এক্সপ্লোর

Dilip Ghosh: 'কাজ না করে অভ্যাস খারাপ হয়ে গেছে সরকারি কর্মীদের', মমতার 'হুঁশিয়ারি'র পাল্টা দিলীপ

Dilip Ghosh on Mamata Banerjee: দিলীপ ঘোষ বলেন, 'মমতা সরকার চারদিক দিয়ে ডুবে যাচ্ছে। টাকা পয়সা নেই, কাজকর্ম নেই। আর কাজ না করে করে কর্মচারীদের অভ্যেস খারাপ হয়ে যাচ্ছে।'

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর:  কাজ না করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে প্রশাসনিক বৈঠকে এমনই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বার্তাকেই কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। 

আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের বগদা এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে চা-চক্রে দিলীপ ঘোষ বলেন, 'মমতা সরকার চারদিক দিয়ে ডুবে যাচ্ছে। টাকা পয়সা নেই, কাজকর্ম নেই। ভোটের রাজনীতি করতে গিয়ে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আর কাজ না করে করে কর্মচারীদের অভ্যেস খারাপ হয়ে যাচ্ছে। ধমকে চমকে কাজ হবে না। ওনারা ডিএ চাইলে ডিএ দেবে না। আর ডবল কাজ করাবেন এটা হয় না। অবশ্যই কাজ করতে হবে পুরো সময়। কিন্তু তাদের অধিকারটাও দেখতে হবে। আসলে কর্মসংস্থানটাই পশ্চিমবাংলায় নষ্ট হয়ে গেছে।' 

মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি যাত্রা নিয়েও কটাক্ষ দিলীপের। তিনি বলেন, 'আগে তৃণমূল দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি নিয়ে আসুন। তারপর সমাজের করবেন। যিনি হিন্দু-মুসলমান করে ভোট নিয়েছেন, যিনি রাজবংশী ও আরাজবংশী করে ভোট নেই, যিনি এস সি জেনারেল করে ভোট নেই, আদিবাসী কুর্মিদের খেপিয়ে দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করেন। তার সংহতির কথা বলার অধিকার আছে। এখন দলের মধ্যেই সংগতি নেই, মারামারি গুলি চালাচালি হচ্ছে। সেটা আগে ঠিক করুন।' 

এদিকে, ওই মিছিলকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কা করে বুধবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ, 'ঠিক আছে তার বিরোধিতা করবে। যখন সারাদেশে উৎসব চলছে, রাম মন্দির নিয়ে উন্মাদনা, মন্দিরে মন্দিরে পুজো, সেই মন্দিরের পুজো আটকে দিচ্ছেন কালীঘাটে। এই সরকার অনুমতি দেবে না। রাম পুজো করতে দেবে না। উল্টো তার বিরোধিতা করে মিছিল বার করবেন। অবশ্যই এটা বন্ধ হওয়া উচিত। সমাজের মধ্যে এই যে রাজনৈতিক কারণে উত্তেজনা তৈরি করছেন মমতা। আর আমাদের পুজোপাট বন্ধ করে, সভা সমিতি বন্ধ করবেন এটা কি করে হতে পারে।' 

কী বলেছিলেন মমতা? 

প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সরকারি কর্মীরা ঠিকঠাক কাজ না করলে বরখাস্ত করা হতে পারে। সরকারি কর্মীদের মন দিয়ে কাজ করতে হবে বলে জানান তিনি। প্রয়োজনে শনি ও রবিবার দফতরে আসতে হতে পারে। এমনকী যখন তখন ছুটি নেওয়া চলবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। নবান্ন সূত্রে খবর, জনসংযোগ কর্মসূচি শুরুর আগে জেলাশাসক ও বিভিন্ন দফতরের প্রধান সচিবদের সঙ্গে বৈঠকে এমনই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, এদিন তিনি বলেছেন, 'আমি খুব কড়া। আমার কাছে খবর আসছে অনেকেই কাজ নিয়ে অসহযোগিতা করছেন। এমন করা যাবে না। ঠিকমতো কাজ না করলে সার্ভিস রুল ৫৬ অনুয়ায়ী টার্মিনেট করা হবে।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget