এক্সপ্লোর

Bhangar: ভাঙড়ে বিশাল এলাকা জুড়ে পুড়ছে নথি! দৌড়ে গিয়ে কাগজ বাঁচানোর চেষ্টা CBI আধিকারিকদের

Bhangar Document Burns: রাতের অন্ধকারে কে বা কারা এই নথি পোড়ালো তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনাস্থলে গেছে সিবিআই। 

অর্ণব মুখোপাধ্যায়, ভাঙড়: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধরপাকড়ের মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paragana) ভাঙড়ে (Bhangar) পোড়ানো হল নথি। ভাঙড়ের আন্দুল গড়িয়াতে নথি পোড়ানোকে কেন্দ্র করে চাঞ্চল্য। পাঁচিল ঘেরা এলাকার মধ্যে সরকারি (Govt) নথি (Document) পোড়ানোর অভিযোগ। বিশাল এলাকা জুড়ে পুড়ছে নথি? রাতের অন্ধকারে কে বা কারা এই নথি পোড়ালো তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনাস্থলে গেছে সিবিআই (CBI)। তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা, উঠছে প্রশ্ন।                               

জানা গিয়েছে, সিবিআইয়ের আধিকারিক দল যখনই খোঁজ পেয়েছেন যে এখানে নথি পুড়ছে দু'দিন ধরে তখনই তাঁরা সেখানে যান। এরপর যে নথিগুলো আগুন থেকে রক্ষা পেয়েছে, সেগুলি তাঁরা সংগ্রহ করেন। এমনকি তাঁরা জল দিয়ে চেষ্টা করছেন আগুন যতটা নিভিয়ে নথি বাঁচানো যায়। এমনকি মাঠের মাটি দিয়েও আগুন নেভানোর চেষ্টা করে চলেছেন তাঁরা।               

এদিন সকালে ভাঙড়ের আন্দুল গড়িয়া এলাকায় পাঁচিল ঘেরা মাঠের মধ্যে দাউদাউ করে বেশ কিছু কাগজ জ্বলতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। খবর পেয়ে সেখানে দ্রুত পৌঁছে যান সিবিআই অফিসাররা। কী কারণে নথি পোড়ানো হচ্ছিল, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। 

আরও পড়ুন, দিল্লি বিমানবন্দরে দেখা মিলল 'নিখোঁজ' মুকুলের, কী কারণে রাজধানী সফরে?

অন্যদিকে, সিবিআই আধিকারিকদের কাছে নিরাপত্তারক্ষীরা গৌতম মণ্ডলের নাম করেন। জানা যায়, তিনি স্থানীয় তৃণমূল নেতা। যদিও সিবিআইয়ের কাছে ওই নেতা দাবি করেন, জমির মালিক তিনি নন। 

রাজ্যে যেখানে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়, সেখানে এই সরকারি নথিতে কী রয়েছে তা নিয়ে দ্বন্দ্বে সিবিআই আধিকারিকরাও। পোড়া ফাইল থেকে পোড়া চেকবুক, লাঠি দিয়ে দিয়েই তা থেকে তথ্য পেতে খোঁজ চালাচ্ছেন তাঁরা।                 

এদিকে, ২০১৪-য় নিজেই চাকরি বিক্রির এজেন্ট হিসেবে কাজ করেছেন জীবনকৃষ্ণ। মুর্শিদাবাদ ছাড়াও জাল বিছিয়েছিলেন বীরভূমে। ২০১৫-র পর, চাকরিপ্রার্থীদের সংখ্যা বাড়তে থাকায়, ভরতপুর, বরঞ্চা, কান্দি, কোটাসুর, রামপুরহাট, বোলপুর-সহ নানা জায়গায় এজেন্ট রেখেছিলেন জীবনকৃষ্ণ। বাড়িতেই ওয়াররুম বানিয়ে চলত অযোগ্যদের চাকরি দেওয়ার কাজ। আগে নিজেই টাকা পয়সার লেনদেন করলেও, পরবর্তীকালে এজেন্টরাই সামলাত টাকা-পয়সা লেনদেনের কাজ। বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নিয়োগ দুর্নীতি-যোগ নিয়ে বিস্ফোরক দাবি করল সিবিআই। 

 

সেরা শিরোনাম

Kaustuv Bagchi: 'মা দুর্গাকে নিয়ে এত পরীক্ষা করার চক্করে...', পদপিষ্ট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় কৌস্তভ বাগচীর, পাল্টা জবাব কুণালের
'মা দুর্গাকে নিয়ে এত পরীক্ষা করার চক্করে...', পদপিষ্ট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় কৌস্তভ বাগচীর, পাল্টা জবাব কুণালের
Chorbagan Stampede:
"ফটোশুট কম করে, রাজধর্ম পালন করুন", চোরবাগান কাণ্ডে মুখ্য়মন্ত্রীকে কটাক্ষ কুণালের
CJP:
"পুরো দেশ আপনাদের সঙ্গে আছে..", CJP-র শীর্ষ নেতা সৌরভ ও আশুতোষের জামিনে শুভেচ্ছা কেজরিওয়ালের
Chorbagan Stampede: চোরবাগানকাণ্ডের তদন্তে গঠিত হয়েছে SIT, কিন্তু রাখা হয়নি এই সব বিভাগকে, কেন এই সিদ্ধান্ত ?
চোরবাগানকাণ্ডের তদন্তে গঠিত হয়েছে SIT, কিন্তু রাখা হয়নি এই সব বিভাগকে, কেন এই সিদ্ধান্ত ?

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Amit Mishra Joins DC: আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন তিনবার, সেই টুর্নামেন্টেই এবার নতুন দায়িত্বে কিংবদন্তি স্পিনার
আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন তিনবার, সেই টুর্নামেন্টেই এবার নতুন দায়িত্বে কিংবদন্তি স্পিনার
দশমীর রাতে বিজেপি কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন, কী অভিযোগ পরিবারের ?
দশমীর রাতে বিজেপি কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন, কী অভিযোগ পরিবারের ?
Suvendu Adhikari: '২০৯টা আসনে জিতেছে বিজেপি, ফ্লোর টেস্ট হলেই ২৭৫', বিরোধীদের চ্যালেঞ্জ শুভেন্দুর
'২০৯টা আসনে জিতেছে বিজেপি, ফ্লোর টেস্ট হলেই ২৭৫', বিরোধীদের চ্যালেঞ্জ শুভেন্দুর
NCPI MP: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' স্পিকারের চিঠির জবাব দিতে ফের সময় চাইলেন সুদীপরা, কারণ কী ?
'কেন সাংসদ পদ খারিজ নয়?' স্পিকারের চিঠির জবাব দিতে ফের সময় চাইলেন সুদীপরা, কারণ কী ?
Embed widget