এক্সপ্লোর

Dilip Ghosh : 'জয় শ্রীরাম স্লোগান দেওয়ার বদলা বন্দে ভারতে নেওয়া হচ্ছে না তো?' প্রশ্ন তুললেন দিলীপ

Dilip Ghosh On Vandalism : দিলীপ মন্তব্য করেন, 'বাংলা ধীরে ধীরে কাশ্মীর হয়ে যাচ্ছে। আর এখানকার সরকার তাদের মদত দিচ্ছে।' 

কলকাতা : মালদার পরে জলপাইগুড়ি ( Jalpaiguri ) । পরপর দু’দিন বন্দে ভারত এক্সপ্রেসের ওপর হামলা হল। রেলের দাবি, মঙ্গলবার ভরদুপুরে নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার সময় নতুন সেমি হাইস্পিড ট্রেন লক্ষ্য করে পাথরবৃষ্টি শুরু হয়। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বন্দে ভারত ( Vende Bharat ) এক্সপ্রেসের C-3 ও C-6 কামরা। এই বারবার হামলার ঘটনায় দিলীপ ঘোষ প্রশ্ন তুললেন, 'জয় শ্রীরাম ( Jay Shree Ram )  স্লোগান দেওয়ার বদলা বন্দে ভারতে নেওয়া হচ্ছে না তো?'  

'বাংলা ধীরে ধীরে কাশ্মীর হয়ে যাচ্ছে ' : দিলীপ 

ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।  ' সাধারণ মানুষ ট্রেনটিকে স্বাগত জানাচ্ছেন, কিন্তু মুখ্যমন্ত্রী মনে হয় কষ্ট পাচ্ছেন। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে পিছন দিকে নিয়ে যাচ্ছেন,  জনতাকে এগোতে দিচ্ছেন না। ' মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। পাথর ছোড়ার ঘটনায় এর আগে দিলীপ মন্তব্য করেন, 'বাংলা ধীরে ধীরে কাশ্মীর হয়ে যাচ্ছে। আর এখানকার সরকার তাদের মদত দিচ্ছে।' 

অন্যদিকে আবার বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ' কোনও ট্রেনেই এভাবে পাথর মারা উচিত নয়৷ করল কারা? যারা সকাল থেকে বলছেন তারাই এইসব করছেন কিনা দেখা হবে। বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় চক্রান্ত..... বাংলাকে বদনাম করতে পরিকল্পিত চিত্রনাট্য। যোগী রাজ্যেও একাধিকবার আক্রান্ত হয়েছে বন্দে ভারত। তখন এনআইএ হয়েছে কি?'  বিজেপির দিকেই আঙুল তুলেছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, 'রাজ্যকে বদনামের ষড়যন্ত্র', পাল্টা জবাব দিলেন জয়প্রকাশ।

আরও পড়ুন :

নাশকতার আশঙ্কা করেছিলেন, আজ সব কিছু খতিয়ে দেখতে গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী

'জয় শ্রীরাম' স্লোগানের বদলা নিতেই এই ঘটনা? : শুভেন্দু

এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইট করেন, 'ভারতের গর্ব 'বন্দে ভারত' এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে পশ্চিমবঙ্গের মালদায়। উদ্বোধনের দিন 'জয় শ্রীরাম' স্লোগানের বদলা নিতেই এই ঘটনা? PMO এবং রেলমন্ত্রীর কাছে ঘটনার তদন্তভার NIA-র হাতে তুলে দেওয়ার আর্জি জানাচ্ছি।'

সোমবার, বাংলায় যাত্রা শুরুর দ্বিতীয় দিনে মালদার কুমারগঞ্জ স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ভেঙে যায় C-13 কামরার দরজার কাচ। ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের জানলা। এই ঘটনায় নর্থ-ইস্ট  ফ্রন্টিয়ার রেলের তরফে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে সামসি স্টেশনে RPF-এর কাছে অভিযোগ দায়েরের পাশাপাশি, রেলের কাটিহার ডিভিশন তদন্ত শুরু করেছে।

সেরা শিরোনাম

Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
Kolkata News: হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget