এক্সপ্লোর

Dilip Ghosh Update: বিজেপি-তে নিরামিষ-আমিষ সব চলে, শান্তনুদের চড়ুইভাতি নিয়ে বললেন দিলীপ

Dilip Ghosh Update: নির্বাচনী পরাজয় এবং নবগঠিত রাজ্য কমিটি নিয়ে বেশ কিছু দিন ধরেই অন্তর্দ্বন্দ্ব চলছে বিজেপি-তে। শান্তনু, মতুয়া বিধায়কদের অধিকাংশ দলের রাজ্য নেতৃত্বের প্রতি অসন্তুষ্ট।

রঞ্জিত সাউ, কলকাতা: বিদ্রোহের আঁচে গা পুড়ছে রাজ্য নেতাদের। সেই অবস্থায় কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur) এবং বিক্ষুব্ধ নেতাদের চড়ুইভাতি নিয়ে মুখ খুললেন রাজ্য বিজেপি-র (BJP) প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh Update)। বিজেপি-তে নিরামিষ-আমিষ সব চলে বলে মন্তব্য করলেন তিনি। এমন মন্তব্য করে দিলীপ আসলে সহাবস্থানের বার্তা দিচ্ছেন বলে মনে করছ গেরুয়া শিবির।

রোজকার মতো মঙ্গলবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরোন দিলীপ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হলে বিক্ষুব্ধদের চড়ুইভাতির প্রসঙ্গ উঠে আসে। তা নিয়ে দিলীপ বলেন, ‘‘বিজেপি মানেই নিরামিষ নয়। আগে পার্টি অফিসে বিরিয়ানি পর্যন্ত খাওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতারা প্রায় কলেই নিরামিষ খান। তাই নিরামিষও করা হতো। তাই বিক্ষুব্ধদের মিটিং বা পিকনিকে নিরামিষ নতুন কিছু নয়।’’

আরও পড়ুন: Dilip Ghosh On Diamond Model : 'ডায়মন্ড হারবারটা খালি পশ্চিমবঙ্গ নাকি? মুখরক্ষার জন্য ইচ্ছেমতো কম তথ্য দিচ্ছে রাজ্য'

নির্বাচনী পরাজয় এবং নবগঠিত রাজ্য কমিটি নিয়ে বেশ কিছু দিন ধরেই অন্তর্দ্বন্দ্ব চলছে বিজেপি-তে। শান্তনু, মতুয়া বিধায়কদের অধিকাংশ তো বটেই সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়ও দলের রাজ্য নেতৃত্বের প্রতি অসন্তুষ্ট। একে একে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া থেকে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেওয়া চলছেই।

তার মধ্যেই ভোটপূর্বে অমিত শাহের সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) কার্যকরের দাবি উঠছে। এমনকি নির্বাচনী পরাজয়ের মাসুল গুনতে হয়েছে দিলীপকেও। এমন পরিস্থিতিতে দিলীপের বক্তব্য, ‘‘দলে কিছু লোক সবসময়ই বিক্ষুব্ধ থাকেন। মে মাসের পর থেকে সকলের মন খারাপ। এটা কেটে যাবে।’’

বিজেপি-র অভ্যন্তরীণ বিবাদের জন্য তৃণমূলের তরফে যদিও দিলীপের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বিজেপি-তে বিদ্রোহে দিলীপের ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। দিলীপ যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ। বরং দলের বিরুদ্ধে ফের মমতা বন্দোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মহাত্মা গাঁধী এবং নেতাজির সঙ্গে তুলনা করায় মদন মিত্রকে কটাক্ষ করেছেন তিনি। দিলীপের বক্তব্য, ‘‘মদন মিত্র বোধহয় চার্জশিট খাওয়ার মুখে রয়েছেন। তাই স্তুতি গাইছেন।’’

সেরা শিরোনাম

ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি কী বলছে?
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি কী বলছে?

ভিডিও

Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
Embed widget