এক্সপ্লোর

Dilip Ghosh On Diamond Model : 'ডায়মন্ড হারবারটা খালি পশ্চিমবঙ্গ নাকি? মুখরক্ষার জন্য ইচ্ছেমতো কম তথ্য দিচ্ছে রাজ্য'

Dilip Ghosh On Diamond Model :

কলকাতা : কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ আশেপাশের জেলাগুলিতে যখন করোনা হু হু করে বাড়ছে, তখন প্রশাসনিক কড়াকড়ির ফলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র। ডায়মন্ড হারবারে সংক্রমণের হার উল্লেখযোগ্য ভাবে কমেছে। যা প্রশংসাও পেয়েছে চিকিৎসক মহলে। 

সোমবার ডায়মন্ড-মডেলের সাফল্য তুলে ধরে ফেসবুকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, আরও একবার করে দেখাল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। গঙ্গাসাগর ও কলকাতার কাছাকাছি হওয়া সত্ত্বেও ডায়মন্ড হারবারে সংক্রমণের হার ৩ শতাংশের নীচে। এই যুদ্ধে লাগাতার সমর্থন ও সহযোগিতার জন্য ডায়মন্ড হারবারের মানুষকে ধন্যবাদ।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর,

  • রবিবার গোটা রাজ্যে সংক্রমণের হার ছিল ২৭.৭৩ শতাংশ।
  • দক্ষিণ ২৪ পরগনায় সংক্রমণের হার ছিল ১৬.৫৩ শতাংশ
  • সেখানে সেই জেলারই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সংক্রমণের হার নেমে এসেছে ২.৮২ শতাংশে।

    আরও পড়ুন :

    'নেশার জন্য টাকা দিতে না চাওয়ায় খুন',  গ্রেফতার LIC এজেন্ট খুনের অভিযুক্ত



    এই নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা। মঙ্গলবার অভিষেকের ডায়মন্ড হারবার মডেল নিয়ে চাঁচাছোলা আক্রমণ দিলীপ ঘোষের। তিনি দাবি করেন. ' যদি এই মডেল ভাল হয়, কলকাতায় কেন করে দেখাচ্ছেন না? ডায়মন্ড হারবারটা খালি পশ্চিমবঙ্গ নাকি? ' তিনি উল্লেখ করেন, এই মুহূর্তে কলকাতায় সংক্রমণ হু হু করে বাড়ছে।  সেখানে পর্যাপ্ত টেস্ট হচ্ছে না।  দিলীপের দাবি, সংক্রমণ কম দেখানোর জন্য টেস্ট কমিয়ে দেওয়া হয়েছে। '২ লাখ- ৩ লাখ টেস্ট রোজ হোক না তাহলে বোঝা যাবে বাংলা কোথায়?' বলেন দিলীপ।

    অন্যদিকে তাঁর দাবি, সরকারের ইমেজ ঠিক করতে এসব হচ্ছে। এর মধ্যে আসল পরিস্থিতি বোঝা যায় না।  বাংলার মুখরক্ষার জন্য ইচ্ছেমতো কম তথ্য দেখাচ্ছেন। নির্বাচন করাতে হবে, তাই করোনা সংক্রমণ কম করে দেখাতে হচ্ছে। 

    এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, '  বাংলার মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী কে? যদি ডায়মন্ড হারবার মডেল সফল হয়, তাহলে বাকি বাংলা বিফল হল কেন? এটাকে রোখা যেত, আটকানো যেত, স্বাস্থ্য ব্যবস্থা ঠিত থাকলে...যদি ডায়মন্ড হারবারে সংক্রমণ কমে, তাহলে বাংলায় কমছে না কেন? ' 


সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget