এক্সপ্লোর

Dilip Ghosh:'যাঁরা সংহতির মিছিলের নামে সংহতি নষ্ট করেন, তাঁরাই আবার রাস্তায় নামছে' কটাক্ষ দিলীপের

BJP: রাম মন্দির উদ্বোধনের দিন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এই সংহতি মিছিলের তীব্র সমালোচনা করেছে বিজেপি।

কলকাতা: কাল অযোধ্যায় (Ayodhya) রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। আর একইদিনে কলকাতায় মুখ্যমন্ত্রীর ডাকে 'সংহতি মিছিল'। হাজরা থেকে পার্ক সার্কাস অবধি সংহতি মিছিলের ডাক দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। আর যা নিয়ে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 

সংহতি মিছিলকে কটাক্ষ: আগামীকাল সোমবার অযোধ্য়ায় রাম মন্দিরের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেদিনই কালীঘাট মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার ছুঁয়ে মিছিল করবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। রাম মন্দির উদ্বোধনের দিন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) এই সংহতি মিছিলের তীব্র সমালোচনা করেছে বিজেপি। এদিন দিলীপ ঘোষ বলেন, 'যাঁরা সংহতির মিছিলের নামে সংহতি নষ্ট করেন, তাঁরাই আবার রাস্তায় নামছে'। 

চলিত সপ্তাহেই এই মিছিলের কর্মসূচি ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেছিলেন, "আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব। ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে, হাজরা থেকে সর্ব ধর্মের মানুষকে নিয়ে, মিছিল করে, পার্ক সার্কাস ময়দানে গিয়ে, আমরা একটা মিটিং করব। মা কালীকে ছুঁয়ে, মন্দির-মসজিদ-গুরুদ্বার, ওখানে অনেক গির্জাও আছে। সবকিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে, আমরা একটা র‍্যালি করব এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই র‍্যালিটা করব।''

রাত পোহালেই রামলালার প্রাণপ্রতিষ্ঠা। ফুল-মালা-আলোয় সেজেছে অযোধ্যা। সরযূর তীরে বাঁধভাঙা জনপ্লাবন। মুখে মুখে রামচরিতমানস, রাম-সীতার গান। নব নির্মিত রাম মন্দির ও কৃষ্ণশিলার রামলালাকে দর্শন করতে সারা দেশের নানা প্রান্তের মানুষ পৌঁছে গিয়েছেন অযোধ্যায়। মিলেমিশে একাকার বিভিন্ন রাজ্যের সংস্কৃতি। মুখে মুখে শোনা যাচ্ছে রাম-সীতার গান। চলছে রামচরিতমানস পাঠ। সাধারণ মানুষের পাশাপাশি, এসেছেন ভক্ত ও সাধু-সন্তরা। পাশাপাশি, আসছে রামলালার জন্য নানা উপহার। শুক্রবারই মন্দিরে এসেছে ২ হাজার ৪০০ কেজি ওজনের ঘণ্টা। শনিবার উত্তরপ্রদেশের আলিগড় থেকে এসেছে ৪০০ কেজির তালা-চাবি। গুজরাতের ভডোদরা থেকে এসেছে ১০৮ ফুট লম্বা ধূপ। শনিবারই হায়দরাবাদ থেকে এসেছে একটি লাড্ডু, যার ওজন ১ হাজার ২৬৫ কেজি। জ্বালা হয়েছে ৩০০ ফুটের প্রদীপ। এসবের পাশাপাশি, আনা হয়েছে বিভিন্ন নদীর জল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Ram Mandir Inauguration:হরেক রঙের কাপড়ে মণি-মুক্তোর কাজ, সাতদিনে সাতরকম পোশাকে সাজসজ্জা রামলালার

সেরা শিরোনাম

Suvendu Adhikari: ৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
BJP MLA Attacked: তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget