এক্সপ্লোর

Dinhata TMC: রণক্ষেত্র দিনহাটা, 'একজনও বিজেপি কর্মী যেন এলাকা ছাড়়তে না পারে', হুমকি উদয়নের

Udayan Guha: দিনহাটায় উদয়ন গুহ বলেন, 'একজনও বিজেপি কর্মী যেন এলাকা ছাড়়তে না পারে। নিশীথের গুন্ডামির খেসারত দিতে হবে বিজেপিকে'

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: বাড়ি ঘেরাওয়ের পর দিনহাটায় (Dinhata) আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik) কনভয়। ভাঙল কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর গাড়ির কাচ, গুলি-বোমা চলার অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে। হামলার অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। নিশীথের কনভয়ে হামলার ঘটনা নিয়ে পাল্টা তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর। তৃণমূলের কালো পতাকা দেখানো ঘিরে বিজেপির (BJP) সঙ্গে সংঘর্ষ। এদিকে, বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। ঘাসফুল শিবিরের তরফে বলা হয়েছে যে এই ঘটনায় কয়েকজন তৃণমূলকর্মী আহত হয়েছেন। 

এদিকে এই ঘটনা নিয়েই এবার হুঁশিয়ারির সুর শোনা গেল উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর গলায়। দিনহাটায় উদয়ন গুহ বলেন, 'একজনও বিজেপি কর্মী যেন এলাকা ছাড়়তে না পারে। নিশীথের গুন্ডামির খেসারত দিতে হবে বিজেপিকে, হুমকি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর'। নিশীথ এও বলেন, 'বিজেপির কোনও কর্মীকে বুড়িরহাটের রাস্তায় যেন না দেখা যায়। নিশীথের চক্রান্ত, ৩৬টা গাড়ি নিয়ে এখানে এসেছে...গাড়িতে অ্যান্টিসোশাল ছিল...দিনহাটায় ঢুকেছে গোলমাল করার জন্য, চোখের সামনে দেখলেন কীভাবে বুড়িরহাটে আক্রমণ করেছে, গুলি ছুড়েছে, সাধারণ ব্যবসায়ীর ট্যাঙ্কের, এই হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাজ!'                           

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বনাম উত্তরবঙ্গ মন্ত্রীর মহাভারতে কুরুক্ষেত্র কোচবিহারের দিনহাটা। শনিবার দিনহাটার বুড়িরহাটে, আক্রান্ত এক দলীয় কর্মীর বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। আগে থেকেই এলাকায় কালো পতাকা নিয়ে মিছিল করছিল তৃণমূল। প্রায় ৪০টি গাড়ির কনভয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এলাকায় ঢুকতেই, মিছিল আটকে দেয় পুলিশ।

আরও পড়ুন, নিশীথের গাড়িতে হামলার পাল্টা মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও, হুঙ্কার দিলীপের

দলীয় কর্মীর সঙ্গে দেখা করে দিনহাটার দিকে রওনা দেন নিশীথ প্রামাণিক। কিন্তু, বাসন্তীরহাট পেরনোর পরে, গাড়ি ঘুরিয়ে ফের বুড়িরহাটে ফিরে আসেন তিনি। ঠিক কনভয়ের মুখোমুখি চলে আসে তৃণমূলের মিছিল। স্লোগান, পাল্টা স্লোগানের মধ্যেই ইটবৃষ্টি শুরু হয়। ভেঙে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়ির কাচ।                                                      

রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগে বারবার শিরোনামে উঠে এসেছে দিনহাটা। এবার দুই মন্ত্রীর দ্বন্দ্বের রেশে পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত কোচবিহারের এই জনপদ। 

 

 

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget