাবে না, বড় নির্দেশ পুলিশ ও স্বরাষ্ট্র দফতরের

ভিডিও

Cyclone Murasu: শক্তি বাড়িয়ে 'মুরাসু' এখন শক্তিশালী ঘূর্ণিঝড়
Fire Incident: শহরে ফের অগ্নিকাণ্ড, সাতসকালে মহাকরণের পিছনের বহুতলে আগুন!
Germany Protest: ফ্রান্সের পর মূলবৃদ্ধির-সহ একাধিক ইস্যুতে উত্তাল জার্মানিও
Mathabhanga Bridge Collapsed: মাথাভাঙায় লরি উঠতেই ভাঙল সেতু, চরম দুর্ভোগে গ্রামবাসীরা
Bangladesh News: বাংলাদেশে এবার শ্রমিক আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিক্ষোভে উত্তাল ঢাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget