এক্সপ্লোর

Dilip Ghosh: 'চোরেদের দল চালাচ্ছেন, দম থাকলে গ্রেফতার করে দেখান', চ্যালেঞ্জ দিলীপের

Dilip Attacks Mamata: 'চোরেদের দল চালাচ্ছেন, আর আমার দিকে আঙুল তুলছেন', কী বললেন দিলীপ ঘোষ ?

কলকাতা: 'দম থাকলে গ্রেফতার করে দেখান', চ্যালেঞ্জ দিলীপের (Dilip Ghosh)। মূলত অভিষেকের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কথাতেও উঠে এসেছে দলিল প্রসঙ্গ। অর্পিতা মুখোপাধ্য়ায় গ্রেফতার হলে, দিলীপ ঘোষ কেন গ্রেফতার হবেন না ? প্রশ্ন তুলেছেন তিনি। তা নিয়ে এ বার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। গ্রেফতারি-হুঁশিয়ারি নিয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, 'দম থাকলে গ্রেফতার করে দেখান। চোরেদের দল চালাচ্ছেন, আর আমার দিকে আঙুল তুলছেন।' 

ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের বাড়িতে পাওয়া গিয়েছে দিলীপ ঘোষের ফ্ল্যাটের দলিল

স্কুলে নিয়োগে দুর্নীতির অভিযোগে ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের বাড়িতে পাওয়া গিয়েছে দিলীপ ঘোষের ফ্ল্যাটের দলিল। তা নিয়ে একদিন আগেই পার্থ-অর্পিতার প্রসঙ্গ টেনে, দিলীপ ঘোষের গ্রেফতারির দাবি তুলেছিলেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক। বুধবার সেই একই সুর শোনা গিয়েছে তৃণমূলনেত্রী মমতার মুখেও। সেই নিয়ে প্রতিক্রিয়া চাইলে, এবিপি আনন্দের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, "ফ্ল্যাট কিনেছি পয়সা দিয়ে। তার জন্য ঋণ নিয়েছি। বিদ্যুতের মিটার বক্সের নাম পরিবর্তন করতে হবে। ও যেহেতু সোসাইটির ইনচার্জ, তাই ওকে দলিলের কপি দিয়েছি। এর মধ্যে কোনও লুকনোর ব্যাপার নেই। সিআইডি তো বসে রয়েছে! দম থাকলে তদন্ত করাক! আমি ওদের মতো নই, যে পার্থ চুরি করে ধরা পড়ল, বলে দিলাম, ও আমাদের নয়।"

আরও পড়ুন, 'আরেকটু থাকতে দাও ওকে', সবাইকে অনুরোধ সব্যসাচীর

দিলীপের গ্রেফতারির দাবি জানান মমতা

দিলীপের গ্রেফতারির দাবি জানান মমতা। তিনি বলেন, 'অর্পিতা মুখোপাধ্য়ায়ের ঘর থেকে কারও দলিল পাওয়া গিয়েছিল। তখন তাঁকে গ্রেফতার করে নেওয়া হয়েছে। ঠিকই করেছে। কিন্তু এ বার বিজেপি নেতার দলিল কেন এমন একটা প্রতারকের ঘরে পাওয়া গেল? এ ক্ষেত্রে কেন ওই নেতাকে গ্রেফতার করা হবে না?' ঠিক এই সুরই শোনা যায় অভিষেকের গলায়। তাঁর বক্তব্য ছিল, ' পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযানের সময় অর্পিতার নামে দলিল পাওয়া গিয়েছে। সে কারণে অর্পিতার বাড়িতে তল্লাশি চালানো হয়। তাঁকে গ্রেফতারও করা হয়েছে। প্রসন্ন রায়ের বাড়িতেও দিলীপের ঘোষের দলিল পাওয়া গিয়েছে। তা হলে দিলীপের বাড়িতে কেন তল্লাশি চালানো হল না?' এ নিয়ে তৃণমূল সুর চড়ালেও, বঙ্গ বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, সিআইডি তদন্তে আপত্তি নেই তাঁর। 

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget