এক্সপ্লোর

JU Student Death:পড়ুয়ামৃত্যুর নেপথ্যে কি আরও বহু মুখ? ভাইরাল চিঠির হাতের লেখা নিয়ে সন্দিহান বিশ্ববিদ্যালয়েরই আর এক পড়ুয়া

Kolkata Crime:শুধু সৌরভ চৌধুরী নন, যাদবপুরের পড়ুয়ামৃত্যুর নেপথ্যে আরও অনেক মুখ রয়েছে। দাবি বিশ্ববিদ্যালয়েরই আর এক পড়ুয়া জাহিদ খানের

কলকাতা: শুধু সৌরভ চৌধুরী নন, যাদবপুরের (JU Student Death) পড়ুয়ামৃত্যুর নেপথ্যে আরও অনেক মুখ (Bigger Conspiracy) রয়েছে। দাবি বিশ্ববিদ্যালয়েরই আর এক পড়ুয়া জাহিদ খানের। কেন এমন মনে করছেন তিনি? কেন্দ্রে হস্টেলের ৬৮ নম্বর ঘর থেকে উদ্ধার হওয়া একটি ডায়েরি ও তার মধ্যে থাকা একটি চিঠি যা আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (VIral Letter)।

কী রয়েছে?
ভাইরাল হওয়া চিঠিটি গত ১০ আগস্ট ডিনের উদ্দেশে লেখা হয়েছিল বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। প্রসঙ্গত, গত ৯ আগস্ট রাতে হস্টেলের বারান্দা থেকে পড়ে গুরুতর জখম হয় যাদবপুরের পড়ুয়া। ১০ অগাস্ট ভোরে মৃত্যু হয় ছাত্রের। ভাইরাল হওয়া এই চিঠিতে তারিখও রয়েছে, ১০ অগাস্ট। তাহলে কখন লেখা হল এই চিঠি? ছাত্রের মৃত্যুর পর রাতারাতি কীভাবে ভাইরাল হল এই ডায়েরির পাতা? প্রথম খটকা এখানেই। 
সন্দেহ দানা বাঁধছে আরও কিছু জায়গায়। যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া জাহিদের মতে, ' চিঠির ২টো পাতায় তিনরকম হাতের লেখা। মিল নেই। হঠাৎ করেই বা কেন সামনে এল? ঘটনাটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে না তো?' তাঁর ধারণা, শুধু সৌরভ চৌধুরী নন, পড়ুয়ামৃত্যুর পিছনে আরও অনেক মুখ রয়েছে। 

কী লেখা চিঠিতে?
ভাইরাল হওয়া চিঠিতে লেখা রয়েছে, 'সম্প্রতি, আমার বিভাগের এক সিনিয়র, রুদ্রদা বলে হস্টেলে পড়ুয়াদের সিনিয়রদের কিছু কাজ করতে হয়। তারা যদি তা অমান্য করে, তাদের ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়।' বিষয়টি নিয়ে যাদবপুরের স্নাতকোত্তর স্তরের পড়ুয়া রুদ্র বলেন, 'তারিখটা দেখুন। ৯ তারিখ মারা গিয়েছে। ১০ তারিখ চিঠি লেখা হয়েছে। পুরোপুরি চক্রান্ত, এই ঘটনার সঙ্গে যারা মূল অভিযুক্ত তাদের আড়াল করার চেষ্টা চলছে।' এমনকি মৃত ছাত্রের পরিবারেরও দাবি, 'এই লেখা তাঁদের ছেলের হতে পারে না। অন্য কেউ লিখেছে। তাঁরা আরও জানান, রুদ্রর নামও কখনও শোনেননি।' পরিবারের দাবি, শনিবার পুলিশ তাঁদের এই চিঠি দেখায়। নমুনা হিসেবে পড়ুয়ার ইংরেজি ও বাংলা হাতের লেখার নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। এদিকে তদন্তকারীরা মনে করছেন, ধৃতরা তদন্তের মোড় অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছেন। কিছু তথ্য দিলেও এখনও অনেক কিছু গোপন করে যাচ্ছেন তাঁরা।  ়শুধু তাই নয়। এই ডায়েরির পাতা কি পরিকল্পনামাফিকভাবে আচমকা ভাইরাল করা হল? উঠছে সেই প্রশ্ন। এই প্রেক্ষিতে রবিবার আদালতে চাঞ্চল্যকর দাবি করেন সরকারি আইনজীবী। বলেন, 'এই চিঠি ছাত্রকে দিয়ে জোর করে লেখানো হয়েছিল বলে আমরা জানতে পেরেছি। এবং সেইমতো জবানবন্দি রেকর্ড করেছি।' আপাতত যাদবপুরের হস্টেলে পাওয়া ডায়েরিতে হাতের লেখা ওই পড়ুয়ার কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রয়োজনে হ্যান্ডরাইটিং এক্সপার্টদের সাহায্য নেওয়া হতে পারে বলে খবর সূত্রের।

 

আরও পড়ুন:টিভিতে ডার্বি দেখেছি, এবার ভরা গ্যালারির সামনে ডার্বিতে গোল করলাম: নন্দকুমার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget