এক্সপ্লোর

Dilip Ghosh : 'মাথা থেঁতো করে দেওয়া উচিত', যাদবপুরের ঘটনায় হুঙ্কার দিলীপের

Dilip Ghosh On Jadavpur : ' বিজেপি ক্ষমতায় এলে যাদবপুরে জয় শ্রীরাম স্লোগান হবে' , বললেন দিলীপ

সমীরণ পাল, ভাটপাড়া (উত্তর ২৪ পরগণা): যাদবপুরের ( Jadavpur University ) ঘটনা নিয়ে ফুটছে বঙ্গ। সেই সঙ্গে তীব্র হয়েছে রাজনৈতিক আকচাআকচি। কাদা ছোড়াছুড়ি চলছে তীব্র। এই পরিস্থিতিতে যাদবপুরের ঘটনায় তীক্ষ্ণ ভাষায় তীব্র আক্রমণ শানালেন দিলীপ ঘোষ। কিছুদিন আগে যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনার কড়া নিন্দা করে 'টুকরে টুকরে গ্যাং'- এর প্রসঙ্গে টেনেছিলেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )। এবার দিলীপ ঘোষের ( Dilip Ghosh ) গলাতেও সেই সুর । 

ভাটপাড়ায় সভা থেকে কার্যত হুঙ্কার শোনা যায় তাঁর গলায়। ছাত্র মৃত্যুর ঘটনায় JNU-র প্রসঙ্গ টেনে দিলীপ বললেন, ' বাইরে বেরোও দেখি, কত আজাদির কথা বলছ, বুঝে নেব। এই সব সমাজবিরোধীদের মাথা থেঁতো করে দেওয়া উচিত। ' BJP র সর্বভারতীয় সহ সভাপতি আরও বলেন, ' বিজেপি ক্ষমতায় এলে যাদবপুরে জয় শ্রীরাম স্লোগান হবে।' 

একইসঙ্গে যাদবপুরকাণ্ডে রাজ্য সরকারকে নপুংসক অ্যাখ্যা দিয়ে দিলীপের বিধান, 'কাশ্মীর ঠান্ডা করে দেওয়া হয়েছে,আর যাদবপুর ইউনিভার্সিটি কোন ছাড়! বুটের লাথি মেরে অন্য ইউনিভার্সিটি ঠান্ডা করে দেওয়া হয়েছে' ,ভাটপাড়ায় দলীয় সমাবেশে হুঙ্কার দেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষের । 

সম্প্রতি লাদাখ সফরে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। প্যাংগং হ্রদে বাইক নিয়ে যান তিনি।  বাবা, প্রয়াত রাজীব গাঁধীকে শ্রদ্ধা  জানান সেখানে। সেই সফর-প্রসঙ্গ টেনে রাহুল গাঁধীকে উদ্দেশ্য করে দিলীপ ঘোষ এদিন  বলেন, ' কাশ্মীর লাদাখে গিয়ে তো ফুটবল খেললেন,মানুষের সাথে কোথায় যোগাযোগ করলেন?'   

দিন কয়েক আগে যাদবপুরে বিজেপি যুব মোর্চার কর্মসূচি থেকে প্রায় একই সুরে আক্রমণ করেছিলেন শুভেন্দু অধিকারী।  তিনি বলেন, ' যে পার্টি কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে ফেলে দিয়েছে, উপড়ে ফেলে দিয়েছে..আমরাও এখান থেকে এই তথাকথিত টুকরে টুকরে গ্যাং, দেশবিরোধী শক্তি, ইনকিলাবি নাড়া, চিন যাদের বাপ আর মা, মমতা ব্যানার্জি যার গার্জেন তাদেরকে তুলে ফেলব। এ দায়িত্ব আমাদের।'  

সেদিন তারপরই যাদবপুরের 8B বাসস্ট্যান্ডের দিকে এগোচ্ছিলেন তিনি। সেখানে পুলিশের সঙ্গে তাঁর বচসা বাধে। এরপর যখন শুভেন্দু  তাঁর গাড়ি ঘুরিয়ে যাদবপুর থানার দিকে এগোন, সেই সময় ৪ নম্বর গেটের সামনে তাঁর গাড়ি লক্ষ্য করে কালো পতাকা দেখান কয়েকজন। সঙ্গে সঙ্গে তাঁর কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরা নেমে এসে তাঁদের ওপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। অশান্তি-র আবহেই হঠাৎ এই যুবকের সঙ্গে কয়েকজনের মারামারি বাধে! বিজেপি এবং যুব মোর্চার সদস্যদের লাথি, ঘুষিতে মাটিতে পড়ে যান ওই যুবক! তাঁর নাক-মুখ ফেটে  রক্ত পড়তে শুরু করে।  এই ঘটনার পরই, যাদবপুর থানায় এফআইআর দায়ের করেন শুভেন্দু অধিকারী

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কেন সবাই কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না? কবে থেকে সকলে পাবেন? যা জানালেন মুখ্যমন্ত্রী...
লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কেন সবাই কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না? কবে থেকে সকলে পাবেন? যা জানালেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget