এক্সপ্লোর

Dilip Ghosh : 'টার্গেট একটু বেশি বেঁধে দেন' লোকসভায় শাহি-টার্গেটে পৌঁছনো সম্ভব? কী বললেন দিলীপ?

Bengal BJP : লোকসভা ভোটে গেরুয়া শিবিরের স্ট্র্য়াটেজি কী হবে? কীভাবে সাজানো হবে রণ-নীতি? শাহ-নাড্ডার দেওয়া টার্গেট নিয়ে কী বললেন দিলীপ ঘোষ ?

কলকাতা : লোকসভা ভোটের ( Loksabha Poll )  আগে বঙ্গ সফরে অমিত শা Amit Shah ) -জে পি নাড্ডা (J P Nadda ) । দিনভর একগুচ্ছ কর্মসূচি রয়েছে দুই নেতার। এবার কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের সামনে কত টার্গেট রাখবে ? সেদিকেই তাকিয়ে বঙ্গ বিজেপি। গত লোকসভা ভোটে শাহর বেঁধে দেওয়া টার্গেটের কাছাকাছিই পৌঁছেছিল বিজেপি। বিধানসভায় লক্ষ থেকে বহু দূরে থেমে গেলেও আগামী লোকসভা ভোটে ফের একবার শানদার ইনিংস খেলার আশায় গেমপ্ল্যান করছে বিজেপি। 

লোকসভা ভোটে গেরুয়া শিবিরের স্ট্র্য়াটেজি কী হবে? কীভাবে সাজানো হবে রণ-নীতি? সবথেকে বেশি জোর দেওয়া হবে কোন কেন্দ্রগুলোতে? প্রার্থী বাছাইয়ের কৌশল কী হবে? সূত্রের খবর, এই সমস্ত বিষয় নিয়ে শাহ-নাড্ডার সঙ্গে রাজ্য নেতৃত্বের বৈঠকে আলোচনা হওয়ার কথা। 

গত লোকসভা ভোটে বিজেপির কাণ্ডারী ছিলেন দিলীপ ঘোষ। তখন তিনি বিজেপির রাজ্য সভাপতি। এখন তিনি আর সে-পদে নেই। এমনকী সর্বভারতীয় স্তরেও পার্টির কোনও পদে নেই দিলীপ। তিনি এখন শুধুই বাংলা থেকে নির্বাচিত অন্যতম বিজেপি সাংসদ। কী বলছে, তাঁর অভিজ্ঞতা ? 

দিলীপ ঘোষ বললেন, ' দল এই রাজ্যকে কতটা গুরুত্ব দিচ্ছে সেটা পরিষ্কার। শীর্ষ নেতা, বিশেষত অমিত শাহ, যাঁর নেতৃত্বে বিজেপি এ রাজ্যে বেড়ে ১৮ হয়েছে। তিনি বারবার রাজ্যে আসেন। সঙ্গে সভাপতি এসেছেন। এই দলের জন্ম পশ্চিমবঙ্গে। সব সময় টার্গেট একটু বেশি বেঁধে দেন। আগের বার ২২ দিয়েছিলেন। আমরা ১৮ টা করে দেখিয়েছি। আশা আছে বাংলা বিমুখ করবে না। তাই বারবার আসছেন। মাঝে কয়েক বছর লাগাতার অত্যাচারে কর্মীরা মনোবল হারিয়েছেন। সেটা ফেরাতেই তাদের বারবার আসা। ' 

মঙ্গলবার ন্যাশনাল লাইব্রেরিতে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হবে। লোকসভা ভোটে গেরুয়া শিবিরের স্ট্র্য়াটেজি ঠিক হবে এখানে।  সূত্রের খবর, লোকসভা ভোটের আগে রাজ্যে দল কোন পথে এগোবে, তা একটা রুটম্যাপ নিয়ে বৈঠকে আলোচনা হবে। উপস্থিত থাকবেন বিজেপি জেলা ও জোনের দায়িত্বপ্রাপ্ত নেতারা। থাকবেন কোর কমিটির সদস্য় ও পর্যবেক্ষকরা। বিজেপি সূত্রে দাবি, বৈঠকের আগে লোকসভা কেন্দ্র ধরে ধরে রিপোর্ট তৈরি রাখার নির্দেশ  দিয়েছেন অমিত শা।                                            

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget