এক্সপ্লোর

Mamata Banerjee : নাশকতার আশঙ্কা করেছিলেন, আজ সব কিছু খতিয়ে দেখতে গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Ganga Sagar Mela : ৮ থেকে ১৭ জানুয়ারি অবধি হবে গঙ্গাসাগর মেলা। নাশকতার আশঙ্কা প্রকাশ করে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্য়মন্ত্রী।

সন্দীপ সরকার, কলকাতা : নতুন বছরের শুরুতেই গঙ্গাসাগর মেলা। শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। এবারের মেলার বিশেষ আকর্ষণ, সাগর আরতি। আজ গঙ্গাসাগর ( Gangasagar ) যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতেই মুখ্যমন্ত্রীর এই সফর।

বুধবার দুপুরে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের হেলিপ্যাড থেকে কপ্টারে চড়ে রওনা দেবেন তিনি। ডুমুরজলার আদলে সাগরে তৈরি হয়েছে নতুন হেলিপ্যাড। অবতরণের পর হেলিপ্যাডের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। এদিন একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।

গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসীদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি, কপিল মুনির আশ্রমে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। মেলা প্রাঙ্গণের প্রস্তুতি খতিয়ে দেখার ফাঁকে স্থানীয়দের সঙ্গে কথা বলারও সম্ভাবনা রয়েছে। রাতে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার তাঁর কলকাতায় ফেরার কথা। 

ডিসেম্বর মাসে মেলার প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয় নবান্নে। এরইমধ্যে, নাশকতার আশঙ্কা প্রকাশ করে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, '' অনেকেই নাশকতা, দাঙ্গা করার পরিকল্পনা করবে। সেগুলি ভেঙে দিতে হবে। গোটা দেশ থেকে লাখ লাখ পুণ্যার্থী আসবেন। রাজ্য-কেন্দ্র মিলে কাজ করতে হবে। সকলকে নিরাপত্তা দিতে হবে।”

৮ থেকে ১৭ জানুয়ারি অবধি হবে গঙ্গাসাগর মেলা।  মেলার এবারের বিশেষ আকর্ষণ সাগর আরতি। ১২, ১৩, ১৪ সাগরে বিশেষ আরতির আয়োজন করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, সাগরে সংক্রান্তির পূণ্যস্নান করতে আসবেন অন্তত ৩০ লক্ষ পুণ্যার্থী ও সাধু-সন্তরা। সেই উপলক্ষ্য়ে জোরদার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। 

দিনকয়েক আগেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন গঙ্গাসাগরের পুণ্যতিথির দিনক্ষণ, সময়। তিনি বলেছিলেন, ' কুম্ভস্নান শুরু হচ্ছে ১৪ তারিখ ৬.৫৩ মিনিটে। পুণ্যস্নানের সময় ২৪ ঘণ্টা।' এছাড়াও পুণ্যার্থীদের যাতায়াতের জন্যও বিশেষ ব্যবস্থা করেন তিনি। মমতা বলেন, 'মেলায় ২২৫০টি সরকারি বাস, ৫০০ বেসরকারি বাস চালু থাকবে। ৪টি বার্জ, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ এই সময়ে চলবে। এক টিকিটে গঙ্গাসাগরে যাওয়া-আসা করা যাবে। ১০টি ফায়ার স্টেশন, ২৫টি দমকলের ইঞ্জিন মোতায়েন থাকবে।'

গত বছর সবাই যাতে কোভিডবিধি মেনে চলে, সেজন্য মাইকে অনবরত প্রচার চালিয়েছিল পুলিশ-প্রশাসন। সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য সকাল থেকেই মাইকে চলে প্রচার। স্যানিটাইজ করা হয়েছিল মেলা চত্বর, সমুদ্র সৈকত। গঙ্গাসাগর থেকে পুণ্যার্থীদের আনা ভেসেলগুলিকেও স্যানিটাইজ করা হয়। যেসব পুণ্যার্থীর মুখে মাস্ক নেই, তাঁদের হাতে মাস্ক তুলে দিয়েছিলেন স্বেচ্ছাসেবকরা।     

আরও পড়ুন ; এবছর গঙ্গাসাগর মেলার পুণ্যস্নানের সময় কখন? বিস্তারিত জানালেন মমতা  

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget