এক্সপ্লোর

Dona Ganguly: শারীরিক অবস্থার উন্নতি, আজ সন্ধেয় হাসপাতাল থেকে ছাড়া হতে পারে ডোনা গঙ্গোপাধ্যায়কে

Release From Hospital: আজই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, সন্ধেবেলা হাসপাতাল থেকে ছাড়া হতে পারে তাঁকে। চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে উডল্যান্ডসে ভর্তি হন ডোনা।

ঝিলম করঞ্জাই, কলকাতা: আজই হাসপাতাল (hospital) থেকে ছাড়া (release) পাচ্ছেন সৌরভ-পত্নী (sourav ganguly) ডোনা গঙ্গোপাধ্যায় (dona ganguly)। সূত্রের খবর, সন্ধেবেলা হাসপাতাল থেকে ছাড়া হতে পারে তাঁকে। চিকুনগুনিয়ায় (Chikungunya) আক্রান্ত হয়ে উডল্যান্ডসে ভর্তি হন ডোনা।তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়াতেই হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত।

যা জানা গেল...
হাসপাতাল সূত্রে খবর, আজ সকালে সৌরভ-পত্নীর একাধিক পরীক্ষা করা হয়। তাঁর শারীরিক অবস্থারও পরীক্ষা করা হয়। এই নিয়ে তৃতীয় দিন চিকিৎসাধীন তিনি। আজ দুপুরে সৌরভ গঙ্গোপাধ্যায় আসেন। এর পরই ডোনার দুই চিকিৎসক, সৌরভের সঙ্গে এই ব্যাপারে কথা বলেন। সিদ্ধান্ত হয়, সন্ধেবেলা তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তবে সময়টা এখনও নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। হাসপাতাল সূত্রে ইঙ্গিত, সন্ধে সাতটা নাগাদ তাঁকে ছাড়া হতে পারে। তবে হাসপাতাল থেকে মুক্তি পাওয়া মানেই যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন তা নয়। ডোনাকে আপাতত বাড়িতেও বেশ কিছু কড়াকড়ি মেনে চলতে হবে। যেমন, দেহে ফ্লুইডের মাত্রা যাতে ধাক্কা না খায় সেই দিকে কড়া নজর রাখা দরকার। ব্যথা কমানোর ওষুধ নিয়েও চিকিৎসকরা যে পরামর্শ দেবেন, সেটা মেনে চলা দরকার। সাধারণত চিকুনগুনিয়াতে জ্বরের পাশাপাশি গায়ে অসহ্য যন্ত্রণা দেখা দেয়। সেই যন্ত্রণা অনেকটা কমে যাওয়াতেই ডোনা গঙ্গোপাধ্যায়কে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। তবে সবটাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলে করা হয়েছে, খবর হাসপাতাল সূত্রে। 

প্রেক্ষাপট...
হালেই চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ-পত্নী। স্ত্রীকে দেখতে হাসপাতালে যান বিসিসিআই সভাপতি। তবে নবমী রাতের থেকে দশমীতেই ডোনার পরিস্থিতি তুলনামূলক ভাল বলে জানা যায় । যদিও তাঁর অসুস্থতায় বেহালার বাড়িতে দুশ্চিন্তার ছায়া নেমে আসে। দশমীতে মন খারাপ করা খবর সৌরভের বাড়িতে। জানা যায়, নবমীর রাতে আচমকাই অসুস্থ বোধ করেন ডোনা । সঙ্গে সঙ্গে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । সেখানে উপসর্গ দেখে তাঁর ডেঙ্গি হয়েছে বলে প্রথমে অনুমান করেন চিকিৎসকেরা । সেই মতো ডেঙ্গি পরীক্ষা করানো হয় ডোনার । কিন্তু রিপোর্টে তেমন কিছু আসেনি । এর পর চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা । তার পর জানা যায়, আসলে চিকুনগুনিয়ায় আক্রান্ত সৌরভ-পত্নী । তার পর ডেঙ্গির চিকিৎসা শুরু হয় তাঁর। বুধবার সকালে ডোনার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে বলে জানা যায়।    

আরও পড়ুন:মালদার গঙ্গায় ফের ভাঙ্গন শুরু, তলিয়ে গেল মন্দিরের একাংশ

সেরা শিরোনাম

West Bengal News Live : ভুবনেশ্বরের ব্যাঙ্ক প্রতারণা মামলায় পোস্তায় তল্লাশি ED-র
ভুবনেশ্বরের ব্যাঙ্ক প্রতারণা মামলায় পোস্তায় তল্লাশি ED-র
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Koyel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
West Bengal News Update: রাজ্যসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন কোয়েল মল্লিক, বিজেপির প্রকাশিত প্রার্থী তালিকায় রয়েছে নাম
রাজ্যসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন কোয়েল মল্লিক, বিজেপির প্রকাশিত প্রার্থী তালিকায় রয়েছে নাম

ভিডিও

Mamata Banerjee | পশ্চিম মেদিনীপুরে বামপন্থী আইনজীবীদের ওপর হামলা, সিপিএমের পাশে দাঁড়ালেন মমতা | ABP Ananda LIVE
Kunal Ghosh | ফের ঐক্যবদ্ধ থাকার বার্তা কুণালের | ABP Ananda LIVE
Samik Bhattacharya | বারাণসীতে পশ্চিমবঙ্গ ভবন এবং একটি সাংস্কৃতিক কেন্দ্র ? কী জানালেন শমীক ?
Tulu Mondal News | DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার আধিকারিক | ABP Ananda LIVE
Anandalok Puroskar | জে ডব্লু ম্যারিয়টে চাঁদের হাট, প্যান্টালুনস আনন্দলোক পুরস্কারে সম্মানিত কারা ? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hockey India: এশিয়ান গেমসে সোনা জয়, ভারতীয় পুরুষ হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ওড়িশা সরকারের
এশিয়ান গেমসে সোনা জয়, ভারতীয় পুরুষ হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ওড়িশা সরকারের
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Women's Health: পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? ৩৫-এর পর এই ব্লাড টেস্টগুলি করাতে পারেন মেয়েরা
পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? ৩৫-এর পর এই ব্লাড টেস্টগুলি করাতে পারেন মেয়েরা
Rohit Sharma: সচিনের ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রোহিত, হাঁকালেন দ্রুততম...
সচিনের ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রোহিত, হাঁকালেন দ্রুততম...
Recruitment Scam: পঞ্চায়েত ভোটের টাকা তুলতে ৭০০ অকৃতকার্যকে চাকরি ? দাবি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তর
পঞ্চায়েত ভোটের টাকা তুলতে ৭০০ অকৃতকার্যকে চাকরি ? দাবি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তর
Mob Lynching: গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২ জন
গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২ জন
Embed widget