এক্সপ্লোর

District News: নতুনরূপে ফিরছে হলং বনবাংলো, নির্মানকাজ ঘুরে দেখলেন বনমন্ত্রী মনোজ ওরাও, বৈঠক সারলেন বনাধিকারিকদের সঙ্গেও

Hollong Forest Bungalow: ২০২৪ সালের ১৮জুন রাতের অন্ধকারে আগুনে ভষ্মিভূত হয়ে যায় হলং বাংলোটি। গত ডিসেম্বরে তৎকালীন রাজ্য সরকারের তরফে সেটিকে একেবারে পুরনো রূপে ফিরিয়ে আনতে পুনরায় তৈরির উদ্যোগ নেওয়া হয়।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: ঠিক বছর দু'য়েক আগে অগ্নিকান্ডে ভষ্মিভূত হয়েছিল জলদাপাড়া (Alipurduar News) জাতীয় উদ্যানে কাঠের নির্মিত হ্যারিটেজ হলং বনবাংলো (Hollong Forest Bungalow)। ২০২৪ সালের ১৮জুন রাতের অন্ধকারে আগুনে ভষ্মিভূত হয়ে যায় ১৯৬৭ সালে তৈরি এই বাংলোটি। গত বছর ডিসেম্বরে তৎকালীন রাজ্য সরকারের তরফে সেটিকে একেবারে পুরনো রূপে ফিরিয়ে আনতে পুনরায় তৈরির উদ্যোগ নেওয়া হয়।

সেইমতোই, ডিপিআর (ডিটেল প্রজেক্ট রিপোর্ট) ও এস্টিমেট তৈরি করতে পূর্ত দফতরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। হলং বনবাংলোর পুরনো নকশাও তুলে দেওয়া হয়। সেই অনুযায়ী নতুন নকশা তৈরি হয়। গত ২০২৫ সালের ডিসেম্বর মাসের শুরুতেই বন দফতরর তরফে আগের রূপেই নতুন হলং বনবাংলো তৈরির প্রশাসনিক অনুমোদন মেলার কথা জানানো হয়েছিল। যার জন্য খরচ ধরা হয় প্রায় ৩কোটি ৮০লক্ষ টাকা। ডিসেম্বর মাসের শুরুতেই হলং বনবাংলো তৈরির টেন্ডারও ডাকা হয়। তারপর কাজ চলতে থাকে।

উল্লেখ্য, বন দফতর তরফে আগেই জানানো হয়েছে, নিরাপত্তা ও অগ্নি নির্বাপনের কথা মাথায় রেখে এবার আর শুধুমাত্র কাঠের নয়, বরং বাংলোর মূল কাঠামোটা কংক্রিটের হবে। তবে পুরনো রূপ দিতে তার বাইরে ও ভেতরে থাকবে কাঠ (উডেন ক্ল্যাডিং)।

আরও পড়ুন:- সব্যসাচী দত্তের মামলায় এবার উঠে এল অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ, নগদ ও সোনা মিলিয়ে উদ্ধার কোটি কোটি টাকার সম্পত্তি! 

জলদাপাড়ার গভীর জঙ্গলে এই বাংলোটির সব থেকে বড় আকর্ষন ছিল, কিছু দূরের ‘সল্ট পিট’। রাতে যেখানে নুন চাটতে আসে বন্যপ্রাণীরা। এছাড়া বিভিন্ন বন্যজন্তু ও পাখিদের সান্নিধ্য ভোগ করার জন্য দেশ-বিদেশের পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় ছিল হলং বন বনবাংলো। ফলে বাংলোটি পুড়ে যাওয়ায় মন খারাপ হয় পর্যটন মহলেও। বন দফতরের কর্তারা অবশ্য জানাচ্ছেন, এবার সেই মন খারাপ দূর হতে চলেছে।

আজ বাংলার বিজেপি শাসিত রাজ্যের বনমন্ত্রী মনোজ ওঁরাও (Manoj Kumar Oraon) পরিদর্শন করেন সেই নির্মীয়মান বাংলোর কাজ। তিনি বলেন, 'যেভাবে কাজ চলছে চলুক। তবে যা হয়েছিল তা তদন্ত সাপেক্ষ।'  তবে এই বাংলো হাইকোর্টের নির্দেশ মেনে এখন আর সম্পূর্ন কাঠের হবে না বলে জানান বনমন্ত্রী। এর পাশাপাশি বন ও পর্যটনের উন্নয়নে তিনি বৈঠকও করলেন বক্সা-জলদাপাড়ার বনাধিকারিকসহ বিভিন্ন স্টেকহোল্ডার হোল্ডারদের সাথে। 

 

Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget