এক্সপ্লোর

Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে কি গোপাল দলপতির আদৌ কোনও ভূমিকা আছে? ধোঁয়াশা কাটাকে জেরার করতে চাই ইডি

Gopal Dalapati: নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পর, যুব তৃণমূলের রাজ্য় সম্পাদক কুন্তল ঘোষের মুখে দুটো নাম শোনা গেছিল। যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায় এবং গোপাল দলপতি।

প্রকাশ সিন্হা, কলকাতা: গ্রেফতারির পর যুব তৃণমূল নেতা (TMC Leader) কুন্তল ঘোষের (Kuntal Ghosh) মুখে শোনা গিয়েছিল গোপাল দলপতির (Gopal Dalapati) নাম। কিন্তু, এই দুর্নীতিতে কি গোপালের কোনও ভূমিকা আছে? নাকি কারও নাম আড়াল করতে কৌশলে জেলবন্দি গোপালের নাম ভাসানো হচ্ছে? ধোঁয়াশা কাটাতে জেলে গিয়ে গোপালকে জেরা করতে চায় ইডি (ED)।

নজর ঘোরানোর কৌশল?

গোপাল দলপতি, নিয়োগ দুর্নীতির মামলায় আচমকাই সামনে এসেছে এই নাম। আর নামটা সামনে এনেছেন ইডির হাতে গ্রেফতার হওয়া যুব তৃণমূলের সম্পাদক কুন্তল ঘোষ। কিন্তু, গোপাল দলপতি কি আদৌ এই দুর্নীতির কোনও গুরুত্বপূর্ণ লিঙ্ক? নাকি তাঁর নাম সামনে এনে নজর ঘোরানোর চেষ্টা হচ্ছে? এই প্রশ্নও মাথাচাড়া দিচ্ছে বিভিন্ন মহলে।

নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পর, যুব তৃণমূলের রাজ্য় সম্পাদক কুন্তল ঘোষের মুখে দুটো নাম শোনা গেছিল। যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায় এবং গোপাল দলপতি। এর মধ্য়ে শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এবার ইডি-র নজরে গোপাল! যাঁর নামে টাকা নেওয়ার অভিযোগ করেছিলেন ধৃত যুব তৃণমূলের সম্পাদক কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে এর আগে 'গোপাল দলপতি কে' জিজ্ঞেস করা হলে তাঁর জবাব, 'খোঁজ করে দেখুন। গোপাল দলপতি, ইনি তাপস মণ্ডলের লোক। যিনি আমার কাছে প্রায় ৬০ লাখ টাকা নিয়েছিল। ৫০ লাখ টাকা এক্সটরশন মানি দাবি করেছে তাপস মণ্ডল, তার কল রেকর্ডিং সিবিআইকে দেওয়া আছে।'

গোপাল দলপতি ইতিমধ্য়েই চিটফান্ড মামলায় তিহাড় জেলে বন্দি। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, গোপাল দলপতি সম্পর্কে কুন্তলের দাবি কি আদৌ সত্য়ি? নিয়োগ দুর্নীতিতে কি গোপাল দলপতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? নাকি জেলবন্দি গোপালের নাম ভাসিয়ে দেওয়াটা কোনও কৌশল? কারও নাম আড়াল করতে কি গোপাল দলপতির নাম সামনে আনা হচ্ছে? এটা কি নজর ঘুরিয়ে দেওয়ার কোনও কৌশল?

আরও পড়ুন: Hiran Meets Suvendu : দল বদলের জল্পনার মধ্যেই শুভেন্দু-সাক্ষাৎ হিরণের, কী নির্যাস বৈঠকের ?

ইডি মনে করছে, একমাত্র গোপাল দলপতিকে জেরা করা গেলেই এই ধোঁয়াশা কাটবে। ইডি সূত্রে দাবি, গোপালকে জেরার জন্য় তাদের তরফে তোড়জোড় শুরু হয়েছে। দিল্লির সাকেত কোর্টে এই মর্মে আবেদন জানানো হবে। ইতিমধ্য়ে পুরো বিষয়টা জানিয়ে কলকাতার অফিস থেকে দিল্লিতে একটি রিপোর্ট পাঠানো হয়েছে।

এর আগে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার কসবা গ্রামে গোপালের বাড়িতে পৌঁছলে, পরিবারের সদস্যরা দাবি করেন, গোপালের সঙ্গে তাঁদের কোনও যোগাযোগই নেই। গোপাল দলপতির বাবা কালীপদ দলপতি বলেন, 'আমাদের সঙ্গে কোনও যোগাযোগ রাখত না।' গোপালকে জেরায় কী উঠে আসে, আপাতত সবার নজর সেদিকে।

সেরা শিরোনাম

Sujit Bose: পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
Mamata Banerjee Rally: আজ মমতার মিছিল,
আজ মমতার মিছিল, "আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে", পরামর্শ মুখ্যমন্ত্রীর
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget