এক্সপ্লোর

Dilip Ghosh: নিশীথের গাড়িতে হামলার পাল্টা মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও, হুঙ্কার দিলীপের

Dilip on Nishith Ghosh Attack: বিজেপির সাংসদ-বিধায়কের বাড়ি ঘেরাওয়ের পাল্টা মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি।

কলকাতা: নিশীথ-সুকান্তদের ঘিরে বিক্ষোভ, তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। এদিকে এই ঘটনার পর বিজেপির সাংসদ-বিধায়কের বাড়ি ঘেরাওয়ের পাল্টা মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি। তৃণমূলকে সরাসরি হুঁশিয়ারি দিলীপ ঘোষের। 'মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে শুরু করে সব মন্ত্রীদের বাড়ি ঘেরাও করব', বাধ্য করলে মন্ত্রীদের গাছে বেঁধে রাখব, হুঙ্কার দিলীপ ঘোষের। 

এর আগে বিএসএফের প্রেম কুমারের বর্মনের মৃত্যুর প্রতিবাদে অভিষেকের ডাকে, গত ১৯ তারিখ দিনহাটার ভেটাগুড়িতে নিশীথের বাড়ি সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। সেই মঞ্চ থেকে উদয়ন ঘোষণা করেন, নিশীথ দিনহাটার যেখানেই যাবেন, সেখানেই তাঁকে কালো পতাকা দেখাবে তৃণমূল। আজকে দিনহাটা-র বুড়িরহাটে আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে যাওয়ার কর্মসূচি ছিল। প্রায় ৩৫-৪০টি গাড়ি ছিল নিশীথের কনভয়ে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর গাড়িও ছিল। দুপুর ২টো নিশীথের কনভয় পৌঁছয় বুড়িরহাটে। ওই অঞ্চলে আগে থেকেই কালো পতাকা নিয়ে মিছিল করছিল তৃণমূল।

প্রথমে পুলিশ মিছিল আটকে দেয়। সেই সময় নিশীথ বিজেপি কর্মীর বাড়িতে দেখা করেন। ফেরার সময় দিনহাটার দিকে এগোচ্ছিলেন নিশীথ। বাসন্তীরহাট পেরনোর পরই, ফের বুড়িরহাটের দিকে ফিরে আসেন নিশীথ। তখনই নিশীথের গাড়ি মিছিলের কাছে চলে আসে। পুলিশ মাঝে ছিল। দুদিকে ছিল বিজেপি ও তৃণমূল কর্মীরা। প্রায় প্রত্যেকের হাতে ছিল ঝাণ্ডা আর ডান্ডা। পুলিশ থামানোর চেষ্টা করলেও সংঘর্ষে জড়িয়ে পড়ে দু-পক্ষ। দু-পক্ষেই পরস্পরের দিকে ইট ছুড়তে শুরু করে। বোমাবাজি হয়। গুলি চালানোর অভিযোগ ওঠে! পুলিশও কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ফাটায়। ঢিলের আঘাতে নিশীথের গাড়ির কাচ ভাঙে। নিশীথের দাবি, গুলি চালানো হয়।                     

আরও পড়ুন, মার্চে ৬ রাশির জীবনে শনির বড় প্রভাবের সম্ভাবনা! কী কী হতে পারে এর ফলে?

সাহেবগঞ্জ থানার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দু-পক্ষকে এলাকা ছাড়া করে দেয়। নিশীথ সেখান থেকে বেরিয়ে আসে। এরপর বুড়িরহাটে পৌঁছে যান উদয়ন গুহ। তিনি পুলিশের সঙ্গে কথা বলেন। কোচবিহারের পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেন।

এ প্রসঙ্গে উদয়ন গুহ বলেন, 'নিশীথের চক্রান্ত, ৩৬টা গাড়ি নিয়ে এখানে এসেছে...গাড়িতে অ্যান্টিসোশাল ছিল...দিনহাটায় ঢুকেছে গোলমাল করার জন্য, চোখের সামনে দেখলেন কীভাবে বুড়িরহাটে আক্রমণ করেছে, গুলি ছুড়েছে, সাধারণ ব্যবসায়ীর ট্যাঙ্কের, এই হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাজ।' 

সেরা শিরোনাম

Delimitation Bill: আজ লোকসভায় পেশ ডিলিমিটেশন বিল, তাকিয়ে গোটা দেশ
আজ লোকসভায় পেশ ডিলিমিটেশন বিল, তাকিয়ে গোটা দেশ
TMC News: কাকলিরা এখন তৃণমূল? ডিলিমিটেশন নিয়ে ভোটাভুটির আগে ঘোষণা, জালিয়াতির অভিযোগ তুললেন মহুয়া মৈত্র
কাকলিরা এখন তৃণমূল? ডিলিমিটেশন নিয়ে ভোটাভুটির আগে ঘোষণা, জালিয়াতির অভিযোগ তুললেন মহুয়া মৈত্র
TMC News: ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget