এক্সপ্লোর

Dilip Ghosh : 'ভূতের ভয় পেলে বেশি চিৎকার করে গান গায়' অভিষেককে দিলীপের খোঁচা

Dilip Ghosh On Abhishek Banerjee : ' অপেক্ষা করুন, কে কাকে গ্রেফতার করে। সময় চলে আসছে। '

রঞ্জিত সাউ, কলকাতা :  সোমবার কলকাতা বিমানবন্দরে আটকানো হয় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলার রাজনৈতিক মহল।  বিমানবন্দরেই তাঁকে নোটিস ধরায় ED। 
কয়লাপাচার মামলায় বৃহস্পতিবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে। রুজিরা বন্দ্যোপাধ্য়ায়ের পরিবার সূত্রে খবর, এ বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি। 

এরপরই প্রধানমন্ত্রী মোদিকে চ্যলেঞ্জ ছুড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, ' আমি নরেন্দ্র মোদিকে বলছি আমার বয়স ৩৬, আপনার ৭২। আপনি পারলে জনতার দরবারে এসে আমার সঙ্গে লড়াই করুন। আপনি না পেরে সিবিআই-ইডিকে কাজে লাগাচ্ছেন।' 

' যেমন ভূতের ভয়ে হয়..'

অভিষেকের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির সর্বভরতীয় সহসভাপতি, দিলীপ ঘোষ ।  'যখন লোকে ভয় পায়, তখন চিৎকার করে, তখন তাঁদের গলার আওয়াজ বাড়ে। যেমন ভূতের ভয়ে হয়। অভিষেকের ক্ষেত্রেও তাই হচ্ছে।'  রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডি-তলব প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করেন দিলীপ । তিনি আরও বলেন,  ' অপেক্ষা করুন, কে কাকে গ্রেফতার করে। সময় চলে আসছে। '

'যানা থা জাপান পৌঁছ গয়ে চিন!'

বালেশ্বরে করমণ্ডল-বিপর্যয়ের পর, আজ আবার ওড়িশায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কটক ও ভুবনেশ্বরের হাসপাতালে ভর্তি এ রাজ্যের আহতদের সঙ্গে দেখা করবেন তিনি। এর জন্য তিনি বাতিল করেছেন উত্তরবঙ্গ সফরও। এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়ে দিলীপ বলেন, ' মুখ্যমন্ত্রীর সব ঘেঁটে গিয়েছে। কোথায় যাচ্ছেন, কী বলছেন, কোনও ঠিক নেই। যানা থা জাপান পৌঁছ গয়ে চিন! ক্যায়া মতলব হোতা হ্যায়।' মুখ্যমন্ত্রীর দ্বিতীয়বার ওড়িশা-সফর প্রসঙ্গে কটাক্ষ দিলীপ ঘোষের। 

এই বিষয়ে তিনি ফের টেনে আনেন রুজিরা প্রসঙ্গ। বলেন, 'বৌমার ডাক পড়েছে। এখন ঘর সংসার সব জেলে হবে। সেই ভয়ে সব ঘেঁটে গেছে। কি বলছেন ঠিক নেই, কোথায় যাচ্ছেন ঠিক নেই।' 

ইডির নোটিস প্রসঙ্গে তৃণমূল সূত্রে বলা হয়েছে, '২০২২-এর ৫ থেকে ১৮ অক্টোবর রুজিরা বন্দ্যোপাধ্য়ায় ইডির কোনও আপত্তি ছাড়াই আমেরিকায় ভ্রমণ করেন। ইডির তদন্ত চলাকালীন রুজিরার বিদেশ ভ্রমণে কোনও বাধা দেওয়া হয়নি। ২০২২-এর ২৩ জুন ছাড়া তাঁকে আজ পর্যন্ত ডাকা হয়নি। যেদিন তিনি যথাযথভাবে নির্দেশ মেনেছিলেন। যদিও জানানোর প্রয়োজন ছিল না, তবু তাঁর বিশ্বস্ততা প্রমাণে ৩ জুন ২০২৩ মেলে ৫ জুন থেকে ১৩ জুন তাঁর সন্তানদের নিয়ে দুবাই সফরের কথা ইডিকে জানিয়েছিলেন। কিন্তু, ইডির তরফে আপত্তি জানিয়ে কোনও যোগাযোগ করা হয়নি বা রুজিরার মেলের সাড়া মেলেনি, যা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে তারা করতে পারেন না।'

বৃহস্পতিবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের স্ত্রী রুজিরা বন্দ্য়োপাধ্য়ায়কে তলব করেছে ইডি। আর তা নিয়েই এখন নতুন করে তরজা তৃণমূল ও বিজেপির মধ্য়ে। 

সেরা শিরোনাম

Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
News Live Update : গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget