এক্সপ্লোর

Diwali 2021: শ্মশানে ৫টি মানুষের খুলি রেখে শুরু হয় পুজো, স্বপ্নাদেশে পাওয়া পাথরেই পূজিত হন নারায়ণগড়ের ত্রিশূল কালী

এক নাগা সন্ন্যাসী এসে শ্মশান এর উপরে পাঁচটি মানুষের মাথা রেখে পুজো শুরু করেন বলে কথিত।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: প্রায় ২০০ বছর পার করেছে নারায়ণগড়ের গনুয়ার কালি পুজো। কিন্তু জনপ্রিয়তা আজও কমেনি, বরং বেড়েছে। রাজ্যের নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন এই পুজোয়। মাত্র কয়েক বছর হল তৈরি হয়েছে মন্দির। যদিও তা এখনও অসম্পূর্ণ, এখনও চলছে কাজ। এর আগে প্রায় ২০০ বছর ধরে খোলা আকাশের নীচেই পূজিতা হচ্ছেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের ১৫ নং কুসবশান অঞ্চলের গনুয়ার শ্মশান কালী মা। দেবীর বহু জাগ্রত ঘটনার কারণে লক্ষাধিক মানুষের সমাগম হয় এই পুজোয়। তবে করোনার কারণে কিছুটা রাশ টানা হয়েছে সমাগম নিয়মে। 

এই পুজোর ইতিহাস বহু প্রাচীন। যা শুনলে আজকের দিনে দাঁড়িয়ে শিউরে উঠতে হয়। জানা যায়, জমিদার পঞ্চানন সাহু, দেবেন্দ্রনাথ সাহু, রাজেন্দ্রনাথ সাহু পরিবারের অর্থাৎ সাহু বাড়ির জায়গাতেই মায়ের আবির্ভাব। কথিত আছে সাহু পরিবারের এক মেয়ে অসুস্থ হয়ে পরে, যা পরবর্তীতে দুরারোগ্য কঠিন ব্যাধিতে পরিণত হয়। মেয়ের চিকিৎসার জন্য সাহু পরিবার মেয়েকে কলকাতা থেকে শুরু করে রাজ্যের বহু জায়গায় নিয়ে যান কিন্তু কোন লাভ হয়নি। অবশেষে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার সময়ই গুরুতর অসুস্থ হয়ে পড়ে মেয়েটি। কোন উপায় খুঁজে না পেয়ে শোকে ভেঙ্গে পড়ে পরিবারের লোকেরা। তখনই সাহু পরিারের তৎকালীন কর্তা স্বপ্নাদেশ পায় যে কোথাও গিয়ে কোনও লাভ হবে না, মেয়েকে যদি সুস্থ করতে হয় তা হলে গনুয়া যাও। ওখানে তোমাদের জায়গায় মাটি চাপা হয়ে আছি আমি। সেখান থেকে আমাকে বের কর। আমার পুজো শুরু কর। এই স্বপ্নাদেশ পেয়ে তৎক্ষণাৎ সাহু পরিবারের লোকজনেরা গনুয়ার আজকে যে জায়গায় মন্দির স্থাপিত হয়েছে সেখানে যান।

সেইসময় উক্ত এলাকায় এক নাগা সন্ন্যাসী এসে শ্মশান এর উপরে পাঁচটি মানুষের মাথা রেখে পুজো শুরু করেন বলে কথিত। সাহু পরিবারের সদস্যদের শ্মশান এর উপর দৈনন্দিন পুজো করার নির্দেশ দেন তিনি। বাঘ,ভাল্লুকে ভরা গভীর জঙ্গল কেটে এরপর শুরু হয় খনন কার্য। যা পাওয়া যায় তা হল দুটি কালো পাথর আর একটি ত্রিশূল। আর তাতেই ভক্তি ভরে মায়ের পুজো শুরু করেন সাহু পরিবারের লোকজনেরা । আর সেই থেকে শুরু হয়ে আসছে পাথরের উপর ত্রিশূল কালির মায়ের ফটো বসিয়ে পূজো। আজও কোন কালী মায়ের মূর্তি পুজো হয় না এখানে। আর সেই পুজো শুরু হওয়ার কয়েক দিনের মধ্যেই  অসুস্থ মেয়েটিও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে দুরারোগ্য রোগ থেকে। 

এই খবর যখন এলাকায় ছড়িয়ে পড়ে তখনই মানুষ নিজেদের অসুবিধার কথা জানিয়ে মায়ের কাছে মানত করতে ছোটেন। মনোস্কামনা পূর্ণ লক্ষ্যে পৌরাণিক রীতি মেনে আজও পুজোর দিন ১০০০ বেশি ছাগ বলি দেওয়া হয়। কথিত আছে যারা মায়ের কাছে মানত করেন সকলেরই মনোস্কামনা পূর্ণ করেন গনুয়ার কালী মা। সেই থেকে ধীরে ধীরে বাড়তে থাকে মায়ের কাছে পুজো দেওয়ার ভীড় আজ সেই পুজো লক্ষাধিক মানুষের ভীড়ে পরিণত হয়েছে। বহু দিন ধরে পারিবারিক পুজো থাকলেও মানুষের অতিরিক্ত ঢলের কারণে এই পুজোকে সার্বজনীন রূপ নিয়েছে। বিগত বেশ কয়েকবছর বছর ধরে সার্বজনীন পুজো হিসেবে পূজিতা হচ্ছেন গনুয়ার কালী মা। পুজো সার্বজনীন রূপ পাওয়ার পর গ্রামের মানুষ পুজো কমিটি প্রশাসনের কাছে খোলা আকাশের নিচে মায়ের পুজো যাতে করতে না হয় তার জন্য মন্দির তৈরি করার আবেদন জানান। অবশেষে প্রশাসন এবং গ্রামবাসীদের উদ্যোগে মায়ের মন্দির নির্মিত হয়। বিগত চার বছর ধরে সেই মন্দিরেই পূজিতা হচ্ছেন গনুয়ার জাগ্রত শ্মশান কালীমা।

জমিদার বাড়ি সদস্য স্বপন সাহু বলেন এখানে শ্মশান ছিল। জঙ্গলে ঘেরা গোটা এলাকা ছিল এক নাগা সন্ন্যাসী এই জায়গায় এসে জব ,তপ শুরু করেছিলেন। তারপর তিনি জমিদারকে বলেন যে পাথর রয়েছে পাথরের নিচে মায়ের অধিষ্ঠিত জাগ্রত মূর্তি আছেন। সে পাথর কোনদিনও তোলা যাবে না পাথর থাকবেই তার উপর মূর্তি হবে আর সেই রীতি অনুযায়ী পরম্পরা মেনেই চলছে কালীপুজো ‌।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget