এক্সপ্লোর

NRS Doctor Harassment: NRS-এ চিকিৎসকদের নিগ্রহের অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে, নিরাপত্তা না পেলে কর্মবিরতির হুঁশিয়ারি ডাক্তারদের

NRS News Update: কিন্তু ঠিক কী ঘটেছিল? কিসের কারণে তৈরি হল এই উত্তপ্ত পরিস্থিতি?

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • রাজ্যের হাসপাতালগুলিতে অব্যবস্থা ও রোগী মৃত্যুর ঘটনায় ক্ষোভ বাড়ছে।
  • এনআরএস হাসপাতালে চিকিৎসকদের মারধর, প্রতিবাদে কর্মবিরতির ডাক।
  • কয়েন গিলে ফেলা শিশুর চিকিৎসায় বিলম্ব হওয়ায় উত্তেজনা ছড়ায়।
  • কর্তৃপক্ষ FIR করেছে, চিকিৎসকদের কাজে ফেরার আশ্বাস।

সন্দীপ সরকার, কলকাতা: রাজ্যের সরকারি হাসপাতালগুলোকে নিয়ে ভুরি ভুরি অভিযোগ। কোথাও পরিষেবা খারাপ তো কোথাও চূড়ান্ত অব্যবস্থা। বারে বারেই সাধারণ মানুষ অভিযোগের আঙুল তোলেন সরকারের দিকে। কেন সরকার রাজ্যের সমস্ত ছোট-বড় হাসপাতালগুলির সঠিক রক্ষণাবেক্ষণ করে না, কেন গোটা সিস্টেমটার রিভিউ করা হয় না... সেই প্রশ্নই উঠে আসে বার বার। আর সদ্যই পর পর ২টো ঘটনা যেন অগ্নিতে ঘৃতাহুতি করেছে। ৭২ ঘণ্টার মধ্যে ২ মৃত্যু আরজি করে। লিফট বিপর্যয়ে আরজি করে ঝরে গিয়েছে একটা তাজা প্রাণ। আর তার ঠিক ৭২ ঘণ্টার মধ্যেই চিকিৎসা করাতে এসে অব্যবস্থার দরুণ প্রাণ গেল আরেক প্রৌঢ়ের, পরিবারের অভিযোগ এমনটাই। তবে চিকিৎসকেরা? এই সমস্ত হাসপাতালে যে সমস্ত চিকিৎসকেরা দিন-রাত এক করে রোগীদের সেবা করছেন, তাঁরা আদৌ সুরক্ষিত তো? 

সোমবার এনআরএস (NRS) হাসপাতালে যে ছবিটা উঠে আসছে, তা ভয়াবহ। নাইট ডিউটিতে থাকা জুনিয়র ডাক্তারদের নিগ্রহ করার অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীকেও চূড়ান্ত মারধর করা হল, অভিযোগ এমনটাই। সুরক্ষার দাবিতে বিক্ষোভে সামিল হলেন, ENT বিভাগের জুনিয়র ডাক্তাররা। দোষীদের গ্রেফতারি না হওয়া পর্যন্ত ENT এমার্জেন্সিতে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদে, হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানালেন ENT বিভাগের PGT-রা।

কিন্তু ঠিক কী ঘটেছিল? কিসের কারণে তৈরি হল এই উত্তপ্ত পরিস্থিতি? জানা যাচ্ছে, গতরাতে কয়েন গিলে ফেলা এক শিশুকে আনা হয় এমার্জেন্সিতে। চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন, সেই শিশু কয়েন গিলে ফেলার পরে কিছু খাবার ও খেয়েছে। ফলে তার শরীরে খাবারের উপস্থিতি ছিল। চিকিৎসকেরা জানাচ্ছেন, এই ধরণের অস্ত্রোপচার করার জন্য পেট খালি থাকা আবশ্যিক। খাদ্যনালীতে যদি খাবার থেকে যায়, তাহলে অস্ত্রোপচারের সময় সেই কয়েন চলে আসতে পারে শ্বাসনালীতে। এর ফলে প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। সেই কারণে চিকিৎসকদের তরফ থেকে বলা হয়, কিছুটা অপেক্ষা করার পরেই তাঁরা শিশুর দেহ থেকে কয়েক বের করবেন। 

আর এখানেই বাঁধে সমস্যা। গলা থেকে কয়েন বের করতে দেরী হচ্ছে কেন? এই প্রশ্ন তুলে ওয়ার্ডের ভিতরেই চড়াও হয় শিশুর পরিবার। চিকিৎসক ও নিরাপত্তারক্ষীদের অভিযোগ, নিরাপত্তারক্ষীকে মেরে ওয়ার্ডে ঢুকে পড়ে ২০-২৫জন। তারপর ওয়ার্ডেই জুনিয়র চিকিৎসকদের নিগ্রহ করা হয়, অভিযোগ এমনটাই। চিকিৎসকদের আরও অভিযোগ, মহিলা জুনিয়র ডাক্তারদের হেনস্থা করা হলেও, মেলেনি পুলিশি-সাহায্য। ঘটনায় মাত্র ১জন পুলিশকর্মী এসেছিলেন বটে, কিন্তু তিনি পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারেননি বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা। সুরক্ষা না পাওয়া পর্যন্ত কর্মবিরতির হুঁশিয়ারি দিচ্ছেন, ENT-র জুনিয়র চিকিৎসকেরা।

তবে হাসপাতালের MSVP মানবেন্দ্র সরকার বলছেন, 'জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, ঘটনায় FIR করা হয়েছে। কাজে ফেরার আশ্বাস দিয়েছে জুনিয়র ডাক্তাররা। যা হয়েছে, তা অত্যন্ত খারাপ।'

সেরা শিরোনাম

News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Siliguri: পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget