এক্সপ্লোর

Ram Mandir Inauguration:হরেক রঙের কাপড়ে মণি-মুক্তোর কাজ, সাতদিনে সাতরকম পোশাকে সাজসজ্জা রামলালার

Ram Mandir Updates: সাতদিনে সাতরকম পোশাক পরেন রামলালা। আর তা তৈরি করেন বাবুলাল টেলর্সের মালিক শঙ্করলাল।

সঞ্চয়ন মিত্র, অযোধ্যা: আর এক রাতের অপেক্ষা। অযোধ্যায় কাল রাম মন্দিরের উদ্বোধন (Ram Mandir Inauguration)। প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) হাতে হবে রামলালার প্রাণপ্রতিষ্ঠা। শেষ লগ্নে প্রস্তুতি। উৎসবমুখর অযোধ্যা। 

 

রামলালার সাজ: আলো ঝলমলে অযোধ্যা। সরযূর তীরে জনপ্লাবন। কিন্তু যাকে ঘিরে এত আয়োজন সেই রামলালার সাজসজ্জায় কী থাকছে? সাতদিনে সাতরকম পোশাক পরেন রামলালা। আর তা তৈরি করেন বাবুলাল টেলর্সের মালিক শঙ্করলাল। অযোধ্যা শহরের এক গলিতে তাঁর বাস। শঙ্করলাল জানিয়েছেন, সাতদিনে সাত রঙের মণি-মুক্তোখচিত পোশাক পরেন রামলালা। সোমবার সাদা, মঙ্গলবার লাল, বুধবার সবুজ, বৃহস্পতিবার হলুদ, শুক্রবার সাদা, শনিবার নীল এবং রবিবার রামলালাকে গোলাপি রঙের পোশাকে সাজানো হয়। শঙ্করলাল জানিয়েছেন, ১৯৮৫ সাল থেকে বাবা-দাদার সঙ্গে রামলালার পোশাক বানাতে শুরু করেন। তবে এবার পোশাকের মাপ নিতে ডাকা হলেও, তাঁর বানানো পোশাক পরছেন না নতুন রামলালা। পুরনো রামলালা অবশ্য সাজছেন শঙ্করলালের তৈরি পোশাকেই। 

অযোধ্য়ায় চলছে শেষ লগ্নের প্রস্তুতি। আগামীকাল সকাল ১০.২৫-এ অযোধ্য়া বিমানবন্দরে নামবেন মোদি। ২০ মিনিট পর পৌঁছবেন অযোধ্যা হেলিপ্যাডে। সেখান থেকে সকাল ১০টা ৫৫-য় যাবেন রাম জন্মভূমিতে। রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে বেলা ১২টা ৫ থেকে ১২টা ৫৫ পর্যন্ত। বেলা ১২টা ৫৫-য় পূজাস্থল ছাড়বেন প্রধানমন্ত্রী। দুপুর ১টায় যোগ দেবেন একটি অনুষ্ঠানে। দুপুর ১টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলবে সেই অনুষ্ঠান। দুপুর ২টো ১০-এ কুবের টিলায় পৌঁছবেন মোদি। সেখানে জটায়ুর মন্দিরে পুজো দেবেন তিনি। 

দেশের বিভিন্ন প্রান্ত থেকে রামলালার জন্য পাঠানো হয়েছে উপহার। এরাজ্য থেকে দিলীপ ঘোষ ১০০ কেজি মধু পাঠিয়েছেন। দক্ষিণ দিনাজপুর থেকে ১১ কুইন্টাল গোবিন্দভোগ চাল পাঠালেন সুকান্ত মজুমদার। পাশাপাশি রাজস্থান থেকে পাঠানো হয়েছে ৯ বছর ধরে তৈরি করা ৬০০ কেজি ঘি। সেই ঘি দিয়েই হবে রামলালার প্রথম আরতি। রাজস্থান থেকে ঘি, বৃন্দাবন থেকে লাড্ডু, সীতার বাড়ি জনকপুর থেকে রামলালার জন্য পাঠানো হয়েছে উপহার। রামলালার জন্য উপহারের মধ্যে সবার নজর কেড়েছে ২৪ কুইন্টাল ওজনের ঘণ্টা। হায়দরাবাদ থেকে এসেছে ১২৬৫ কেজি ওজনের একটি দৈত্যাকার কর্তৃপক্ষ জানিয়েছে, মন্দির উদ্বোধনের পর বিলি করা হবে ১ হাজার ১১১ মণ প্রসাদী লাড্ডু।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Kolkata Police: কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে ভাঙল তোরণ, আহত অ্যাডিশনাল CP

সেরা শিরোনাম

Cyclone Akvan : এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
News Update: বিক্রি কমে যাওয়ায় দেউলিয়া! বন্ধের মুখে KFC-র বহু আউটলেট!
বিক্রি কমে যাওয়ায় দেউলিয়া! বন্ধের মুখে KFC-র বহু আউটলেট!
Chestnut Trees in Blossom: ১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget