এক্সপ্লোর

Jhalmuri Song : 'দাবাং' নেতা এখন 'রকস্টার'! প্রকাশ পেল দিলীপ ঘোষের গাওয়া 'ঝালমুড়ি' গান

Dilip ghosh : রাজনীতির মঞ্চে তাঁর পরিচয় একজন স্পষ্টভাষী নেতা হিসেবে। বিতর্কের কেন্দ্রে থাকা দিলীপ ঘোষ এবার গায়কের ভূমিকায়। প্রকাশিত হল তাঁর গাওয়া 'ঝালমুড়ি' গান। কী জানালেন তিনি ?

কলকাতা : রাজনৈতিক ব্যক্তিত্বদের সুপ্ত প্রতিভা সম্পর্কে আমরা আগে থেকেই অবগত। কোনও নেতা-নেত্রী ভাল লেখক, গায়ক, আবার কেউ কেউ ভাল ছবিও আঁকেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন দিলীপ ঘোষ। বিজেপির 'দাবাং' নেতা থেকে এখন তিনি 'রকস্টার' দিলীপ! সম্প্রতি, ঝালমুড়ি নিয়ে একটি গান গেয়েছেন তিনি। তাঁর গান গাওয়ার ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। ঝালমুড়ি নিয়ে গান, ঝালমুড়ি খেতে খেতেই তা রিলিজ করলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। শনিবার, ইকো পার্কে বক্সে সেই 'ঝালমুড়ি' গান বাজিয়ে সবাইকে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন তিনি। ঝালমুড়ি নিয়ে গানটি লিখেছেন ও সুর দিয়েছেন শিল্পী লোকেশ গিরি ও তাঁর স্ত্রী রিমাশ্রী।

রাজ্যের মন্ত্রী 'ঝালমুড়ি' গানের প্রসঙ্গে জানান, ''পার্কে কোনো না কোনো ইভেন্ট চলে। আজ ঝালমুড়ি স্পেশাল হলো। ঝালমুড়ির ওপরে গান হয়েছে। সেটা রিলিজ হল ভিডিও এবং অডিও। সেই উপলক্ষে ঝালমুড়িও খাওয়া হল।'' এই গানের টার্গেট অডিয়েন্স কারা, এই প্রসঙ্গে তিনি জানান, ''একজন গান লিখেছেন এবং তিনি ভেবেছেন আমাকে দিয়ে গাওয়াবেন। আমি শুধু চেষ্টা করেছি গায়ক হওয়ার। মাননীয় প্রধানমন্ত্রী বাংলায় এসে ঝাল মুড়ি খেয়ে গেছেন। তারপর এত পপুলার হয়ে গেছে। যেটা পপুলার হয় তাকে নিয়ে অনেক জায়গায় অনেক কিছু হয়। ঝালমুড়ি পপুলার হয়েছে, ইলেকশনে ইস্যু হয়েছে। সেটা নিয়ে একটা গান হওয়ার প্রয়োজন ছিল, সেটাও হল।''

রাজনৈতিক জীবনের বহু চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে রাজ্যের মন্ত্রীরূপে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ। রাজনীতির সেই চেনা কড়া মেজাজ ছেড়ে সম্পূর্ণ অন্য রূপে ধরা দিয়েছেন তিনি। রাজনীতির মঞ্চে দিলীপ ঘোষের পরিচয় একজন স্পষ্টভাষী নেতা হিসেবে। যে কোনও বিষয় নিয়ে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। বিতর্কের কেন্দ্রে থাকা এই মানুষটি আজ রাজনীতির ময়দান থেকে গানের ময়দানে পা রেখেছেন। সুতরাং, দিলীপ ঘোষকে এখন বাংলার মানুষ 'দাবাং' থেকে রকস্টার-এর ভূমিকায় দেখবে।   

আরও পড়ুন - 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও

প্রসঙ্গত উল্লেখ্য, এই ঝালমুড়ি গানের পেছনে রয়েছে একটি বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপট। ২০২৬ -এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন ঝাড়গ্রামে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটের প্রচারের ফাঁকেই ঝাড়গ্রামের রাস্তার ধারে একটি দোকান থেকে ঝালমুড়ি খান প্রধানমন্ত্রী। ব্যস, তারপর থেকেই রাজনৈতিক মহলে এই খাবারটি রাতারাতি ‘সুপারহিট’ হয়ে যায়। বঙ্গ থেকে পারি দেয় দিল্লিতেও। প্রধানমন্ত্রীর সঙ্গে NDA জোটের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঝালমুড়ি বানিয়ে খাওয়ান সবাইকে। সোশ্যাল মিডিয়াতে আজও ট্রেন্ডিং বাংলার ঝালমুড়ি।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Update : উত্তাল রাজধানী, বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হল আধা সামরিক বাহিনীর সময়সীমা
উত্তাল রাজধানী, বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হল আধা সামরিক বাহিনীর সময়সীমা
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Advertisement

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget