এক্সপ্লোর

Hiran Meets Suvendu : দল বদলের জল্পনার মধ্যেই শুভেন্দু-সাক্ষাৎ হিরণের, কী নির্যাস বৈঠকের ?

Hiran Chatterjee : মিনিট পনেরো দু-জনের মধ্যে কথা হয়। যদিও, এনিয়ে হিরণ কোনও মন্তব্য করতে চাননি

কলকাতা : দল বদলের জল্পনার মধ্যেই, শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন হিরণ চট্টোপাধ্য়ায় (Hiran Chatterjee)। গতকাল নিজাম প্যালেসে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে বৈঠক করেন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ।

সম্প্রতি, হিরণের দল-বদলের জল্পনা সামনে আসে। তাতে ইন্ধন দেয় একটি ভাইরাল ছবি। যাতে দেখা যায়, জোড়াফুলের ব্যানারের সামনে বসে আছেন হিরণ চট্টোপাধ্যায়। পাশে বসে আছেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি। এরপরই, হিরণের দল বদলের জল্পনা তুঙ্গে ওঠে। এই অবস্থায়, গতকাল শুভেন্দুর সঙ্গে দেখা করলেন হিরণ। মিনিট পনেরো দু-জনের মধ্যে কথা হয়। যদিও, এনিয়ে হিরণ কোনও মন্তব্য করতে চাননি।

ভাইরাল ছবিতে তোলপাড় রাজ্য-রাজনীতি-

সম্প্রতি হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) একটি ভাইরাল ছবি ঘিরে ফের তোলপাড় রাজ্য-রাজনীতি। ওই ছবি অনুযায়ী, অজিত মাইতির সঙ্গে গত ১০ জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায়। এমনই খবর সূত্রের। যদিও এনিয়ে কোনও মন্তব্য করেননি হিরণ। উপরন্তু তিনি 'জয় শ্রীরাম' স্লোগান তোলা পুরনো ভিডিও পোস্ট করেন। কিন্তু, এই খবর সামনে আসার পরই ফের একবার দলবদলের জল্পনা শুরু হয়েছে। তার সঙ্গে এই প্রশ্নও উঠছে, গেরুয়া শিবির থেকে কি কেউ যোগ দেবেন ?

সূত্রের খবর, ক্যামাক স্ট্রিটের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলে যোগদান নিয়ে কথা হয় হিরণের। কী শর্তে তিনি তৃণমূলে যোগ দিতে চান, সেবিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। সেই সময় এই মর্মে খবর সম্প্রচারিত হলেও, হিরণ তা অস্বীকার করেন। ট্যুইট করে তিনি জানান, মধ্যপ্রদেশের ইন্দোরে রয়েছেন তিনি। এই খবর সম্পূর্ণ মিথ্যা।

সূত্রের খবর, বিজেপির এক শীর্ষ নেতা নাকি তাঁকে এই ট্যুইট করতে চাপ দিয়েছিলেন। অবশেষে, গত ১০ জানুয়ারি তিনি যে অজিত মাইতির সঙ্গে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছিলেন, সেই ছবি প্রকাশ্যে চলে আসে। সেদিন প্রায় ৪০ মিনিট অভিষেকের দফতরে ছিলেন হিরণ। বৈঠকে আরও দুই বিজেপি নেত্রী ছিলেন বলে সূত্রের খবর। তাঁদের মধ্যেই একজন এই ছবিটি সামনে নিয়ে এসেছে বলে খবর। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হিরণ-সহ একাধিক বিজেপি বিধায়ক, নেতা-নেত্রীর তৃণমূলে যোগদানের জল্পনা তৈরি হয়েছে।

জানা গেছে, অজিত মাইতি নিজে সেদিন হিরণ চট্টোপাধ্যায়কে কলকাতা বিমান বন্দরে পৌঁছে দিয়েছিলেন। ইন্দোরে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল বিজেপি বিধায়কের। বিমানে ইন্দোর পৌঁছন তিনি। অনেক রাতে ট্যুইট করে তিনি দাবি করেন, ক্যামাক স্ট্রিটে যাননি।

আরও পড়ুন ; 'নিয়েই নিক না! ঝামেলা মিটে যায়' হিরণের তৃণমূলে যোগ প্রসঙ্গে মন্তব্য দিলীপের

সেরা শিরোনাম

Chorbagan Sarbojonin Stampede Deaths: ‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা
‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনার নেপথ্যে কী ? মুখ্যমন্ত্রী বললেন..
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনার নেপথ্যে কী ? মুখ্যমন্ত্রী বললেন..
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
Kunal on Chorbagan Stampede : পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৮ জনের ! কুণাল ঘোষ বললেন...
পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৮ জনের ! কুণাল ঘোষ বললেন...

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget